নজর বিডি

মেসির নেতৃত্বে আর্জেন্টিনার ২৬ সদস্যের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা

লিওনেল মেসি।

আসন্ন ফুটবল বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বৃহস্পতিবার ঘোষিত এই দলে প্রত্যাশিতভাবেই আলবিসেলেস্তেদের নেতৃত্ব দেবেন মহাতারকা লিওনেল মেসি। মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হতে যাওয়া এই টুর্নামেন্টে এটি হবে ৩৮ বছর বয়সী ইন্টার মায়ামি ফরোয়ার্ডের ক্যারিয়ারের ষষ্ঠ বিশ্বকাপ।

কোচ লিওনেল স্কালোনি মূলত ২০২২ সালে কাতারে ট্রফি জয়ী দলের ওপরেই আস্থা রেখেছেন। কাতার বিশ্বকাপের মূল দল থেকে এবারও স্কোয়াডে জায়গা ধরে রেখেছেন এমিলিয়ানো মার্তিনেজ, নিকোলাস ওতামেন্দি, রদ্রিগো দে পল, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, জুলিয়ান আলভারেজ ও লাউতারো মার্তিনেজসহ ১৭ জন খেলোয়াড়।

দল ঘোষণার আগে অভিজ্ঞ উইঙ্গার অ্যাঞ্জেল ডি মারিয়াকে দলে ফেরানোর গুঞ্জন শোনা গেলেও শেষ পর্যন্ত তাকে স্কোয়াডে রাখা হয়নি। ২০২৪ সালের কোপা আমেরিকার পরেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছিলেন গত বিশ্বকাপের ফাইনালের এই গোলদাতা।

এদিকে গত বিশ্বকাপে ইনজুরির কারণে দলের বাইরে থাকা মিডফিল্ডার জিওভানি লো সেলসোর সামনে এবার ক্যারিয়ারের দ্বিতীয় বিশ্বকাপ খেলার সুযোগ আসছে। এর আগে ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপে দলে থাকলেও কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি এই মিডফিল্ডার।

পরবর্তী প্রজন্মের হাল ধরতে স্কোয়াডে বেশ কিছু তরুণ ও নতুন মুখকে সুযোগ দিয়েছেন স্কালোনি। ভ্যালেন্তিন বার্কো, নিকোলাস পাজ ও জিউলিয়ানো সিমিওনের পাশাপাশি ফরোয়ার্ড জোসে মানুয়েল লোপেজ ও থিয়াগো আলমাদা প্রথমবারের মতো বিশ্বকাপের টিকিট পেয়েছেন।

তবে কাতার বিশ্বকাপের শিরোপাজয়ী লেফট ব্যাক মার্কোস আকুনা ফিটনেস জটিলতার কারণে স্কোয়াড থেকে ছিটকে গেছেন। এছাড়া সম্প্রতি দারুণ পারফর্ম করা রিয়াল মাদ্রিদের উদীয়মান তারকা ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো, বোর্নমাউথ ডিফেন্ডার মার্কোস সেনেসি ও অ্যাস্টন ভিলা মিডফিল্ডার এমিলিয়ানো বুয়েন্দিয়া স্কালোনি’র চূড়ান্ত স্কোয়াডে জায়গা করে নিতে ব্যর্থ হয়েছেন।

বিশ্বকাপে আর্জেন্টিনা খেলবে ‘জে’ গ্রুপে। আগামী ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা তাদের শিরোপা ধরে রাখার মিশন শুরু করবে। গ্রুপের বাকি দুটি ম্যাচে তাদের প্রতিপক্ষ জর্ডান ও অস্ট্রিয়া।

বিষয় : নজরবিডি সংবাদ আর্জেন্টিনা বিশ্বকাপ স্কোয়াড, লিওনেল মেসি, লিওনেল স্কালোনি, ফুটবল বিশ্বকাপ ২০২৬, আর্জেন্টিনা দল ঘোষণা, ক্রীড়া সংবাদ, Argentina World Cup Squad, Lionel Messi, Lionel Scaloni, FIFA World Cup 2026, Argentina Team Announcement, Sports News

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

মেসির নেতৃত্বে আর্জেন্টিনার ২৬ সদস্যের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা

প্রকাশের তারিখ : ২৯ মে ২০২৬

featured Image

আসন্ন ফুটবল বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বৃহস্পতিবার ঘোষিত এই দলে প্রত্যাশিতভাবেই আলবিসেলেস্তেদের নেতৃত্ব দেবেন মহাতারকা লিওনেল মেসি। মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হতে যাওয়া এই টুর্নামেন্টে এটি হবে ৩৮ বছর বয়সী ইন্টার মায়ামি ফরোয়ার্ডের ক্যারিয়ারের ষষ্ঠ বিশ্বকাপ।

কোচ লিওনেল স্কালোনি মূলত ২০২২ সালে কাতারে ট্রফি জয়ী দলের ওপরেই আস্থা রেখেছেন। কাতার বিশ্বকাপের মূল দল থেকে এবারও স্কোয়াডে জায়গা ধরে রেখেছেন এমিলিয়ানো মার্তিনেজ, নিকোলাস ওতামেন্দি, রদ্রিগো দে পল, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, জুলিয়ান আলভারেজ ও লাউতারো মার্তিনেজসহ ১৭ জন খেলোয়াড়।

দল ঘোষণার আগে অভিজ্ঞ উইঙ্গার অ্যাঞ্জেল ডি মারিয়াকে দলে ফেরানোর গুঞ্জন শোনা গেলেও শেষ পর্যন্ত তাকে স্কোয়াডে রাখা হয়নি। ২০২৪ সালের কোপা আমেরিকার পরেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছিলেন গত বিশ্বকাপের ফাইনালের এই গোলদাতা।

এদিকে গত বিশ্বকাপে ইনজুরির কারণে দলের বাইরে থাকা মিডফিল্ডার জিওভানি লো সেলসোর সামনে এবার ক্যারিয়ারের দ্বিতীয় বিশ্বকাপ খেলার সুযোগ আসছে। এর আগে ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপে দলে থাকলেও কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি এই মিডফিল্ডার।

পরবর্তী প্রজন্মের হাল ধরতে স্কোয়াডে বেশ কিছু তরুণ ও নতুন মুখকে সুযোগ দিয়েছেন স্কালোনি। ভ্যালেন্তিন বার্কো, নিকোলাস পাজ ও জিউলিয়ানো সিমিওনের পাশাপাশি ফরোয়ার্ড জোসে মানুয়েল লোপেজ ও থিয়াগো আলমাদা প্রথমবারের মতো বিশ্বকাপের টিকিট পেয়েছেন।

তবে কাতার বিশ্বকাপের শিরোপাজয়ী লেফট ব্যাক মার্কোস আকুনা ফিটনেস জটিলতার কারণে স্কোয়াড থেকে ছিটকে গেছেন। এছাড়া সম্প্রতি দারুণ পারফর্ম করা রিয়াল মাদ্রিদের উদীয়মান তারকা ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো, বোর্নমাউথ ডিফেন্ডার মার্কোস সেনেসি ও অ্যাস্টন ভিলা মিডফিল্ডার এমিলিয়ানো বুয়েন্দিয়া স্কালোনি’র চূড়ান্ত স্কোয়াডে জায়গা করে নিতে ব্যর্থ হয়েছেন।

বিশ্বকাপে আর্জেন্টিনা খেলবে ‘জে’ গ্রুপে। আগামী ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা তাদের শিরোপা ধরে রাখার মিশন শুরু করবে। গ্রুপের বাকি দুটি ম্যাচে তাদের প্রতিপক্ষ জর্ডান ও অস্ট্রিয়া।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত