নজর বিডি

আমতলীতে পুলিশের সফল অভিযান: ৭৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

বরগুনার আমতলীতে পুলিশের এক বিশেষ অভিযানে ৭৫০ পিস ইয়াবাসহ আমিনুর (২৯) নামে এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। 

রবিবার (২৪ মে) রাত আনুমানিক ৯টা ১৫ মিনিটে আমতলী পৌরসভার সরকারি এ.কে হাই স্কুল চৌরাস্তা সংলগ্ন ঢাকা-কুয়াকাটা আঞ্চলিক মহাসড়কে এই অভিযান চালানো হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, আমতলী থানার সাব-ইন্সপেক্টর (এসআই) মোহাম্মদ ওয়ালীউল্লাহ’র নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অবস্থান নেয়। সন্দেহভাজন আমিনুরকে থামিয়ে তল্লাশি করা হলে তার কাছ থেকে ৭৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আমিনুর আমতলীর দক্ষিণ পশ্চিম এলাকার বাসিন্দা মোঃ মোতাহার হাওলাদারের পুত্র।

পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত ইয়াবার জব্দ তালিকা প্রস্তুত করে আসামিকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

এই বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় জনসাধারণের মাঝে স্বস্তি নেমে আসে। স্থানীয় বাসিন্দাদের দাবি, তরুণ সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে পুলিশের এমন কঠোর ও ধারাবাহিক অভিযান যেন ভবিষ্যতেও অব্যাহত থাকে।

এই বিষয়ে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহাদাৎ মোহাম্মদ হাসনাইন বলেন: “মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে। যেকোনো মূল্যে আমতলী উপজেলাকে মাদকমুক্ত করা হবে এবং মাদক কারবারিদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।”

বিষয় : নজরবিডি সংবাদ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

আমতলীতে পুলিশের সফল অভিযান: ৭৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

প্রকাশের তারিখ : ২৫ মে ২০২৬

featured Image

বরগুনার আমতলীতে পুলিশের এক বিশেষ অভিযানে ৭৫০ পিস ইয়াবাসহ আমিনুর (২৯) নামে এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। 

রবিবার (২৪ মে) রাত আনুমানিক ৯টা ১৫ মিনিটে আমতলী পৌরসভার সরকারি এ.কে হাই স্কুল চৌরাস্তা সংলগ্ন ঢাকা-কুয়াকাটা আঞ্চলিক মহাসড়কে এই অভিযান চালানো হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, আমতলী থানার সাব-ইন্সপেক্টর (এসআই) মোহাম্মদ ওয়ালীউল্লাহ’র নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অবস্থান নেয়। সন্দেহভাজন আমিনুরকে থামিয়ে তল্লাশি করা হলে তার কাছ থেকে ৭৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আমিনুর আমতলীর দক্ষিণ পশ্চিম এলাকার বাসিন্দা মোঃ মোতাহার হাওলাদারের পুত্র।

পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত ইয়াবার জব্দ তালিকা প্রস্তুত করে আসামিকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

এই বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় জনসাধারণের মাঝে স্বস্তি নেমে আসে। স্থানীয় বাসিন্দাদের দাবি, তরুণ সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে পুলিশের এমন কঠোর ও ধারাবাহিক অভিযান যেন ভবিষ্যতেও অব্যাহত থাকে।

এই বিষয়ে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহাদাৎ মোহাম্মদ হাসনাইন বলেন: “মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে। যেকোনো মূল্যে আমতলী উপজেলাকে মাদকমুক্ত করা হবে এবং মাদক কারবারিদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।”

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত