চট্টগ্রাম নগরীর জিইসি মোড় এলাকায় ঝটিকা মিছিল করার পর আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৬৮ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা মিছিল, নাশকতামূলক কর্মকাণ্ড এবং রাষ্ট্রবিরোধী বিভিন্ন কার্যকলাপের সঙ্গে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত। সিএমপির বিভিন্ন থানায় পরিচালিত বিশেষ অভিযানে তাদের আটক করা হয়েছে।
সিএমপির আওতাধীন বিভিন্ন থানায় অভিযান চালিয়ে এই ৬৮ জনকে গ্রেপ্তার করা হয়। থানা ভিত্তিক গ্রেপ্তারের তালিকায়, খুলশী থানা ১৩ জন, বায়েজিদ বোস্তামী থানা ১২ জন, কোতোয়ালী থানা ১২ জন, পাঁচলাইশ থানা ১০ জন, ডবলমুরিং থানা ৭ জন, ইপিজেড থানা ৩ জন, বাকলিয়া থানা ২ জন, কর্ণফুলী থানা ২ জন, চকবাজার, চান্দগাঁও, হালিশহর, পাহাড়তলী, আকবরশাহ, বন্দর ও পতেঙ্গা থানা ১ জন করে
সিএমপি জানিয়েছে, গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া নগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ জুন ২০২৬

আপনার মতামত লিখুন