হলিউডের বর্তমান সময়ের অন্যতম আলোচিত ও চর্চিত অভিনেত্রী সিডনি সুইনি। দীর্ঘদিন ধরেই তার প্রেমজীবন নিয়ে ভক্তদের কৌতূহলের শেষ নেই। বিশেষ করে সংগীত প্রযোজক স্কুটার ব্রাউনের সঙ্গে তার সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন চড়া ছিল হলিউড পাড়ায়।
এবার সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে নিউইয়র্কের টাইমস স্কয়ারে একসঙ্গে রোমান্টিক মুহূর্তে দেখা মিলল এই জুটির।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে টাইমস স্কয়ারে ঘোরার সেই বিশেষ মুহূর্তের ভিডিও প্রকাশ করেছেন স্বয়ং স্কুটার ব্রাউন। ভিডিওর ক্যাপশনে রসিকতা করে তিনি লেখেন, “ধরুন আপনি গভীর রাতে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছেন, ঠিক তখনই আপনার সঙ্গী আবদার করে বসলো— 'আমি তো টাইমস স্কয়ারে যাইনি!'” মূলত প্রেমিকার এই মাঝরাতের মিষ্টি আবদার রাখতেই ব্রাউন তাকে নিয়ে ছোটেন নিউইয়র্কের রাস্তায়।
প্রকাশিত ভিডিওতে সিডনি সুইনিকে দেখা যায় নীল রঙের ওভারসাইজড হুডি, হালকা নীল জিন্স ও সানগ্লাসে। অন্যদিকে স্কুটার ব্রাউন পরেছিলেন কালো ক্যাপ ও ধূসর রঙের হুডি।
ভিডিওজুড়ে নিউইয়র্ক শহরের প্রাণবন্ত রাতের নানা চিত্র ফুটে উঠেছে। গভীর রাতে এই যুগলকে একসাথে সাইকেল চালাতে, চিজবার্গার উপভোগ করতে এবং টাইমস স্কয়ারে বাজতে থাকা জে-জি ও অ্যালিশিয়া কিজের বিখ্যাত গান ‘এম্পায়ার স্টেট অব মাইন্ড’-এর সুরে গলা মেলাতে দেখা যায়। এছাড়া, সেখানকার একটি ইন্টারঅ্যাকটিভ বিলবোর্ডে আমেরিকান ঈগলের নতুন ক্যাম্পেইন ‘সিড ফর শর্ট’-এ নিজের ছবি দেখে উচ্ছ্বাস প্রকাশ করেন সুইনি।
সম্প্রতি বিশ্বখ্যাত সিরিজ ‘ইউফোরিয়া’র নতুন কিস্তিতে 'ক্যাসি' চরিত্রে অভিনয় করে আবারও আলোচনার শীর্ষে এসেছেন সিডনি সুইনি। সিরিজটির কয়েকটি দৃশ্য নিয়ে সামাজিক মাধ্যমে কিছুটা বিতর্ক তৈরি হলেও সমালোচকদের জবাবে সুইনি পর্দার পেছনের ছবি শেয়ার করে লিখেছেন, ‘এর নামই অভিনয়।’
মার্কিন গণমাধ্যম 'পেজ সিক্স'-এর এক প্রতিবেদনে জানানো হয়েছে, পর্দায় সুইনির এমন সাহসী বা বিতর্কিত দৃশ্য নিয়ে প্রেমিক স্কুটার ব্রাউনের কোনো আপত্তি নেই।
একটি নির্ভরযোগ্য সূত্রের দাবি, ব্রাউন বিষয়টিকে সিডনির পেশাগত দায়িত্বের অংশ হিসেবেই দেখেন এবং তার কাজের প্রতি নিষ্ঠাকে দারুণ সম্মান করেন। তাদের সম্পর্ক যথেষ্ট মজবুত এবং ব্রাউন কখনোই সুইনির ক্যারিয়ারের সিদ্ধান্তে হস্তক্ষেপ করেন না; বরং তার প্রতিটি সাফল্যে গর্ববোধ করেন।

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০২ জুন ২০২৬

আপনার মতামত লিখুন