নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতীতে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মিলন শেখ (৩৪) ও নিতাই শিল (২৫) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে নড়াগাতী থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন- মিলন শেখ নড়াইল জেলার নড়াগাতী থানার ডুমুরিয়া গ্রামের মৃত হাসান শেখের ছেলে ও নিতাই শীল একই থানার যোগানিয়া গ্রামের কার্তিক শীলের ছেলে। গতকাল শনিবার জেলার নড়াগাতী থানার বাঐসোনা গ্রাম থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার এসআই এফ. এম. তারেক ও এএসআই মো. নজরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে জেলার কালিয়া উপজেলার নড়াগাতী থানার ৯নং বাঐসোনা গ্রামের রোহিজ শেখের বাড়ির সামনে কাঁচা রাস্তার উপর থেকে মিলন শেখ ও নিতাই শীলকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের নিকট থেকে ১০০পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহিম বলেন, ‘এ সংক্রান্তে নড়াগাতী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইবে।’#

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ মে ২০২৬

আপনার মতামত লিখুন