নজর বিডি

১০০ লিটার ওয়াশ ও চোলাইমদসহ কারবারি গ্রেফতার

​চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুরে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ মাদকসহ একজনকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

গোমস্তাপুর 

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকসহ একজনকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। অভিযানে ১০ লিটার তৈরি চোলাইমদ এবং মদ তৈরির ১০০ লিটার তরল কাঁচামাল (ওয়াশ) উদ্ধার করা হয়।

আজ ১২ এপ্রিল (রবিবার) সকালে গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম গোমস্তাপুর থানাধীন পার্বতীপুর ইউনিয়নের খরপা গ্রামে অভিযান চালায়। সকাল ০৮:০০ ঘটিকা থেকে ০৮:৪০ ঘটিকা পর্যন্ত চলা এই অভিযানে মাদক কেনাবেচা ও তৈরির সরঞ্জামসহ আসামিকে হাতেনাতে আটক করা হয়।

গ্রেফতারকৃত আসামির নাম শ্রী সমরা (৪৮)। তিনি গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের খরপা গ্রামের মৃত মাহাতোর ছেলে। তল্লাশি চালিয়ে আসামির হেফাজত থেকে ১০ লিটার চোলাইমদ এবং ১০০ লিটার ওয়াশ জব্দ করা হয়।

অভিযান শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মামুনুর রশিদ বাদী হয়ে গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে গোমস্তাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় জানিয়েছে, মাদকের উৎস নির্মূল এবং সরবরাহ বন্ধে জেলাজুড়ে তাদের এই কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

১০০ লিটার ওয়াশ ও চোলাইমদসহ কারবারি গ্রেফতার

প্রকাশের তারিখ : ১২ এপ্রিল ২০২৬

featured Image

​চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুরে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ মাদকসহ একজনকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

গোমস্তাপুর 

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকসহ একজনকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। অভিযানে ১০ লিটার তৈরি চোলাইমদ এবং মদ তৈরির ১০০ লিটার তরল কাঁচামাল (ওয়াশ) উদ্ধার করা হয়।

আজ ১২ এপ্রিল (রবিবার) সকালে গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম গোমস্তাপুর থানাধীন পার্বতীপুর ইউনিয়নের খরপা গ্রামে অভিযান চালায়। সকাল ০৮:০০ ঘটিকা থেকে ০৮:৪০ ঘটিকা পর্যন্ত চলা এই অভিযানে মাদক কেনাবেচা ও তৈরির সরঞ্জামসহ আসামিকে হাতেনাতে আটক করা হয়।

গ্রেফতারকৃত আসামির নাম শ্রী সমরা (৪৮)। তিনি গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের খরপা গ্রামের মৃত মাহাতোর ছেলে। তল্লাশি চালিয়ে আসামির হেফাজত থেকে ১০ লিটার চোলাইমদ এবং ১০০ লিটার ওয়াশ জব্দ করা হয়।

অভিযান শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মামুনুর রশিদ বাদী হয়ে গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে গোমস্তাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় জানিয়েছে, মাদকের উৎস নির্মূল এবং সরবরাহ বন্ধে জেলাজুড়ে তাদের এই কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত