নজর বিডি
প্রকাশ : শুক্রবার, ১৫ মে ২০২৬

২৭ মে হতে পারে ঈদুল আজহা: আমিরাতের জ্যোতির্বিজ্ঞান কেন্দ্রের পূর্বাভাস

পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখার সম্ভাব্য তারিখ এবং সেই অনুযায়ী ঈদুল আজহার সময় নিয়ে আগাম তথ্য দিয়েছে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিভিত্তিক আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্র (আইএসি)।

সংস্থাটির গাণিতিক হিসাব অনুযায়ী, আগামী ২৭ মে (বুধবার) বিশ্বের অধিকাংশ দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) এক প্রতিবেদনে আইএসি এই তথ্য জানায়।

আইএসির জ্যোতির্বিজ্ঞান বিষয়ক প্রতিবেদনে জিলহজ মাসের চাঁদ নিয়ে নিম্নোক্ত তথ্যগুলো দেওয়া হয়েছে  আগামী ১৭ মে মুসলিম দেশগুলো জিলহজ মাসের চাঁদ দেখার প্রস্তুতি নেবে।

ওই দিন পূর্ব এশিয়া, দক্ষিণ আফ্রিকা এবং দক্ষিণ আমেরিকার কিছু অংশ থেকে টেলিস্কোপের সাহায্যে চাঁদ দেখা যেতে পারে। এছাড়া মধ্য ও পশ্চিম এশিয়া, উত্তর আফ্রিকা এবং উত্তর ও দক্ষিণ আমেরিকার অধিকাংশ অঞ্চল থেকে খালি চোখেও চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে।

গাণিতিক গণনা অনুযায়ী, ১৮ মে (সোমবার) থেকে হিজরি ১৪৪৭ সালের জিলহজ মাস শুরু হতে পারে।

সাধারণত জিলহজ মাসের ১০ তারিখে ঈদুল আজহা পালিত হয়। সেই হিসেবে আরাফাত দিবস (৯ জিলহজ): ২৬ মে (মঙ্গলবার)। ঈদুল আজহা (১০ জিলহজ): ২৭ মে (বুধবার)।

উল্লেখ্য, এটি একটি গাণিতিক পূর্বাভাস মাত্র। ঈদুল আজহার চূড়ান্ত তারিখ জিলহজ মাসের চাঁদ দেখার ওপর ভিত্তি করে সংশ্লিষ্ট দেশের ধর্মীয় কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে।

বিষয় : নজরবিডি ডেস্ক ঈদুল আজহা ২০২৬, জিলহজ মাসের চাঁদ, সংযুক্ত আরব আমিরাত, আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্র, কুরবানি ঈদ, Eid ul Adha 2026, Zulhijjah Moon, UAE, International Astronomy Center, Eid Date 2026.

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

২৭ মে হতে পারে ঈদুল আজহা: আমিরাতের জ্যোতির্বিজ্ঞান কেন্দ্রের পূর্বাভাস

প্রকাশের তারিখ : ১৫ মে ২০২৬

featured Image

পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখার সম্ভাব্য তারিখ এবং সেই অনুযায়ী ঈদুল আজহার সময় নিয়ে আগাম তথ্য দিয়েছে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিভিত্তিক আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্র (আইএসি)।

সংস্থাটির গাণিতিক হিসাব অনুযায়ী, আগামী ২৭ মে (বুধবার) বিশ্বের অধিকাংশ দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) এক প্রতিবেদনে আইএসি এই তথ্য জানায়।

আইএসির জ্যোতির্বিজ্ঞান বিষয়ক প্রতিবেদনে জিলহজ মাসের চাঁদ নিয়ে নিম্নোক্ত তথ্যগুলো দেওয়া হয়েছে  আগামী ১৭ মে মুসলিম দেশগুলো জিলহজ মাসের চাঁদ দেখার প্রস্তুতি নেবে।

ওই দিন পূর্ব এশিয়া, দক্ষিণ আফ্রিকা এবং দক্ষিণ আমেরিকার কিছু অংশ থেকে টেলিস্কোপের সাহায্যে চাঁদ দেখা যেতে পারে। এছাড়া মধ্য ও পশ্চিম এশিয়া, উত্তর আফ্রিকা এবং উত্তর ও দক্ষিণ আমেরিকার অধিকাংশ অঞ্চল থেকে খালি চোখেও চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে।

গাণিতিক গণনা অনুযায়ী, ১৮ মে (সোমবার) থেকে হিজরি ১৪৪৭ সালের জিলহজ মাস শুরু হতে পারে।

সাধারণত জিলহজ মাসের ১০ তারিখে ঈদুল আজহা পালিত হয়। সেই হিসেবে আরাফাত দিবস (৯ জিলহজ): ২৬ মে (মঙ্গলবার)। ঈদুল আজহা (১০ জিলহজ): ২৭ মে (বুধবার)।

উল্লেখ্য, এটি একটি গাণিতিক পূর্বাভাস মাত্র। ঈদুল আজহার চূড়ান্ত তারিখ জিলহজ মাসের চাঁদ দেখার ওপর ভিত্তি করে সংশ্লিষ্ট দেশের ধর্মীয় কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত