নজর বিডি
প্রকাশ : মঙ্গলবার, ০৫ মে ২০২৬

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রে বসবাসরত বৈধ নথিপত্রহীন চীনা নাগরিকদের ফিরিয়ে নিতে বেইজিংয়ের অসহযোগিতার কারণে চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা জারির প্রস্তুতি নিচ্ছে ওয়াশিংটন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা আন্তর্জাতিক বার্তাসংস্থা রয়টার্সকে এই তথ্য নিশ্চিত করেছেন।

ওই কর্মকর্তা জানান, চীন যদি দ্রুত তাদের নাগরিকদের ফিরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু না করে, তবে যুক্তরাষ্ট্র এই পরিকল্পনা কার্যকর করবে এবং অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানো শুরু করবে। বর্তমানে যুক্তরাষ্ট্রে ১ লাখেরও বেশি নথিবিহীন চীনা নাগরিক বসবাস করছেন, যার মধ্যে ৩০ হাজারেরও বেশি ব্যক্তিকে ফেরত পাঠানোর নির্দেশ দিয়েছেন দেশটির আদালত। ২০২৫ সালে বেইজিং তিন হাজার নাগরিককে ফিরিয়ে নিলেও গত ছয় মাস ধরে এই প্রক্রিয়া সম্পূর্ণ বন্ধ রয়েছে।

প্রেসিডেন্ট ট্রাম্পের আসন্ন বেইজিং সফরের (১৪-১৫ মে) ঠিক আগে এমন কঠোর পদক্ষেপের ইঙ্গিত দেওয়া হলো। বিশ্লেষকদের মতে, নভেম্বরের পার্লামেন্ট নির্বাচনকে সামনে রেখে বাণিজ্যিক সুবিধা আদায় এবং ‘অবৈধ অভিবাসীমুক্ত’ আমেরিকা গড়ার প্রতিশ্রুতি রক্ষায় ট্রাম্প প্রশাসন এই কৌশল গ্রহণ করছে।

রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে ওই কর্মকর্তা আরও জানান, চীন যদি ইতিবাচক সাড়া না দেয়, তবে প্রাথমিক পর্যায়ে চীনা দর্শনার্থীদের ভিসা ফি বাড়ানো এবং ভিসা বাতিলের হার বৃদ্ধির মতো পদক্ষেপ নেওয়া হবে। প্রয়োজনে স্থায়ীভাবে ভিসা নিষেধাজ্ঞা জারির পথে হাঁটবে হোয়াইট হাউস। তবে এই বিষয়ে ওয়াশিংটনে অবস্থিত চীনা দূতাবাস থেকে এখন পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

প্রকাশের তারিখ : ০৫ মে ২০২৬

featured Image

যুক্তরাষ্ট্রে বসবাসরত বৈধ নথিপত্রহীন চীনা নাগরিকদের ফিরিয়ে নিতে বেইজিংয়ের অসহযোগিতার কারণে চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা জারির প্রস্তুতি নিচ্ছে ওয়াশিংটন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা আন্তর্জাতিক বার্তাসংস্থা রয়টার্সকে এই তথ্য নিশ্চিত করেছেন।

ওই কর্মকর্তা জানান, চীন যদি দ্রুত তাদের নাগরিকদের ফিরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু না করে, তবে যুক্তরাষ্ট্র এই পরিকল্পনা কার্যকর করবে এবং অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানো শুরু করবে। বর্তমানে যুক্তরাষ্ট্রে ১ লাখেরও বেশি নথিবিহীন চীনা নাগরিক বসবাস করছেন, যার মধ্যে ৩০ হাজারেরও বেশি ব্যক্তিকে ফেরত পাঠানোর নির্দেশ দিয়েছেন দেশটির আদালত। ২০২৫ সালে বেইজিং তিন হাজার নাগরিককে ফিরিয়ে নিলেও গত ছয় মাস ধরে এই প্রক্রিয়া সম্পূর্ণ বন্ধ রয়েছে।

প্রেসিডেন্ট ট্রাম্পের আসন্ন বেইজিং সফরের (১৪-১৫ মে) ঠিক আগে এমন কঠোর পদক্ষেপের ইঙ্গিত দেওয়া হলো। বিশ্লেষকদের মতে, নভেম্বরের পার্লামেন্ট নির্বাচনকে সামনে রেখে বাণিজ্যিক সুবিধা আদায় এবং ‘অবৈধ অভিবাসীমুক্ত’ আমেরিকা গড়ার প্রতিশ্রুতি রক্ষায় ট্রাম্প প্রশাসন এই কৌশল গ্রহণ করছে।

রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে ওই কর্মকর্তা আরও জানান, চীন যদি ইতিবাচক সাড়া না দেয়, তবে প্রাথমিক পর্যায়ে চীনা দর্শনার্থীদের ভিসা ফি বাড়ানো এবং ভিসা বাতিলের হার বৃদ্ধির মতো পদক্ষেপ নেওয়া হবে। প্রয়োজনে স্থায়ীভাবে ভিসা নিষেধাজ্ঞা জারির পথে হাঁটবে হোয়াইট হাউস। তবে এই বিষয়ে ওয়াশিংটনে অবস্থিত চীনা দূতাবাস থেকে এখন পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত