নজর বিডি

চাঁপাইনবাবগঞ্জে নাটকীয় অভিযান

ঢাকা থেকে ৩ আসামি গ্রেপ্তার, পরে তাদের তথ্যে মিলল বিস্ফোরক ও হেরোইন

ছবি: নজরবিডি

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশের এক যৌথ ও ধারাবাহিক অভিযানে ২ কেজি গান পাউডার (বিস্ফোরক দ্রব্য) ও ১৫০ গ্রাম হেরোইনসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। 

শুক্রবার (১৫ মে) দিবাগত রাতে সদর উপজেলার বারঘরিয়া ইউনিয়নের নীলকুঠি মাঠ সংলগ্ন একটি পরিত্যক্ত ভবনে অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ মাদক ও বিস্ফোরক উদ্ধার করা হয়। তবে এর আগে আসামিদের ঢাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন— মো. রাব্বি (২৬), মো. সোহেল ওরফে জিনজিরা (৩০) এবং মো. সুমিত ওরফে আলিফ (২৪)। তাদের সবার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ শহরের বিভিন্ন এলাকায়।

পুলিশ সূত্রে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার একটি মামলা (মামলা নং-৩২, তারিখ: ১৬/০৫/২০২৬) এবং পূর্বের একটি মামলার তদন্তের সূত্র ধরে এসআই এসএম রাসেল কবির গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, মামলার মূল আসামিরা ঢাকার শাহবাগ এলাকায় অবস্থান করছেন। তাৎক্ষণিকভাবে সঙ্গীয় ফোর্সসহ ঢাকার শাহবাগে অভিযান চালিয়ে বিকেল ৪টা ৪৫ মিনিটে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর আসামিদের চাঁপাইনবাবগঞ্জে এনে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেন যে, সদর উপজেলার বারঘরিয়া ইউনিয়নের নীলকুঠি মাঠ সংলগ্ন একটি পরিত্যক্ত ভবনে তারা বিপুল পরিমাণ বিস্ফোরক সদৃশ বস্তু (গান পাউডার) ও হেরোইন মজুদ করে রেখেছেন।

তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার রাত ১০টা ৫৫ মিনিটে চাঁপাইনবাবগঞ্জের ওই পরিত্যক্ত ভবনে অভিযান চালায় পুলিশ। অভিযানে ভবনটি থেকে দুইটি সাদা পলিথিনে রাখা মোট ২ কেজি গান পাউডার এবং দুইটি পলিপ্যাকে রাখা ১৫০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত ১৫০ গ্রাম হেরোইনের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫ লাখ টাকা এবং ২ কেজি গান পাউডারের মূল্য প্রায় ৪০ হাজার টাকা।

এই ঘটনার পর গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন করে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

বিষয় : নজরবিডি সংবাদ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

ঢাকা থেকে ৩ আসামি গ্রেপ্তার, পরে তাদের তথ্যে মিলল বিস্ফোরক ও হেরোইন

প্রকাশের তারিখ : ১৬ মে ২০২৬

featured Image

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশের এক যৌথ ও ধারাবাহিক অভিযানে ২ কেজি গান পাউডার (বিস্ফোরক দ্রব্য) ও ১৫০ গ্রাম হেরোইনসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। 

শুক্রবার (১৫ মে) দিবাগত রাতে সদর উপজেলার বারঘরিয়া ইউনিয়নের নীলকুঠি মাঠ সংলগ্ন একটি পরিত্যক্ত ভবনে অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ মাদক ও বিস্ফোরক উদ্ধার করা হয়। তবে এর আগে আসামিদের ঢাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন— মো. রাব্বি (২৬), মো. সোহেল ওরফে জিনজিরা (৩০) এবং মো. সুমিত ওরফে আলিফ (২৪)। তাদের সবার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ শহরের বিভিন্ন এলাকায়।

পুলিশ সূত্রে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার একটি মামলা (মামলা নং-৩২, তারিখ: ১৬/০৫/২০২৬) এবং পূর্বের একটি মামলার তদন্তের সূত্র ধরে এসআই এসএম রাসেল কবির গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, মামলার মূল আসামিরা ঢাকার শাহবাগ এলাকায় অবস্থান করছেন। তাৎক্ষণিকভাবে সঙ্গীয় ফোর্সসহ ঢাকার শাহবাগে অভিযান চালিয়ে বিকেল ৪টা ৪৫ মিনিটে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর আসামিদের চাঁপাইনবাবগঞ্জে এনে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেন যে, সদর উপজেলার বারঘরিয়া ইউনিয়নের নীলকুঠি মাঠ সংলগ্ন একটি পরিত্যক্ত ভবনে তারা বিপুল পরিমাণ বিস্ফোরক সদৃশ বস্তু (গান পাউডার) ও হেরোইন মজুদ করে রেখেছেন।

তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার রাত ১০টা ৫৫ মিনিটে চাঁপাইনবাবগঞ্জের ওই পরিত্যক্ত ভবনে অভিযান চালায় পুলিশ। অভিযানে ভবনটি থেকে দুইটি সাদা পলিথিনে রাখা মোট ২ কেজি গান পাউডার এবং দুইটি পলিপ্যাকে রাখা ১৫০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত ১৫০ গ্রাম হেরোইনের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫ লাখ টাকা এবং ২ কেজি গান পাউডারের মূল্য প্রায় ৪০ হাজার টাকা।

এই ঘটনার পর গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন করে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত