রাজধানীর খিলগাঁওয়ের দক্ষিণ বনশ্রী এলাকায় একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে ১২ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারি দম্পতিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
রোববার (১৭ মে) সন্ধ্যা ৭টার দিকে ওই এলাকার একটি ভাড়া ফ্ল্যাট থেকে তাঁদের গ্রেপ্তার করে অধিদপ্তরের উত্তরা সার্কেলের একটি বিশেষ দল।
গ্রেপ্তাররা হলেন— মো. জহিরুল ইসলাম ওরফে পাপন (৪৫) এবং তাঁর স্ত্রী জান্নাতুল ফেরদৌস এনি (৩২)। তাঁরা মূলত রাজধানীর হাতিরঝিল থানার পশ্চিম রামপুরার ওয়াপদা রোডের স্থায়ী বাসিন্দা হলেও, বর্তমানে খিলগাঁও থানার দক্ষিণ বনশ্রী এলাকার প্রতিক হাউজিংয়ের জে ব্লকের একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র জানায়, দক্ষিণ বনশ্রীর প্রতিক হাউজিংয়ের জে ব্লকের ১২/৪ নং রোডের ৭৮ নম্বর বাসার একটি ফ্ল্যাটে বিপুল পরিমাণ ইয়াবা মজুত রয়েছে— এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে নামেন কর্মকর্তারা। ডিএনসি’র পরিদর্শক (উত্তরা সার্কেল) দেওয়ান মোহাম্মদ জিল্লুর রহমানের নেতৃত্বে একটি দল ওই ফ্ল্যাটে তল্লাশি চালায়।
তল্লাশিকালে ফ্ল্যাটের একটি কক্ষের কাঠের আলমারির ভেতর থেকে একটি কালো রঙের টিস্যু কাপড়ের শপিং ব্যাগ উদ্ধার করা হয়। পরে ওই ব্যাগের ভেতর থেকে ৬০টি নীল রঙের জিপারযুক্ত পলিপ্যাকেটে রাখা মোট ১২ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।
এ সময় মাদক কেনাবেচায় জড়িত থাকার অভিযোগে ঘটনাস্থল থেকেই মো. জহিরুল ইসলাম ও তাঁর স্ত্রী জান্নাতুল ফেরদৌস এনিকে আটক করা হয়। এছাড়া মাদক কারবারে ব্যবহৃত তাঁদের ২টি মুঠোফোনও জব্দ করেছে পুলিশ।
ডিএনসি’র পরিদর্শক দেওয়ান মোহাম্মদ জিল্লুর রহমান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জহিরুল ও জান্নাতুল ফেরদৌস দম্পতি স্বীকার করেছেন যে, তাঁরা দীর্ঘদিন ধরে রাজধানীসহ বিভিন্ন এলাকায় মাদক (ইয়াবা) কেনাবেচার সিন্ডিকেট চালিয়ে আসছিলেন।
এই ঘটনায় গ্রেপ্তার দম্পতির বিরুদ্ধে খিলগাঁও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং ওই মামলায় তাঁদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
বিষয় : নজরবিডি সংবাদ ঢাকা, ইয়াবা উদ্ধার, মাদক কারবারি গ্রেপ্তার, খিলগাঁও, দক্ষিণ বনশ্রী, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ডিএনসি অভিযান, স্বামী-স্ত্রী গ্রেপ্তার, অপরাধ সংবাদ, ঢাকা নিউজ Dhaka, Yaba Recovered, Drug Dealers Arrested, Khilgaon, South Banasree, DNC Raid, Couple Arrested, Crime News Dhaka, Bangladesh Drug Seizure

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ মে ২০২৬
রাজধানীর খিলগাঁওয়ের দক্ষিণ বনশ্রী এলাকায় একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে ১২ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারি দম্পতিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
রোববার (১৭ মে) সন্ধ্যা ৭টার দিকে ওই এলাকার একটি ভাড়া ফ্ল্যাট থেকে তাঁদের গ্রেপ্তার করে অধিদপ্তরের উত্তরা সার্কেলের একটি বিশেষ দল।
গ্রেপ্তাররা হলেন— মো. জহিরুল ইসলাম ওরফে পাপন (৪৫) এবং তাঁর স্ত্রী জান্নাতুল ফেরদৌস এনি (৩২)। তাঁরা মূলত রাজধানীর হাতিরঝিল থানার পশ্চিম রামপুরার ওয়াপদা রোডের স্থায়ী বাসিন্দা হলেও, বর্তমানে খিলগাঁও থানার দক্ষিণ বনশ্রী এলাকার প্রতিক হাউজিংয়ের জে ব্লকের একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র জানায়, দক্ষিণ বনশ্রীর প্রতিক হাউজিংয়ের জে ব্লকের ১২/৪ নং রোডের ৭৮ নম্বর বাসার একটি ফ্ল্যাটে বিপুল পরিমাণ ইয়াবা মজুত রয়েছে— এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে নামেন কর্মকর্তারা। ডিএনসি’র পরিদর্শক (উত্তরা সার্কেল) দেওয়ান মোহাম্মদ জিল্লুর রহমানের নেতৃত্বে একটি দল ওই ফ্ল্যাটে তল্লাশি চালায়।
তল্লাশিকালে ফ্ল্যাটের একটি কক্ষের কাঠের আলমারির ভেতর থেকে একটি কালো রঙের টিস্যু কাপড়ের শপিং ব্যাগ উদ্ধার করা হয়। পরে ওই ব্যাগের ভেতর থেকে ৬০টি নীল রঙের জিপারযুক্ত পলিপ্যাকেটে রাখা মোট ১২ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।
এ সময় মাদক কেনাবেচায় জড়িত থাকার অভিযোগে ঘটনাস্থল থেকেই মো. জহিরুল ইসলাম ও তাঁর স্ত্রী জান্নাতুল ফেরদৌস এনিকে আটক করা হয়। এছাড়া মাদক কারবারে ব্যবহৃত তাঁদের ২টি মুঠোফোনও জব্দ করেছে পুলিশ।
ডিএনসি’র পরিদর্শক দেওয়ান মোহাম্মদ জিল্লুর রহমান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জহিরুল ও জান্নাতুল ফেরদৌস দম্পতি স্বীকার করেছেন যে, তাঁরা দীর্ঘদিন ধরে রাজধানীসহ বিভিন্ন এলাকায় মাদক (ইয়াবা) কেনাবেচার সিন্ডিকেট চালিয়ে আসছিলেন।
এই ঘটনায় গ্রেপ্তার দম্পতির বিরুদ্ধে খিলগাঁও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং ওই মামলায় তাঁদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

আপনার মতামত লিখুন