'উদ্ভাবননির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি'—এই স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, ১০ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড, কুইজ প্রতিযোগিতা ও সেমিনারের শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে) জেলা প্রশাসকের কার্যালয় চত্বরের 'চাঁপাইনবাবগঞ্জ মঞ্চে' জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব আবু ছালেহ মো: মুসা জঙ্গি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব মো: আনিসুর রহমান।
এ সময় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিপুল সংখ্যক শিক্ষার্থী ও শিক্ষকমণ্ডলী অংশগ্রহণ করেন। উদ্বোধনী পর্ব শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ খুদে বিজ্ঞানীদের তৈরি বিভিন্ন বিজ্ঞানভিত্তিক উদ্ভাবনী স্টলসমূহ ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের সৃজনশীলতার প্রশংসা করেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, স্মার্ট ও আধুনিক বাংলাদেশ গড়তে তরুণ প্রজন্মকে বিজ্ঞানমনস্ক হিসেবে গড়ে তোলার কোনো বিকল্প নেই। এ ধরনের বিজ্ঞান মেলা ও অলিম্পিয়াড শিক্ষার্থীদের মধ্যে গবেষণাধর্মী চিন্তা ও নতুন নতুন উদ্ভাবনের অনুপ্রেরণা যোগাবে।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ মে ২০২৬

আপনার মতামত লিখুন