নজর বিডি
প্রকাশ : বুধবার, ০৬ মে ২০২৬

বিধানসভা নির্বাচনে বিজেপি জেতার পরে মোদিকে ট্রাম্পের অভিনন্দন

পশ্চিমবঙ্গসহ ভারতের দুই রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিধানসভা নির্বাচনে এনডিএ জোট তথা বিজেপির বিপুল জয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মঙ্গলবার (৫ মে) হোয়াইট হাউসের মুখপাত্র কুশ দেশাই সংবাদ সংস্থা পিটিআই-কে এই তথ্য নিশ্চিত করেছেন।

কুশ দেশাই জানান, প্রেসিডেন্ট ট্রাম্প প্রধানমন্ত্রী মোদিকে ফোন করে এই ঐতিহাসিক বিজয়ের জন্য শুভেচ্ছা জানান। ফোনালাপে ট্রাম্প মোদির নেতৃত্বের প্রশংসা করে বলেন, "ভারত অত্যন্ত ভাগ্যবান যে মোদির মতো একজন নেতাকে পেয়েছে।"

উল্লেখ্য, গত সোমবার (৪ মে) ঘোষিত ফলাফল অনুযায়ী, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয়ী হয়ে প্রথমবারের মতো ক্ষমতা দখল করতে যাচ্ছে বিজেপি। এর মাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ১৫ বছরের শাসনের অবসান ঘটলো। এছাড়া পুদুচেরিতেও এনআর কংগ্রেসের সাথে জোটবদ্ধ হয়ে দ্বিতীয়বার ক্ষমতায় ফিরছে বিজেপি।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

বিধানসভা নির্বাচনে বিজেপি জেতার পরে মোদিকে ট্রাম্পের অভিনন্দন

প্রকাশের তারিখ : ০৬ মে ২০২৬

featured Image

পশ্চিমবঙ্গসহ ভারতের দুই রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিধানসভা নির্বাচনে এনডিএ জোট তথা বিজেপির বিপুল জয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মঙ্গলবার (৫ মে) হোয়াইট হাউসের মুখপাত্র কুশ দেশাই সংবাদ সংস্থা পিটিআই-কে এই তথ্য নিশ্চিত করেছেন।

কুশ দেশাই জানান, প্রেসিডেন্ট ট্রাম্প প্রধানমন্ত্রী মোদিকে ফোন করে এই ঐতিহাসিক বিজয়ের জন্য শুভেচ্ছা জানান। ফোনালাপে ট্রাম্প মোদির নেতৃত্বের প্রশংসা করে বলেন, "ভারত অত্যন্ত ভাগ্যবান যে মোদির মতো একজন নেতাকে পেয়েছে।"

উল্লেখ্য, গত সোমবার (৪ মে) ঘোষিত ফলাফল অনুযায়ী, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয়ী হয়ে প্রথমবারের মতো ক্ষমতা দখল করতে যাচ্ছে বিজেপি। এর মাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ১৫ বছরের শাসনের অবসান ঘটলো। এছাড়া পুদুচেরিতেও এনআর কংগ্রেসের সাথে জোটবদ্ধ হয়ে দ্বিতীয়বার ক্ষমতায় ফিরছে বিজেপি।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত