কোরবানির পশুর হাটে সরকারি নির্দেশনা অমান্য করে অতিরিক্ত টোল আদায়ের দায়ে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ঐতিহ্যবাহী বটতলা হাটের ইজারাদারের প্রতিনিধিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ সন্ধ্যায় ক্রেতাদের সুনির্দিষ্ট অভিযোগ ও প্রমাণের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ সদরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইকরামুল হক নাহিদ এই ঝটিকা অভিযান পরিচালনা করেন।
আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে বটতলা পশুর হাটে সরকারি নির্ধারিত রেট অমান্য করার অভিযোগ ওঠে। হাটে আসা ক্রেতাদের কাছ থেকে প্রতি পশুতে অতিরিক্ত ২০০ থেকে ৩০০ টাকা পর্যন্ত টোল আদায় করা হচ্ছিল। এই অতিরিক্ত টাকা আদায়ের কারণে হাটে আসা ক্রেতাদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয় এবং তারা বিষয়টি সরাসরি প্রশাসনকে অবহিত করেন।
অভিযোগের সত্যতা পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইকরামুল হক নাহিদ তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে ইজারাদারের প্রতিনিধিকে ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা জরিমানা করেন, এবং অনাদায়ে শাস্তির আদেশ দেন।
অভিযান প্রসঙ্গে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইকরামুল হক নাহিদ বলেন:
"জনস্বার্থে এবং কোরবানির পশুর হাটে শৃঙ্খলা বজায় রাখতে বটতলা হাটে প্রশাসনের এই কঠোর নজরদারি ও ঝটিকা অভিযান অব্যাহত থাকবে।"
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে হাটের শান্তিশৃঙ্খলা রক্ষা ও সার্বিক সহযোগিতায় সক্রিয় ভূমিকা পালন করে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশের একটি চৌকস দল। অতিরিক্ত টোল আদায়ের বিরুদ্ধে প্রশাসনের এমন সময়োপযোগী ও কঠোর পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ ক্রেতা ও স্থানীয় বাসিন্দারা।

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২০ মে ২০২৬

আপনার মতামত লিখুন