নজর বিডি

চাঁপাইনবাবগঞ্জে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

মহান স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (৩০ মে) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ পৌর পার্কে জেলা বিএনপির উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) অ্যাডভোকেট সৈয়দ শাহীন শওকত।

সভার প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব রফিকুল ইসলাম (চাইনিজ রফিক)। বিশেষ আলোচকের বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট রফিকুল ইসলাম টিপু ও যুগ্ম আহ্বায়ক হায়াত উদ দৌলা। জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা বিএনপির সদস্য সারোয়ার জাহান।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন—জেলা যুবদলের সদস্য সচিব গোলাম কিবরিয়া শাওন, জেলা বিএনপির সদস্য ইয়াজদানি জয়ার্জ, বিএনপি নেতা এম মাজিদুল হক, তারিক আহমেদ, অ্যাডভোকেট নুরুল ইসলাম সেন্টু, ওবায়েদ পাঠানসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

সভায় বক্তারা সাবেক রাষ্ট্রপতি ও স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন, সততা এবং আধুনিক বাংলাদেশ বিনির্মাণের গৌরবোজ্জ্বল জীবনী নিয়ে বিস্তারিত আলোচনা করেন। আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফেরাত এবং দেশ ও জাতির সার্বিক মঙ্গল ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

বিষয় : নজরবিডি সংবাদ চাঁপাইনবাবগঞ্জ সংবাদ, জিয়াউর রহমান, শাহাদাত বার্ষিকী, চাঁপাইনবাবগঞ্জ বিএনপি, সৈয়দ শাহীন শওকত, রফিকুল ইসলাম চাইনিজ রফিক, আলোচনা সভা, দোয়া মাহফিল Chapai Nawabganj News, Ziaur Rahman, Death Anniversary, Chapai Nawabganj BNP, Syed Shahin Showkat, Rofikul Islam Chinese Rofik, Discussion Meeting, Doa Mahfil

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ৩০ মে ২০২৬

featured Image

মহান স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (৩০ মে) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ পৌর পার্কে জেলা বিএনপির উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) অ্যাডভোকেট সৈয়দ শাহীন শওকত।

সভার প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব রফিকুল ইসলাম (চাইনিজ রফিক)। বিশেষ আলোচকের বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট রফিকুল ইসলাম টিপু ও যুগ্ম আহ্বায়ক হায়াত উদ দৌলা। জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা বিএনপির সদস্য সারোয়ার জাহান।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন—জেলা যুবদলের সদস্য সচিব গোলাম কিবরিয়া শাওন, জেলা বিএনপির সদস্য ইয়াজদানি জয়ার্জ, বিএনপি নেতা এম মাজিদুল হক, তারিক আহমেদ, অ্যাডভোকেট নুরুল ইসলাম সেন্টু, ওবায়েদ পাঠানসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

সভায় বক্তারা সাবেক রাষ্ট্রপতি ও স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন, সততা এবং আধুনিক বাংলাদেশ বিনির্মাণের গৌরবোজ্জ্বল জীবনী নিয়ে বিস্তারিত আলোচনা করেন। আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফেরাত এবং দেশ ও জাতির সার্বিক মঙ্গল ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত