নজর বিডি
প্রকাশ : রোববার, ৩১ মে ২০২৬

আর্জেন্টিনার প্রস্তুতি ম্যাচের সূচি প্রকাশ

আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপে শিরোপা ধরে রাখার মিশনে নামার আগে শেষ মুহূর্তের প্রস্তুতি সারতে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। 

আগামী জুনে যুক্তরাষ্ট্রের মাটিতে ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে। মেগা এই টুর্নামেন্টের মূল মঞ্চে নামার আগে এই দুটি প্রস্তুতি ম্যাচ লিওনেল স্কালোনির শিষ্যদের জন্য নিজেদের ঝালিয়ে নেওয়ার শেষ সুযোগ।

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৬ বিশ্বকাপের মূল আসরে মাঠে নামার আগে আলবিসেলেস্তেরা লড়বে হন্ডুরাস ও আইসল্যান্ডের বিপক্ষে।

আর্জেন্টিনার দুটি প্রস্তুতি ম্যাচের ভেন্যু ও সময় নিচে দেওয়া হলো আর্জেন্টিনা বনাম হন্ডুরাস, তারিখ ও সময় ৭ জুন (ভোর ৫টা ৩০ মিনিট), ভেন্যু কাইল ফিল্ড স্টেডিয়াম, কলেজ স্টেশন, টেক্সাস।

আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড, তারিখ ও সময় ১০ জুন (সকাল ৬টা), ভেন্যু  জর্ডান-হেয়ার স্টেডিয়াম, আলাবামা।

বিশ্বকাপ চলাকালে ফুটবলারদের ক্লান্তি দূর করা, দ্রুত রিকভারি এবং কৌশলগত আলোচনার সুবিধার্থে কানসাস সিটিকে নিজেদের প্রধান বেস ক্যাম্প বা হেডকোয়ার্টার হিসেবে বেছে নিয়েছে আর্জেন্টিনা দল। টুর্নামেন্ট চলাকালীন ম্যাচগুলোর মধ্যবর্তী সময়ে নিবিড় অনুশীলনের জন্য লিওনেল মেসিরা ‘স্পোর্টিং কেসি ট্রেনিং সেন্টার’ ব্যবহার করবেন।

আগামী ১৬ জুন কানসাস সিটিতে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়েই মূলত আর্জেন্টিনার অফিশিয়াল বিশ্বকাপ মিশন ও শিরোপা ধরে রাখার মূল লড়াই শুরু হবে।

বিষয় : নজরবিডি সংবাদ আর্জেন্টিনা, ফুটবল বিশ্বকাপ ২০২৬, প্রস্তুতি ম্যাচ, লিওনেল মেসি, আর্জেন্টিনার ম্যাচের সূচি, আর্জেন্টিনা বনাম হন্ডুরাস, আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড, খেলাধুলার খবর Argentina, FIFA World Cup 2026, Warm up Matches, Lionel Messi, Argentina Match Schedule, Argentina vs Honduras, Argentina vs Iceland, Sports News

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

আর্জেন্টিনার প্রস্তুতি ম্যাচের সূচি প্রকাশ

প্রকাশের তারিখ : ৩১ মে ২০২৬

featured Image

আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপে শিরোপা ধরে রাখার মিশনে নামার আগে শেষ মুহূর্তের প্রস্তুতি সারতে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। 

আগামী জুনে যুক্তরাষ্ট্রের মাটিতে ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে। মেগা এই টুর্নামেন্টের মূল মঞ্চে নামার আগে এই দুটি প্রস্তুতি ম্যাচ লিওনেল স্কালোনির শিষ্যদের জন্য নিজেদের ঝালিয়ে নেওয়ার শেষ সুযোগ।

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৬ বিশ্বকাপের মূল আসরে মাঠে নামার আগে আলবিসেলেস্তেরা লড়বে হন্ডুরাস ও আইসল্যান্ডের বিপক্ষে।

আর্জেন্টিনার দুটি প্রস্তুতি ম্যাচের ভেন্যু ও সময় নিচে দেওয়া হলো আর্জেন্টিনা বনাম হন্ডুরাস, তারিখ ও সময় ৭ জুন (ভোর ৫টা ৩০ মিনিট), ভেন্যু কাইল ফিল্ড স্টেডিয়াম, কলেজ স্টেশন, টেক্সাস।

আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড, তারিখ ও সময় ১০ জুন (সকাল ৬টা), ভেন্যু  জর্ডান-হেয়ার স্টেডিয়াম, আলাবামা।

বিশ্বকাপ চলাকালে ফুটবলারদের ক্লান্তি দূর করা, দ্রুত রিকভারি এবং কৌশলগত আলোচনার সুবিধার্থে কানসাস সিটিকে নিজেদের প্রধান বেস ক্যাম্প বা হেডকোয়ার্টার হিসেবে বেছে নিয়েছে আর্জেন্টিনা দল। টুর্নামেন্ট চলাকালীন ম্যাচগুলোর মধ্যবর্তী সময়ে নিবিড় অনুশীলনের জন্য লিওনেল মেসিরা ‘স্পোর্টিং কেসি ট্রেনিং সেন্টার’ ব্যবহার করবেন।

আগামী ১৬ জুন কানসাস সিটিতে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়েই মূলত আর্জেন্টিনার অফিশিয়াল বিশ্বকাপ মিশন ও শিরোপা ধরে রাখার মূল লড়াই শুরু হবে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত