নজর বিডি

কর্মকর্তা-কর্মচারীদের হাত-পা বেঁধে জুট মিলে দুর্ধর্ষ ডাকাতি

নাটোরের লালপুরে একটি জুট মিলের কর্মকর্তা-কর্মচারীদের হাত-পা বেঁধে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দলের লুটকৃত মালামালের আনুমানিক বাজার মূল্য প্রায় ৮৩ লাখ টাকা বলে দাবি করেছে মিল কর্তৃপক্ষ।

শনিবার (৩০ মে) দিবাগত রাতে উপজেলার অর্জুনপুর বরমহাটি ইউনিয়নের শ্রীরামগাড়ী এলাকায় অবস্থিত 'সাজিদ জুট মিলস'-এ এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। সশস্ত্র ডাকাত দল প্রায় চার ঘণ্টা ধরে মিলের ভেতর তাণ্ডব চালিয়ে একটি ট্রাকে করে মালামাল বোঝাই করে পালিয়ে যায়।

এই ঘটনায় রোববার (৩১ মে) মিলের স্বত্বাধিকারী সাজিদ মল্লিক বাদী হয়ে ৩৫-৪০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে লালপুর থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেছেন।

থানা-পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, শনিবার রাত সাড়ে ১২টার দিকে মুখে মাস্ক, হাফ প্যান্ট ও গেঞ্জি পরিহিত ৩৫-৪০ জনের একটি সশস্ত্র দল জুট মিলের ভেতরে প্রাচীর টপকে প্রবেশ করে। ডাকাতরা ভেতরে ঢুকেই জুট মিলে কর্মরত কর্মকর্তা ও কর্মীদের অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। এরপর পুরুষ ও নারী কর্মীদের আলাদা আলাদা কক্ষে নিয়ে হাত-পা বেঁধে ফেলে এবং সবার মোবাইল ফোন কেড়ে নেয়।

মধ্যরাত থেকে শুরু করে ভোর পর্যন্ত ডাকাতরা মিলের গুদাম ও বিভিন্ন কক্ষে নির্বিঘ্নে লুটপাট চালায়। ভোর ৪টা ৪০ মিনিটের দিকে তারা লুট করা বিপুল পরিমাণ ভারী মালামাল একটি ট্রাকে তুলে নিয়ে চম্পট দেয়।

মিল কর্তৃপক্ষের দাবি অনুযায়ী, ডাকাত দল সুপরিকল্পিতভাবে মিলের মূল্যবান বৈদ্যুতিক ও যান্ত্রিক সরঞ্জাম টার্গেট করে লুট করেছে ৬৩০ কেভিএ ট্রান্সফর্মার ১টি (আনুমানিক মূল্য ১৪ লাখ টাকা), সাব-স্টেশনের যন্ত্রাংশ আনুমানিক মূল্য ১৫ লাখ টাকা, বৈদ্যুতিক তার আনুমানিক মূল্য ৩৫ লাখ টাকা, ২৫ হর্স পাওয়ারের মোটর ১৫টি (আনুমানিক মূল্য ১০ লাখ টাকা), ব্যাটারি ও খুচরা যন্ত্রাংশ ৪টি ব্যাটারি (১ লাখ ৬০ হাজার টাকা) এবং প্রায় ৬ লাখ টাকার খুচরা যন্ত্রাংশ। নগদ ও স্বর্ণালঙ্কার কর্মীদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া নগদ প্রায় ২ লাখ টাকা ও মূল্যবান স্বর্ণালঙ্কার।

সাজিদ জুট মিলসের মালিক সাজিদ মল্লিক বলেন, "ভোরে কর্মচারীরা কোনোমতে হাত-পায়ের বাঁধন খুলে আমাকে মোবাইল ফোনে বিষয়টি জানান। এই ঘটনায় আমরা চরম আতঙ্কিত ও নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি প্রশাসনের কাছে দ্রুত এই চক্রটিকে গ্রেপ্তার এবং আমাদের লুণ্ঠিত সর্বস্ব উদ্ধারের জোর দাবি জানাচ্ছি।"

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, বাদীর লিখিত অভিযোগের ভিত্তিতে লালপুর থানায় একটি নিয়মিত ডাকাতি মামলা রুজু করা হয়েছে। ঘটনার পরপরই নাটোর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি অবহিত করা হয়েছে।

লুট হওয়া মালামালসহ ট্রাকটি ও ডাকাতদের আটকে সারা দেশের সব থানায় জরুরি বার্তা পাঠানো হয়েছে। আসামিদের শনাক্তকরণ ও মালামাল উদ্ধারে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে এবং অভিযান অব্যাহত রয়েছে বলে জানান ওসি।

বিষয় : নজরবিডি সংবাদ নাটোর, লালপুর, সাজিদ জুট মিলস, দুর্ধর্ষ ডাকাতি, জুট মিলে ডাকাতি, নাটোর জেলা সংবাদ, লালপুর থানা পুলিশ, অপরাধ সংবাদ ২০২৬ Natore, Lalpur, Sajid Jute Mills, Robbery, Jute Mill Robbery, Natore News, Lalpur Police Station, Crime News 2026

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

কর্মকর্তা-কর্মচারীদের হাত-পা বেঁধে জুট মিলে দুর্ধর্ষ ডাকাতি

প্রকাশের তারিখ : ৩১ মে ২০২৬

featured Image

নাটোরের লালপুরে একটি জুট মিলের কর্মকর্তা-কর্মচারীদের হাত-পা বেঁধে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দলের লুটকৃত মালামালের আনুমানিক বাজার মূল্য প্রায় ৮৩ লাখ টাকা বলে দাবি করেছে মিল কর্তৃপক্ষ।

শনিবার (৩০ মে) দিবাগত রাতে উপজেলার অর্জুনপুর বরমহাটি ইউনিয়নের শ্রীরামগাড়ী এলাকায় অবস্থিত 'সাজিদ জুট মিলস'-এ এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। সশস্ত্র ডাকাত দল প্রায় চার ঘণ্টা ধরে মিলের ভেতর তাণ্ডব চালিয়ে একটি ট্রাকে করে মালামাল বোঝাই করে পালিয়ে যায়।

এই ঘটনায় রোববার (৩১ মে) মিলের স্বত্বাধিকারী সাজিদ মল্লিক বাদী হয়ে ৩৫-৪০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে লালপুর থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেছেন।

থানা-পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, শনিবার রাত সাড়ে ১২টার দিকে মুখে মাস্ক, হাফ প্যান্ট ও গেঞ্জি পরিহিত ৩৫-৪০ জনের একটি সশস্ত্র দল জুট মিলের ভেতরে প্রাচীর টপকে প্রবেশ করে। ডাকাতরা ভেতরে ঢুকেই জুট মিলে কর্মরত কর্মকর্তা ও কর্মীদের অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। এরপর পুরুষ ও নারী কর্মীদের আলাদা আলাদা কক্ষে নিয়ে হাত-পা বেঁধে ফেলে এবং সবার মোবাইল ফোন কেড়ে নেয়।

মধ্যরাত থেকে শুরু করে ভোর পর্যন্ত ডাকাতরা মিলের গুদাম ও বিভিন্ন কক্ষে নির্বিঘ্নে লুটপাট চালায়। ভোর ৪টা ৪০ মিনিটের দিকে তারা লুট করা বিপুল পরিমাণ ভারী মালামাল একটি ট্রাকে তুলে নিয়ে চম্পট দেয়।

মিল কর্তৃপক্ষের দাবি অনুযায়ী, ডাকাত দল সুপরিকল্পিতভাবে মিলের মূল্যবান বৈদ্যুতিক ও যান্ত্রিক সরঞ্জাম টার্গেট করে লুট করেছে ৬৩০ কেভিএ ট্রান্সফর্মার ১টি (আনুমানিক মূল্য ১৪ লাখ টাকা), সাব-স্টেশনের যন্ত্রাংশ আনুমানিক মূল্য ১৫ লাখ টাকা, বৈদ্যুতিক তার আনুমানিক মূল্য ৩৫ লাখ টাকা, ২৫ হর্স পাওয়ারের মোটর ১৫টি (আনুমানিক মূল্য ১০ লাখ টাকা), ব্যাটারি ও খুচরা যন্ত্রাংশ ৪টি ব্যাটারি (১ লাখ ৬০ হাজার টাকা) এবং প্রায় ৬ লাখ টাকার খুচরা যন্ত্রাংশ। নগদ ও স্বর্ণালঙ্কার কর্মীদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া নগদ প্রায় ২ লাখ টাকা ও মূল্যবান স্বর্ণালঙ্কার।

সাজিদ জুট মিলসের মালিক সাজিদ মল্লিক বলেন, "ভোরে কর্মচারীরা কোনোমতে হাত-পায়ের বাঁধন খুলে আমাকে মোবাইল ফোনে বিষয়টি জানান। এই ঘটনায় আমরা চরম আতঙ্কিত ও নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি প্রশাসনের কাছে দ্রুত এই চক্রটিকে গ্রেপ্তার এবং আমাদের লুণ্ঠিত সর্বস্ব উদ্ধারের জোর দাবি জানাচ্ছি।"

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, বাদীর লিখিত অভিযোগের ভিত্তিতে লালপুর থানায় একটি নিয়মিত ডাকাতি মামলা রুজু করা হয়েছে। ঘটনার পরপরই নাটোর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি অবহিত করা হয়েছে।

লুট হওয়া মালামালসহ ট্রাকটি ও ডাকাতদের আটকে সারা দেশের সব থানায় জরুরি বার্তা পাঠানো হয়েছে। আসামিদের শনাক্তকরণ ও মালামাল উদ্ধারে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে এবং অভিযান অব্যাহত রয়েছে বলে জানান ওসি।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত