নজর বিডি

ডুমুরিয়ায় বন্যপ্রাণী ঘুঘু অবমুক্ত করলেন সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস

ছবি: নজরবিডি

পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন খুলনার ডুমুরিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস। অবৈধভাবে খাঁচায় বন্দি করে রাখা একটি বন্য ঘুঘু পাখিকে উদ্ধার করে উন্মুক্ত আকাশে অবমুক্ত করেছেন তিনি।

আজ রবিবার (১৭ মে) দুপুরে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে পাখিটি অবমুক্ত করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাসের নির্দেশনায় উপজেলার গুটুদিয়া নামক স্থানে বন বিভাগের একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে স্থানীয় এক শিকারির কাছ থেকে বন্য ঘুঘু পাখিটি উদ্ধার করা হয়। পরে পাখিটিকে কোনো প্রকার আঘাত না করে অত্যন্ত সুরক্ষিতভাবে কার্যালয়ে নিয়ে আসা হয়

ছবি: নজরবিডি

পাখিটি অবমুক্তকালে সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস বলেন, "বন্যপ্রাণী আমাদের প্রকৃতির অবিচ্ছেদ্য অংশ। এদের খাঁচায় বন্দি রাখা কেবল আইনত দণ্ডনীয় অপরাধই নয়, বরং পরিবেশের ভারসাম্যের জন্যও মারাত্মক হুমকিস্বরূপ। বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন অমান্য করে যারা পাখি শিকার বা ক্রয়-বিক্রয় করবে, তাদের বিরুদ্ধে প্রশাসনের এই অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।"

তিনি আরও বলেন, প্রকৃতির সৌন্দর্য ধরে রাখতে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ পরিবেশ নিশ্চিত করতে সাধারণ মানুষকে আরও সচেতন হতে হবে। কোনো এলাকায় পাখি শিকার বা বন্যপ্রাণী পাচারের খবর পেলে তাৎক্ষণিকভাবে প্রশাসনকে জানানোর জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।

পাখি অবমুক্তকরণের এই মানবিক ও সচেতনতামূলক কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন ডুমুরিয়া উপজেলা বন কর্মকর্তা মোঃ লিয়াকত আলী খান, ডুমুরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেন, সাংবাদিক এস রফিক, আব্দুল লতিফ মোড়লসহ ভূমি অফিসের নাজির, অন্যান্য কর্মচারীবৃন্দ এবং স্থানীয় পরিবেশবাদী সংগঠনের প্রতিনিধিবৃন্দ।

প্রশাসনের এমন সময়োপযোগী ও পরিবেশবান্ধব উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সচেতন মহল। তারা আশা প্রকাশ করেন, এই পদক্ষেপের ফলে স্থানীয় পর্যায়ে পাখি শিকারের প্রবণতা অনেকাংশে হ্রাস পাবে।

বিষয় : নজরবিডি সংবাদ ডুমুরিয়া, খুলনা, অমিত কুমার বিশ্বাস, বন্যপ্রাণী উদ্ধার, ঘুঘু পাখি অবমুক্ত, বন বিভাগ, পরিবেশ সংরক্ষণ, খুলনা নিউজ, Dumuria, Khulna, Amit Kumar Biswas, Wildlife Rescue, Dove Released, Forest Department, Nature Conservation, Khulna News

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

ডুমুরিয়ায় বন্যপ্রাণী ঘুঘু অবমুক্ত করলেন সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস

প্রকাশের তারিখ : ১৭ মে ২০২৬

featured Image

পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন খুলনার ডুমুরিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস। অবৈধভাবে খাঁচায় বন্দি করে রাখা একটি বন্য ঘুঘু পাখিকে উদ্ধার করে উন্মুক্ত আকাশে অবমুক্ত করেছেন তিনি।

আজ রবিবার (১৭ মে) দুপুরে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে পাখিটি অবমুক্ত করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাসের নির্দেশনায় উপজেলার গুটুদিয়া নামক স্থানে বন বিভাগের একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে স্থানীয় এক শিকারির কাছ থেকে বন্য ঘুঘু পাখিটি উদ্ধার করা হয়। পরে পাখিটিকে কোনো প্রকার আঘাত না করে অত্যন্ত সুরক্ষিতভাবে কার্যালয়ে নিয়ে আসা হয়

ছবি: নজরবিডি

পাখিটি অবমুক্তকালে সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস বলেন, "বন্যপ্রাণী আমাদের প্রকৃতির অবিচ্ছেদ্য অংশ। এদের খাঁচায় বন্দি রাখা কেবল আইনত দণ্ডনীয় অপরাধই নয়, বরং পরিবেশের ভারসাম্যের জন্যও মারাত্মক হুমকিস্বরূপ। বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন অমান্য করে যারা পাখি শিকার বা ক্রয়-বিক্রয় করবে, তাদের বিরুদ্ধে প্রশাসনের এই অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।"

তিনি আরও বলেন, প্রকৃতির সৌন্দর্য ধরে রাখতে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ পরিবেশ নিশ্চিত করতে সাধারণ মানুষকে আরও সচেতন হতে হবে। কোনো এলাকায় পাখি শিকার বা বন্যপ্রাণী পাচারের খবর পেলে তাৎক্ষণিকভাবে প্রশাসনকে জানানোর জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।

পাখি অবমুক্তকরণের এই মানবিক ও সচেতনতামূলক কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন ডুমুরিয়া উপজেলা বন কর্মকর্তা মোঃ লিয়াকত আলী খান, ডুমুরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেন, সাংবাদিক এস রফিক, আব্দুল লতিফ মোড়লসহ ভূমি অফিসের নাজির, অন্যান্য কর্মচারীবৃন্দ এবং স্থানীয় পরিবেশবাদী সংগঠনের প্রতিনিধিবৃন্দ।

প্রশাসনের এমন সময়োপযোগী ও পরিবেশবান্ধব উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সচেতন মহল। তারা আশা প্রকাশ করেন, এই পদক্ষেপের ফলে স্থানীয় পর্যায়ে পাখি শিকারের প্রবণতা অনেকাংশে হ্রাস পাবে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত