নজর বিডি

গোপালগঞ্জে আওয়ামী লীগের ১২০০ নেতা-কর্মীর বিএনপিতে যোগদান

গোপালগঞ্জ সদর উপজেলায় রাজনৈতিক পটপরিবর্তনের হাওয়া লেগেছে। আওয়ামী লীগের দীর্ঘদিনের রাজনীতি ছেড়ে প্রায় ১২০০ নেতা-কর্মী আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেছেন।

আজ বুধবার দুপুরে সদর উপজেলার নিজড়া ইউনিয়নের জাঙ্গাল বাজার এলাকায় এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে তারা বিএনপিতে যোগ দেন। গোপালগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ডা. কে এম বাবরের হাতে ফুলের তোড়া দিয়ে তারা দলে অন্তর্ভুক্ত হন।

নিজড়া মধ্যপাড়া এলাকার প্রভাবশালী আওয়ামী লীগ নেতা ছনোয়ার হোসেন মোল্লা ও নুর ইসলাম শেখের নেতৃত্বে এই বিশাল কর্মী বাহিনী বিএনপিতে যোগ দেয়।

যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ডা. কে এম বাবর। 

এ সময় দলটির অন্যান্য কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, শিকদার শহিদুল ইসলাম লেনিন (সভাপতি, সদর উপজেলা বিএনপি), ফজলুল কবির দ্বারা (সিনিয়র বিএনপি নেতা), শেখ হাচিবুর রহমান (সভাপতি, পৌর বিএনপি), এস এম জিয়াউল কবির বিপ্লব (বিএনপি নেতা), সাজ্জাদ হোসেন হীরা (বিএনপি নেতা), রাজিব বিশ্বাস (যুবদল নেতা), সাইফুল ইসলাম (ছাত্রদল নেতা), ইমরুল মিয়া (বিএনপি নেতা)

এছাড়াও বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মীসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষ এই যোগদান অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানে নবাগতদের স্বাগত জানিয়ে ডা. কে. এম. বাবর বলেন, "বর্তমান রাজনৈতিক বাস্তবতায় জনগণের অধিকার ও প্রত্যাশা পূরণে বিএনপি অগ্রণী ভূমিকা পালন করছে। দেশের এই ক্রান্তিলগ্নে বিভিন্ন রাজনৈতিক দল থেকে অভিজ্ঞ, জনপ্রিয় ও দেশপ্রেমিক ব্যক্তিরা বিএনপিতে যোগদান করছেন, যা আমাদের চলমান গণতান্ত্রিক আন্দোলনকে আরও বেগবান করবে।"

বিএনপিতে যোগদানকারী দুই শীর্ষ নেতা ছনোয়ার হোসেন মোল্লা ও নুর ইসলাম শেখ তাদের প্রতিক্রিয়ায় বলেন, "এলাকার প্রকৃত উন্নয়ন, গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের অধিকার আদায়ের লক্ষ্যেই আমরা বিএনপির রাজনীতিতে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। শহীদ জিয়ার আদর্শ এবং দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে আমরা মাঠপর্যায়ে সক্রিয়ভাবে কাজ করে যাব।"

বিষয় : নজরবিডি সংবাদ গোপালগঞ্জ নিউজ, বিএনপি, আওয়ামী লীগ, রাজনৈতিক দলবদল, জাঙ্গাল বাজার, নিজড়া ইউনিয়ন, ডা. কে এম বাবর, ছনোয়ার হোসেন মোল্লা, নুর ইসলাম শেখ, বাংলাদেশ রাজনীতি, গোপালগঞ্জ বিএনপি Gopalganj News, BNP, Awami League, Political Joining, Jangal Bazar, Nizra Union, Dr KM Babar, Chhanoar Hossain Molla, Nur Islam Sheikh, Bangladesh Politics, Gopalganj BNP

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

গোপালগঞ্জে আওয়ামী লীগের ১২০০ নেতা-কর্মীর বিএনপিতে যোগদান

প্রকাশের তারিখ : ০৩ জুন ২০২৬

featured Image

গোপালগঞ্জ সদর উপজেলায় রাজনৈতিক পটপরিবর্তনের হাওয়া লেগেছে। আওয়ামী লীগের দীর্ঘদিনের রাজনীতি ছেড়ে প্রায় ১২০০ নেতা-কর্মী আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেছেন।

আজ বুধবার দুপুরে সদর উপজেলার নিজড়া ইউনিয়নের জাঙ্গাল বাজার এলাকায় এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে তারা বিএনপিতে যোগ দেন। গোপালগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ডা. কে এম বাবরের হাতে ফুলের তোড়া দিয়ে তারা দলে অন্তর্ভুক্ত হন।

নিজড়া মধ্যপাড়া এলাকার প্রভাবশালী আওয়ামী লীগ নেতা ছনোয়ার হোসেন মোল্লা ও নুর ইসলাম শেখের নেতৃত্বে এই বিশাল কর্মী বাহিনী বিএনপিতে যোগ দেয়।

যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ডা. কে এম বাবর। 

এ সময় দলটির অন্যান্য কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, শিকদার শহিদুল ইসলাম লেনিন (সভাপতি, সদর উপজেলা বিএনপি), ফজলুল কবির দ্বারা (সিনিয়র বিএনপি নেতা), শেখ হাচিবুর রহমান (সভাপতি, পৌর বিএনপি), এস এম জিয়াউল কবির বিপ্লব (বিএনপি নেতা), সাজ্জাদ হোসেন হীরা (বিএনপি নেতা), রাজিব বিশ্বাস (যুবদল নেতা), সাইফুল ইসলাম (ছাত্রদল নেতা), ইমরুল মিয়া (বিএনপি নেতা)

এছাড়াও বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মীসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষ এই যোগদান অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানে নবাগতদের স্বাগত জানিয়ে ডা. কে. এম. বাবর বলেন, "বর্তমান রাজনৈতিক বাস্তবতায় জনগণের অধিকার ও প্রত্যাশা পূরণে বিএনপি অগ্রণী ভূমিকা পালন করছে। দেশের এই ক্রান্তিলগ্নে বিভিন্ন রাজনৈতিক দল থেকে অভিজ্ঞ, জনপ্রিয় ও দেশপ্রেমিক ব্যক্তিরা বিএনপিতে যোগদান করছেন, যা আমাদের চলমান গণতান্ত্রিক আন্দোলনকে আরও বেগবান করবে।"

বিএনপিতে যোগদানকারী দুই শীর্ষ নেতা ছনোয়ার হোসেন মোল্লা ও নুর ইসলাম শেখ তাদের প্রতিক্রিয়ায় বলেন, "এলাকার প্রকৃত উন্নয়ন, গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের অধিকার আদায়ের লক্ষ্যেই আমরা বিএনপির রাজনীতিতে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। শহীদ জিয়ার আদর্শ এবং দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে আমরা মাঠপর্যায়ে সক্রিয়ভাবে কাজ করে যাব।"

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত