জামালপুরের ইসলামপুরে গভীর রাতে ঘরের ভেতর লুটপাট চালিয়ে যাওয়ার সময় এক দম্পতির শরীরে এসিড নিক্ষেপ করেছে একটি সংঘবদ্ধ ডাকাত দল।
গত শুক্রবার (২৯ মে) দিবাগত গভীর রাতে ইসলামপুর পৌর এলাকার টংগের আলগা উত্তরপাড়া গ্রামে এই নৃশংস ঘটনা ঘটে। বর্তমানে দগ্ধ ওই দম্পতি মুমূর্ষু অবস্থায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে ইসলামপুর পৌর এলাকার টংগের আলগা উত্তরপাড়া গ্রামের বাসিন্দা আক্তার আলীর ছেলে আল আমিনের বাড়ি। শুক্রবার রাতে ডাকাত দলটি কৌশলে আল আমিনের পাকা ঘরে আগে থেকেই প্রবেশ করে ও ওত পেতে অবস্থান নেয়। পরবর্তীতে গভীর রাতে বাড়ির সবাই ঘুমিয়ে পড়লে তারা লুটপাট শুরু করে।
আল আমিনের ঘর থেকে নগদ ৪ লাখ টাকা, ৫ ভরি স্বর্ণালংকার এবং ২টি অ্যান্ড্রয়েড মোবাইল সেট লুট করে নেয় ডাকাত দল। মালামাল নিয়ে পালিয়ে যাওয়ার সময় ডাকাতরা ঘুমন্ত আল আমিন (৩২) ও তার স্ত্রী আখিয়া আক্তারের (২৮) শরীরে ক্ষতিকর এসিড নিক্ষেপ করে পালিয়ে যায়।
আল আমিনের চাচা হাসর আলী জানান, গভীর রাতে ঘর থেকে ভুক্তভোগীদের তীব্র চিৎকার শুনে স্বজন ও প্রতিবেশীরা দ্রুত ছুটে আসেন। তাদের শরীর এসিডে দগ্ধ দেখে দ্রুত উদ্ধার করে প্রথমে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
কিন্তু শরীরের ক্ষত গুরুতর ও অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তাদের মুমূর্ষু অবস্থায় ঢাকার বারডেম হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তারা সেখানেই চিকিৎসা নিচ্ছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) রফিকুল ইসলাম জানান, এই নৃশংস ঘটনার প্রেক্ষিতে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে এবং এই জঘন্য অপরাধের সাথে জড়িত ডাকাতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ৩১ মে ২০২৬

আপনার মতামত লিখুন