নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় ব্রাহ্মন্দী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ওসমান গণিকে (৩৫) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বুধবার (২০ মে) মধ্যরাতে উপজেলার দুপ্তারা ইউনিয়নের পাঁচগাঁও কবরস্থান এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত ওসমান গণি বড় বিনাইরচর গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে।
এই ঘটনায় জড়িত সন্দেহে দুপ্তারা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব রমজান মিয়াসহ তিনজনকে আটক করেছে পুলিশ। আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওসমান গণি পাঁচগাঁও এলাকায় বেশ কিছুদিন ধরে মাটি কেনাবেচার ব্যবসা করে আসছিলেন। বুধবার রাত ১২টার দিকে তার মাটি তোলার ভেকু (খননযন্ত্র) ডেবে যাওয়ার খবর পেয়ে তিনি মোটরসাইকেলযোগে কয়েকজন সহযোগীকে নিয়ে ঘটনাস্থলে যান। সেখানে পৌঁছানো মাত্র ২০/২৫ জনের একটি মুখোশধারী সশস্ত্র দল তাদের ঘিরে ফেলে।
দুর্বৃত্তরা ওসমান গণিসহ সবাইকে হাত উঁচু করে দাঁড়িয়ে থাকতে বলে। কোনো কিছু বুঝে ওঠার আগেই মুখোশধারীরা ধারালো অস্ত্র দিয়ে ওসমানের মাথায়, গলায় ও ঘাড়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। একপর্যায়ে তিনি মাটিতে লুটিয়ে পড়লে দুর্বৃত্তরা পালিয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ব্রাহ্মন্দী ইউনিয়ন বিএনপির ১নং ওয়ার্ড সভাপতি ইসমাইল মিয়া জানান, অন্য ইউনিয়নের লোক হয়ে দুপ্তারা ইউনিয়নে এসে মাটি তোলার কারণ দেখিয়ে ওসমান গণির কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেছিলেন স্থানীয় স্বেচ্ছাসেবক লীগের এক নেতা। চাঁদা না দেওয়ায় ওসমানের ওপর ক্ষুব্ধ ছিলেন তিনি। এই নিয়ে গত মঙ্গলবারও ওসমানের সঙ্গে ওই নেতার তীব্র বাগবিতণ্ডা হয়েছিল।
হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে বৃহস্পতিবার (২১ মে) সকাল থেকে আড়াইহাজারে চরম উত্তেজনা দেখা দেয়। ওসমানের নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষুব্ধ জনতা ভুলতা-বিশনন্দী আঞ্চলিক মহাসড়কের বড় বিনাইরচর এলাকায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করে। এ সময় বেশ কয়েকটি অটোরিকশা ভাঙচুর করা হয়। সকাল সাতটা থেকে মহাসড়কটিতে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে, যার ফলে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। জিজ্ঞাসাবাদের জন্য দুপ্তারা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব রমজান মিয়াসহ তিনজনকে আটক করা হয়েছে। এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন রয়েছে।

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২১ মে ২০২৬

আপনার মতামত লিখুন