সাবেক সংসদ সদস্য এবং আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) উপদেষ্টা পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা এ কে এম রহমতুল্লাহ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর।
বুধবার (৩ জুন) ভোর ৪টা ৫ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন মেয়ে মানসুরা রহমতুল্লাহ।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বিকেল সোয়া চারটার দিকে বেরাইদ রহমত উল্লাহ স্টেডিয়াম, বেরাইদ বড় মসজিদ মাঠ এবং বেরাইদ খেলার মাঠে মাইকের মাধ্যমে সংযোগ রেখে একযোগে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে বিকেল সাড়ে ৫টায় বাড্ডা থানাধীন বেরাইদ কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা রহমতুল্লাহর দাফন সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন বেরাইদ ইউনিয়নের সাবেক মেম্বার সাজেদুল হক সুজন।
বীর মুক্তিযোদ্ধা রহমতুল্লাহ আমৃত্যু আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন। এর আগে তিনি ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতির মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
তিনি তার রাজনৈতিক জীবনে মোট ৫ বার সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হন। ১৯৮৬ সালে তৃতীয় জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঢাকা-৫ আসন থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে তিনি ১৯৯৬, ২০০৮, ২০১৪ এবং ২০১৮ সালের সাধারণ নির্বাচনে একই আসন (পরবর্তী সময়ে ঢাকা-১১) থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেন।

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ জুন ২০২৬

আপনার মতামত লিখুন