নজর বিডি

চাঁপাইনবাবগঞ্জে টাস্কফোর্স অভিযানে হেরোইনসহ আটক ১

নজরবিডি

চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) টাস্কফোর্স অভিযানে হেরোইনসহ মোঃ জসিম আলী (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। 

শুক্রবার (২২ মে) সকাল ৭টার দিকে সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের ভাগ্যবানপুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতারকৃত জসিম আলী চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানাধীন ভাগ্যবানপুর গ্রামের মৃত মেসের আলীর ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (জেলা কার্যালয়) সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকালে টাস্কফোর্সের একটি চৌকস দল ভাগ্যবানপুর গ্রামের একটি একতলা বিশিষ্ট বসতবাড়িতে যৌথ অভিযান চালায়। অভিযানকালে আসামির নিজ শয়নকক্ষের খাটের তোষকের নিচ থেকে সুকৌশলে লুকিয়ে রাখা হেরোইন উদ্ধার করা হয়।

অভিযানে একটি ছোট টিস্যু কাপড়ের প্যাকেটে সাদা কাগজে মোড়ানো ১৭টি ছোট-বড় হেরোইনের পুরিয়া জব্দ করা হয়, যার মোট ওজন ১ গ্রাম। এছাড়া মাদক বিক্রির নগদ ১৪ হাজার ১০০ টাকাও উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এই মাদকদ্রব্যের আনুমানিক বাজার মূল্য ৫ হাজার ১০০ টাকা বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, এ ঘটনায় সংশ্লিষ্ট অধিদপ্তরের পরিদর্শক মোঃ রফিকুল ইসলাম বাদী হয়ে আটককৃত আসামির বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। মাদকের বিরুদ্ধে এমন অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

বিষয় : নজরবিডি সংবাদ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে টাস্কফোর্স অভিযানে হেরোইনসহ আটক ১

প্রকাশের তারিখ : ২৩ মে ২০২৬

featured Image

চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) টাস্কফোর্স অভিযানে হেরোইনসহ মোঃ জসিম আলী (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। 

শুক্রবার (২২ মে) সকাল ৭টার দিকে সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের ভাগ্যবানপুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতারকৃত জসিম আলী চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানাধীন ভাগ্যবানপুর গ্রামের মৃত মেসের আলীর ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (জেলা কার্যালয়) সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকালে টাস্কফোর্সের একটি চৌকস দল ভাগ্যবানপুর গ্রামের একটি একতলা বিশিষ্ট বসতবাড়িতে যৌথ অভিযান চালায়। অভিযানকালে আসামির নিজ শয়নকক্ষের খাটের তোষকের নিচ থেকে সুকৌশলে লুকিয়ে রাখা হেরোইন উদ্ধার করা হয়।

অভিযানে একটি ছোট টিস্যু কাপড়ের প্যাকেটে সাদা কাগজে মোড়ানো ১৭টি ছোট-বড় হেরোইনের পুরিয়া জব্দ করা হয়, যার মোট ওজন ১ গ্রাম। এছাড়া মাদক বিক্রির নগদ ১৪ হাজার ১০০ টাকাও উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এই মাদকদ্রব্যের আনুমানিক বাজার মূল্য ৫ হাজার ১০০ টাকা বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, এ ঘটনায় সংশ্লিষ্ট অধিদপ্তরের পরিদর্শক মোঃ রফিকুল ইসলাম বাদী হয়ে আটককৃত আসামির বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। মাদকের বিরুদ্ধে এমন অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত