নজর বিডি

ঢাকা এভিয়েশন ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিলু আর নেই

নজরবিডি

ঢাকা এভিয়েশন ক্লাব লিমিটেড-এর সম্মানিত প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জনাব দেলোয়ার হোসেন দিলু (ক্লাব আইডি: FM-005) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বুধবার (২০ মে) সন্ধ্যা ৬:৩০ ঘটিকায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর এই আকস্মিক মৃত্যুতে ঢাকা এভিয়েশন ক্লাব পরিবারসহ সংশ্লিষ্ট মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

মরহুমের পরিবার ও ক্লাব সূত্রে জানানো হয়েছে, আগামীকাল ২১ মে (বৃহস্পতিবার) দুই দফায় মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হবে। 

আগামীকাল বৃহস্পতিবার বাদ যোহর, ঢাকার এয়ারপোর্ট সংলগ্ন ডিসিএএ (DCAA) ভবনে অনুষ্ঠিত হবে।আগামীকাল বৃহস্পতিবার বাদ আসর, উত্তরা ৪ নং সেক্টর সংলগ্ন দক্ষিণ আজমপুরের জামতলায় মরহুমের নিজ বাসভবন প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।

জনাব দেলোয়ার হোসেন দিলুর মৃত্যুতে ঢাকা এভিয়েশন ক্লাব লিমিটেড-এর সভাপতি ও কার্যকরী পরিষদের সদস্যবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। 

এক শোকবার্তায় তাঁরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। ক্লাব নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় সকলের নিকট দোয়া চেয়েছেন।

বিষয় : নজরবিডি সংবাদ দেলোয়ার হোসেন দিলু, শোক সংবাদ, ঢাকা এভিয়েশন ক্লাব, ইন্তেকাল, জানাযার সময়, উত্তরা ঢাকা, এয়ারপোর্ট ঢাকা, ঢাকা সংবাদ, এভিয়েশন ক্লাব বাংলাদেশ Delwar Hossain Dilu, Obituary, Dhaka Aviation Club, Death News Dhaka, Janaza Time, Uttara Dhaka, Airport Dhaka, Dhaka Aviation Club Limited

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

ঢাকা এভিয়েশন ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিলু আর নেই

প্রকাশের তারিখ : ২০ মে ২০২৬

featured Image

ঢাকা এভিয়েশন ক্লাব লিমিটেড-এর সম্মানিত প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জনাব দেলোয়ার হোসেন দিলু (ক্লাব আইডি: FM-005) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বুধবার (২০ মে) সন্ধ্যা ৬:৩০ ঘটিকায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর এই আকস্মিক মৃত্যুতে ঢাকা এভিয়েশন ক্লাব পরিবারসহ সংশ্লিষ্ট মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

মরহুমের পরিবার ও ক্লাব সূত্রে জানানো হয়েছে, আগামীকাল ২১ মে (বৃহস্পতিবার) দুই দফায় মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হবে। 

আগামীকাল বৃহস্পতিবার বাদ যোহর, ঢাকার এয়ারপোর্ট সংলগ্ন ডিসিএএ (DCAA) ভবনে অনুষ্ঠিত হবে।আগামীকাল বৃহস্পতিবার বাদ আসর, উত্তরা ৪ নং সেক্টর সংলগ্ন দক্ষিণ আজমপুরের জামতলায় মরহুমের নিজ বাসভবন প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।

জনাব দেলোয়ার হোসেন দিলুর মৃত্যুতে ঢাকা এভিয়েশন ক্লাব লিমিটেড-এর সভাপতি ও কার্যকরী পরিষদের সদস্যবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। 

এক শোকবার্তায় তাঁরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। ক্লাব নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় সকলের নিকট দোয়া চেয়েছেন।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত