জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিবিজড়িত ময়মনসিংহের ত্রিশালে আজ শনিবার (২৩ মে) থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী জাতীয় নজরুল জন্মজয়ন্তী উৎসব।
জাতীয় কবির ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে ২৩, ২৪ ও ২৫ মে আয়োজিত এই উৎসব আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীর প্রথম ত্রিশাল সফরকে ঘিরে পুরো উপজেলাজুড়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাশাপাশি অতিরিক্ত সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। পুলিশ, র্যাব ও এসএসএফ (SSF) সদস্যদের তৎপর উপস্থিতিতে ত্রিশাল এখন কার্যত নিরাপত্তার চাদরে ঢাকা।
ঢাকা থেকে সড়কপথে ত্রিশালের উদ্দেশ্যে রওনা। উপজেলার বৈলর ইউনিয়নের কানহর বাজার এলাকায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত ধরার খাল পুনঃখনন কাজের উদ্বোধন এবং সেখানে আয়োজিত সমাবেশে বক্তব্য। দরিরামপুর নজরুল একাডেমি প্রাঙ্গণে তিন দিনব্যাপী নজরুল জন্মজয়ন্তী উৎসবের শুভ উদ্বোধন ও প্রধান অতিথির বক্তব্য।
নজরুল অডিটোরিয়ামে ময়মনসিংহ জেলা, মহানগর ও বিভাগীয় নেতৃবৃন্দের সঙ্গে বিশেষ মতবিনিময় সভা। সভা শেষে ঢাকার উদ্দেশে রওনা।
প্রধানমন্ত্রীর আগমন ও উৎসবকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মী এবং সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কজুড়ে টানানো হয়েছে বর্ণিল ব্যানার, ফেস্টুন ও প্যানা।
নজরুল একাডেমি প্রাঙ্গণের এক পাশে নির্মাণ করা হয়েছে বিশাল প্যান্ডেল এবং অন্য পাশে বসেছে ঐতিহ্যবাহী নজরুল মেলা।
মেলায় প্রায় পাঁচ শতাধিক স্টলের পাশাপাশি রয়েছে বিশেষ নজরুল বইমেলা।তিন দিনব্যাপী এই উৎসবে জাতীয়, জেলা ও স্থানীয় পর্যায়ের শিল্পীদের অংশগ্রহণে থাকবে নানা সাংস্কৃতিক পরিবেশনা।
ত্রিশালবাসীর দীর্ঘদিনের কিছু দাবি ও প্রত্যাশা রয়েছে, যা প্রধানমন্ত্রীর এই সফরে পূরণের আশা করা হচ্ছে:
নজরুল সিটি বাস্তবায়ন। সম্ভাবনাময় শিল্পাঞ্চল হিসেবে ত্রিশালকে শিল্পনগরী ঘোষণা। কারিগরি শিক্ষার প্রসারে নতুন শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপনসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প।
"২০০৪ সালে তৎকালীন প্রধানমন্ত্রী ত্রিশালবাসীকে বিশ্ববিদ্যালয় উপহার দিয়েছিলেন। এবার আমাদের বর্তমান প্রধানমন্ত্রীও ত্রিশালবাসীর স্বপ্নপূরণে ব্যতিক্রমধর্মী কিছু উপহার দেবেন বলে আমরা আশাবাদী।"
— ডা. মাহবুবুর রহমান লিটন, সংসদ সদস্য (ত্রিশাল আসন)

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ মে ২০২৬

আপনার মতামত লিখুন