নজর বিডি

ইমামের মোটরসাইকেল চুরি করে সাইকেল রেখে গেল চোর

নজরবিডি

নীলফামারীর সৈয়দপুরে ফজরের নামাজের সময় আব্দুর রাজ্জাক নামে এক মসজিদের ইমামের মোটরসাইকেল চুরির এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। তবে চুরির পর নিজের ব্যবহৃত একটি পুরাতন বাইসাইকেল ঘটনাস্থলে রেখে গেছে চোর।

গতকাল সোমবার (১৮ মে) ভোরে সৈয়দপুর শহরের নিয়ামতপুর জুম্মাপাড়া জামে মসজিদের সামনে এই অভিনব চুরির ঘটনাটি ঘটে।

মসজিদের ইমাম আব্দুর রাজ্জাক জানান, প্রতিদিনের মতো গতকাল ভোরেও তিনি ফজরের নামাজ পড়াতে মোটরসাইকেল নিয়ে মসজিদে আসেন। গাড়িটি মসজিদের বাইরে রেখে তিনি ভেতরে প্রবেশ করেন। নামাজ শেষে বাইরে এসে দেখেন নির্ধারিত স্থানে তার ১২৫ সিসির মোটরসাইকেলটি নেই। তার পরিবর্তে সেখানে একটি পুরাতন বাইসাইকেল পড়ে আছে। আশপাশে অনেক খোঁজাখুঁজি করেও নিজের মোটরসাইকেলটি না পেয়ে তিনি নিশ্চিত হন যে সেটি চুরি হয়েছে।

ক্ষোভ ও দুঃখ প্রকাশ করে ইমাম আব্দুর রাজ্জাক বলেন, “আমি গরীব মানুষ। অনেক কষ্ট করে কোনোভাবে একটি মোটরসাইকেল কিনেছিলাম, যাতে করে দূর থেকে এসে মসজিদে সময়মতো নামাজ পড়াতে পারি। আমার সেই সম্বলটুকুও চুরি হয়ে গেল।” এই ঘটনায় তিনি সৈয়দপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এ বিষয়ে সৈয়দপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা জানান, চুরির অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ তদন্তে নেমেছে। মসজিদের আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে চোরকে শনাক্ত করার এবং মোটরসাইকেলটি উদ্ধারসহ চোরকে গ্রেপ্তারের চেষ্টা চালানো হচ্ছে।

বিষয় : নজরবিডি সংবাদ নীলফামারী, সৈয়দপুর, মোটরসাইকেল চুরি, অভিনব চুরি, মসজিদ, ইমাম, জেলা সংবাদ, পুলিশ Nilphamari, Saidpur, Motorcycle theft, Unique theft, Mosque, Imam, Local news, Police

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

ইমামের মোটরসাইকেল চুরি করে সাইকেল রেখে গেল চোর

প্রকাশের তারিখ : ১৯ মে ২০২৬

featured Image

নীলফামারীর সৈয়দপুরে ফজরের নামাজের সময় আব্দুর রাজ্জাক নামে এক মসজিদের ইমামের মোটরসাইকেল চুরির এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। তবে চুরির পর নিজের ব্যবহৃত একটি পুরাতন বাইসাইকেল ঘটনাস্থলে রেখে গেছে চোর।

গতকাল সোমবার (১৮ মে) ভোরে সৈয়দপুর শহরের নিয়ামতপুর জুম্মাপাড়া জামে মসজিদের সামনে এই অভিনব চুরির ঘটনাটি ঘটে।

মসজিদের ইমাম আব্দুর রাজ্জাক জানান, প্রতিদিনের মতো গতকাল ভোরেও তিনি ফজরের নামাজ পড়াতে মোটরসাইকেল নিয়ে মসজিদে আসেন। গাড়িটি মসজিদের বাইরে রেখে তিনি ভেতরে প্রবেশ করেন। নামাজ শেষে বাইরে এসে দেখেন নির্ধারিত স্থানে তার ১২৫ সিসির মোটরসাইকেলটি নেই। তার পরিবর্তে সেখানে একটি পুরাতন বাইসাইকেল পড়ে আছে। আশপাশে অনেক খোঁজাখুঁজি করেও নিজের মোটরসাইকেলটি না পেয়ে তিনি নিশ্চিত হন যে সেটি চুরি হয়েছে।

ক্ষোভ ও দুঃখ প্রকাশ করে ইমাম আব্দুর রাজ্জাক বলেন, “আমি গরীব মানুষ। অনেক কষ্ট করে কোনোভাবে একটি মোটরসাইকেল কিনেছিলাম, যাতে করে দূর থেকে এসে মসজিদে সময়মতো নামাজ পড়াতে পারি। আমার সেই সম্বলটুকুও চুরি হয়ে গেল।” এই ঘটনায় তিনি সৈয়দপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এ বিষয়ে সৈয়দপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা জানান, চুরির অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ তদন্তে নেমেছে। মসজিদের আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে চোরকে শনাক্ত করার এবং মোটরসাইকেলটি উদ্ধারসহ চোরকে গ্রেপ্তারের চেষ্টা চালানো হচ্ছে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত