ইরানের সঙ্গে যুদ্ধ চলাকালীন সংযুক্ত আরব আমিরাতে এক গোপন সফর করেছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।
এই সফরে আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান তাকে নজিরবিহীন উষ্ণ অভ্যর্থনা জানান এবং বিমানবন্দর থেকে নিজের ব্যক্তিগত গাড়িতে করে তাকে প্রাসাদে নিয়ে যান।
নেতানিয়াহুর সাবেক মুখপাত্র জিভ আঘমোন ফেসবুকে এক পোস্টের মাধ্যমে এই চাঞ্চল্যকর তথ্যটি সামনে এনেছেন। গত বুধবার রাতে নেতানিয়াহুর দপ্তর এই সফরের বিষয়টি নিশ্চিত করার পর আন্তর্জাতিক মহলে ব্যাপক শোরগোল শুরু হয়েছে।
জিভ আঘমোনের দাবি অনুযায়ী, যুদ্ধাপরাধে অভিযুক্ত নেতানিয়াহুকে আবুধাবিতে রাজকীয় অভ্যর্থনা দেওয়া হয়। প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ ও তার পরিবারের সদস্যরা ইসরায়েলি প্রধানমন্ত্রীকে সেখানে স্বাগত জানান।
এই তথ্য জানাজানি হওয়ার কয়েক ঘণ্টা পর আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে পুরো বিষয়টি অস্বীকার করেছে।
নেতানিয়াহুর এই গোপন সফর নিয়ে কঠোর প্রতিক্রিয়া দেখিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানান, তারা এই সফর সম্পর্কে আগেই অবগত ছিলেন।
তিনি অভিযোগ করেন, ইসরায়েলের সাথে সম্পর্ক গড়ে আমিরাত আরব অঞ্চলে বিভাজন তৈরি করছে, যা ক্ষমার অযোগ্য। বিভাজনকারীদের বিচারের আওতায় আনার হুমকিও দিয়েছেন তিনি।
ইসরায়েলি গণমাধ্যম 'টাইমস অব ইসরায়েল'-এর বরাতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিষয় : নজরবিডি ডেস্ক নেতানিয়াহু, সংযুক্ত আরব আমিরাত, শেখ মোহাম্মদ বিন জায়েদ, ইসরায়েল, ইরান-ইসরায়েল যুদ্ধ, গোপন সফর, আবুধাবি, মধ্যপ্রাচ্য রাজনীতি, আন্তর্জাতিক সংবাদ, আব্বাস আরাঘচি। Benjamin Netanyahu, UAE, Sheikh Mohammed bin Zayed, Israel, Iran-Israel War, Secret Visit, Abu Dhabi, Middle East Politics, International News, Abbas Araghchi.

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ মে ২০২৬
ইরানের সঙ্গে যুদ্ধ চলাকালীন সংযুক্ত আরব আমিরাতে এক গোপন সফর করেছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।
এই সফরে আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান তাকে নজিরবিহীন উষ্ণ অভ্যর্থনা জানান এবং বিমানবন্দর থেকে নিজের ব্যক্তিগত গাড়িতে করে তাকে প্রাসাদে নিয়ে যান।
নেতানিয়াহুর সাবেক মুখপাত্র জিভ আঘমোন ফেসবুকে এক পোস্টের মাধ্যমে এই চাঞ্চল্যকর তথ্যটি সামনে এনেছেন। গত বুধবার রাতে নেতানিয়াহুর দপ্তর এই সফরের বিষয়টি নিশ্চিত করার পর আন্তর্জাতিক মহলে ব্যাপক শোরগোল শুরু হয়েছে।
জিভ আঘমোনের দাবি অনুযায়ী, যুদ্ধাপরাধে অভিযুক্ত নেতানিয়াহুকে আবুধাবিতে রাজকীয় অভ্যর্থনা দেওয়া হয়। প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ ও তার পরিবারের সদস্যরা ইসরায়েলি প্রধানমন্ত্রীকে সেখানে স্বাগত জানান।
এই তথ্য জানাজানি হওয়ার কয়েক ঘণ্টা পর আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে পুরো বিষয়টি অস্বীকার করেছে।
নেতানিয়াহুর এই গোপন সফর নিয়ে কঠোর প্রতিক্রিয়া দেখিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানান, তারা এই সফর সম্পর্কে আগেই অবগত ছিলেন।
তিনি অভিযোগ করেন, ইসরায়েলের সাথে সম্পর্ক গড়ে আমিরাত আরব অঞ্চলে বিভাজন তৈরি করছে, যা ক্ষমার অযোগ্য। বিভাজনকারীদের বিচারের আওতায় আনার হুমকিও দিয়েছেন তিনি।
ইসরায়েলি গণমাধ্যম 'টাইমস অব ইসরায়েল'-এর বরাতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

আপনার মতামত লিখুন