সাফ নারী টুর্নামেন্টের সেমিফাইনালে আগামীকাল নেপালের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। তবে এই গুরুত্বপূর্ণ ও হাইভোল্টেজ ম্যাচের আগে বাংলাদেশ শিবিরে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
আজ ভোরে মাকে হারিয়েছেন জাতীয় নারী ফুটবল দলের অভিজ্ঞ ডিফেন্ডার শিউলি আজিম।
শিউলি আজিম বর্তমান স্কোয়াডের অন্যতম সিনিয়র ফুটবলার। চলমান টুর্নামেন্টে ইনজুরি বা কৌশলগত কারণে এখনও মাঠে নামা না হলেও দলের সঙ্গে নেপালেই অবস্থান করছেন তিনি। আজ ভোরে মা হারানোর খবর পাওয়ার পর শিউলি মানসিকভাবে সম্পূর্ণ ভেঙে পড়েছেন। সতীর্থের এমন বড় অবিয়োগে শোকগ্রস্ত বাংলাদেশ দল আজ সকালে তাদের পূর্বনির্ধারিত অনুশীলন সেশন বাতিল করেছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, শিউলির মা বাসনা আজিম দীর্ঘদিন ধরে কিডনিজনিত রোগে আক্রান্ত ছিলেন। আজ সকালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি দুই কন্যা, তিন পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
এদিকে শিউলি আজিমের মায়ের আকস্মিক মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বাফুফে এবং ফুটবলারদের পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০২ জুন ২০২৬

আপনার মতামত লিখুন