নজর বিডি

ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু

ঝিনাইদহ সদর উপজেলায় ইলেকট্রিক ফ্যানে ধান উড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই সাথে স্বামী ও স্ত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

সোমবার (১৮ মে) সকাল ৬টার দিকে উপজেলার হলিধানী ইউনিয়নের গাগান্না গ্রামে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।

নিহতরা হলেন— গাগান্না গ্রামের মৃত তের আলী খাঁর ছোট ছেলে মজিবর খাঁ (৬০) এবং তার স্ত্রী মোমেনা বেগম (৫৫)। একই সাথে স্বামী-স্ত্রীর এমন আকস্মিক মৃত্যুতে পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

নিহতদের পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ (সোমবার) সকালে মজিবর খাঁ নিজ বাড়ির আঙিনায় ইলেকট্রিক ফ্যান চালিয়ে ধান উড়ানোর কাজ করছিলেন। বৈদ্যুতিক সংযোগ দেওয়ার পরও ফ্যানটি না চলায় তিনি তা পরীক্ষা করতে যান। 

এ সময় হঠাৎ অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চলন্ত ফ্যানটি মজিবরের বুকের ওপর পড়ে যায়। স্বামীকে ছটফট করতে দেখে স্ত্রী মোমেনা বেগম তাকে বাঁচাতে ছুটে যান। কিন্তু কোনো কিছু বুঝে ওঠার আগেই তিনিও বিদ্যুতায়িত হন। ঘটনাস্থালেই স্বামী-স্ত্রী উভয়ের মৃত্যু হয়।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হলিধানী ইউনিয়নের গাগান্না গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। 

এই মর্মান্তিক ঘটনার বিষয়ে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিষয় : নজরবিডি সংবাদ ঝিনাইদহ, বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু, স্বামী-স্ত্রীর মৃত্যু, ঝিনাইদহ সদর থানা, হলিধানী ইউনিয়ন, গাগান্না গ্রাম, অপমৃত্যু, ঝিনাইদহ নিউজ, মর্মান্তিক দুর্ঘটনা Jhenaidah, Electrocution Death, Couple Dies, Jhenaidah News, Electrocuted in Jhenaidah, Accidental Death, Bangladesh Local News

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু

প্রকাশের তারিখ : ১৮ মে ২০২৬

featured Image

ঝিনাইদহ সদর উপজেলায় ইলেকট্রিক ফ্যানে ধান উড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই সাথে স্বামী ও স্ত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

সোমবার (১৮ মে) সকাল ৬টার দিকে উপজেলার হলিধানী ইউনিয়নের গাগান্না গ্রামে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।

নিহতরা হলেন— গাগান্না গ্রামের মৃত তের আলী খাঁর ছোট ছেলে মজিবর খাঁ (৬০) এবং তার স্ত্রী মোমেনা বেগম (৫৫)। একই সাথে স্বামী-স্ত্রীর এমন আকস্মিক মৃত্যুতে পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

নিহতদের পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ (সোমবার) সকালে মজিবর খাঁ নিজ বাড়ির আঙিনায় ইলেকট্রিক ফ্যান চালিয়ে ধান উড়ানোর কাজ করছিলেন। বৈদ্যুতিক সংযোগ দেওয়ার পরও ফ্যানটি না চলায় তিনি তা পরীক্ষা করতে যান। 

এ সময় হঠাৎ অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চলন্ত ফ্যানটি মজিবরের বুকের ওপর পড়ে যায়। স্বামীকে ছটফট করতে দেখে স্ত্রী মোমেনা বেগম তাকে বাঁচাতে ছুটে যান। কিন্তু কোনো কিছু বুঝে ওঠার আগেই তিনিও বিদ্যুতায়িত হন। ঘটনাস্থালেই স্বামী-স্ত্রী উভয়ের মৃত্যু হয়।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হলিধানী ইউনিয়নের গাগান্না গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। 

এই মর্মান্তিক ঘটনার বিষয়ে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত