নজর বিডি

চীনে কয়লা খনিতে বিস্ফোরণে হতাহতের ঘটনায় জামায়াতের শোক

চীনের উত্তরাঞ্চলে একটি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণে ৯০ জন নিহত ও বহু মানুষ আহতের ঘটনায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শনিবার (২৩ মে) দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে এই শোক প্রকাশ করেন।

বিবৃতিতে তিনি বলেন, গত ২১ মে (জুমাবার) চীনের উত্তরাঞ্চলে একটি কয়লা খনিতে ভয়াবহ দুর্ঘটনা ও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত ৯০ জন নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন। প্রাপ্ত সর্বশেষ তথ্য অনুযায়ী, এ পর্যন্ত অন্তত ২০১ জন হতাহতকে উদ্ধার করা হয়েছে, যাদের মধ্যে ১২৩ জন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, এই আকস্মিক ও মর্মান্তিক দুর্ঘটনা দেশটির জন্য একটি অপূরণীয় ক্ষতি। আমি বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বাংলাদেশের জনগণের পক্ষ থেকে নিহতদের পরিবার-পরিজন, আহতদের এবং সর্বোপরি চীনের জনগণ ও দেশটির সরকারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি। একই সাথে চিকিৎসাধীন আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।

বিবৃতির শেষাংশে তিনি আশা প্রকাশ করে বলেন, চীন সরকার ও সে দেশের ধীরোত্তপ্ত জনগণ অত্যন্ত দ্রুততার সাথে এই বিশাল ক্ষয়ক্ষতি ও শোক কাটিয়ে উঠতে সক্ষম হবেন।

বিষয় : নজরবিডি সংবাদ বাংলাদেশ জামায়াতে ইসলামী, মিয়া গোলাম পরওয়ার, চীন, কয়লা খনি দুর্ঘটনা, খনি বিস্ফোরণ, শোক প্রকাশ, আন্তর্জাতিক, Bangladesh Jamaat-e-Islami, Mia Golam Porwar, China, Coal Mine Accident, Mine Explosion, Condolence Message, International

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

চীনে কয়লা খনিতে বিস্ফোরণে হতাহতের ঘটনায় জামায়াতের শোক

প্রকাশের তারিখ : ২৪ মে ২০২৬

featured Image

চীনের উত্তরাঞ্চলে একটি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণে ৯০ জন নিহত ও বহু মানুষ আহতের ঘটনায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শনিবার (২৩ মে) দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে এই শোক প্রকাশ করেন।

বিবৃতিতে তিনি বলেন, গত ২১ মে (জুমাবার) চীনের উত্তরাঞ্চলে একটি কয়লা খনিতে ভয়াবহ দুর্ঘটনা ও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত ৯০ জন নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন। প্রাপ্ত সর্বশেষ তথ্য অনুযায়ী, এ পর্যন্ত অন্তত ২০১ জন হতাহতকে উদ্ধার করা হয়েছে, যাদের মধ্যে ১২৩ জন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, এই আকস্মিক ও মর্মান্তিক দুর্ঘটনা দেশটির জন্য একটি অপূরণীয় ক্ষতি। আমি বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বাংলাদেশের জনগণের পক্ষ থেকে নিহতদের পরিবার-পরিজন, আহতদের এবং সর্বোপরি চীনের জনগণ ও দেশটির সরকারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি। একই সাথে চিকিৎসাধীন আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।

বিবৃতির শেষাংশে তিনি আশা প্রকাশ করে বলেন, চীন সরকার ও সে দেশের ধীরোত্তপ্ত জনগণ অত্যন্ত দ্রুততার সাথে এই বিশাল ক্ষয়ক্ষতি ও শোক কাটিয়ে উঠতে সক্ষম হবেন।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত