নজর বিডি
প্রকাশ : বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

যুবলীগ সভাপতির ছোট ভাই ডিবি পুলিশের হাতে আটক

হবিগঞ্জ জেলা যুবলীগের সভাপতি ও সাবেক বানিয়াচং উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরীর আপন ছোট ভাই মো. কাউছার চৌধুরীকে (৪৫) আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। 

বুধবার (৩ জুন) রাতে জেলা শহরের চৌধুরী বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক মো. কাউছার চৌধুরী বানিয়াচং উপজেলার ১০নং সুবিদপুর ইউনিয়নের বাসিন্দা এবং ওই ইউনিয়নের সাবেক বারবার নির্বাচিত চেয়ারম্যান মরহুম আমীর আলী চৌধুরীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে শহরের চৌধুরী বাজার এলাকা থেকে বাসায় ফেরার পথে ডিবি পুলিশের একটি দল তাকে আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে যায়। তবে তাকে ঠিক কী কারণে আটক করা হয়েছে কিংবা কোনো নির্দিষ্ট মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে কি না—সে বিষয়ে ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সরকারি মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া মেলেনি।

এ বিষয়ে জানতে চাইলে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক রাত পৌনে একটার দিকে জানান, আটকের বিষয়টি তিনি শুনেছেন। তবে ঠিক কী কারণে তাকে আটক করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য আজ বৃহস্পতিবার (৪ জুন) যাচাই-বাছাই শেষে জানা যাবে।

বিষয় : নজরবিডি সংবাদ হবিগঞ্জ, যুবলীগ নেতা আটক, ডিবি পুলিশ, বানিয়াচং, কাউছার চৌধুরী, আবুল কাশেম চৌধুরী, হবিগঞ্জ ডিবি, স্থানীয় সংবাদ Habiganj, Jubo League Leader Detained, DB Police, Baniyachong, Kawsar Chowdhury, Abul Kashem Chowdhury, Habiganj DB, Local News

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

যুবলীগ সভাপতির ছোট ভাই ডিবি পুলিশের হাতে আটক

প্রকাশের তারিখ : ০৪ জুন ২০২৬

featured Image

হবিগঞ্জ জেলা যুবলীগের সভাপতি ও সাবেক বানিয়াচং উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরীর আপন ছোট ভাই মো. কাউছার চৌধুরীকে (৪৫) আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। 

বুধবার (৩ জুন) রাতে জেলা শহরের চৌধুরী বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক মো. কাউছার চৌধুরী বানিয়াচং উপজেলার ১০নং সুবিদপুর ইউনিয়নের বাসিন্দা এবং ওই ইউনিয়নের সাবেক বারবার নির্বাচিত চেয়ারম্যান মরহুম আমীর আলী চৌধুরীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে শহরের চৌধুরী বাজার এলাকা থেকে বাসায় ফেরার পথে ডিবি পুলিশের একটি দল তাকে আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে যায়। তবে তাকে ঠিক কী কারণে আটক করা হয়েছে কিংবা কোনো নির্দিষ্ট মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে কি না—সে বিষয়ে ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সরকারি মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া মেলেনি।

এ বিষয়ে জানতে চাইলে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক রাত পৌনে একটার দিকে জানান, আটকের বিষয়টি তিনি শুনেছেন। তবে ঠিক কী কারণে তাকে আটক করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য আজ বৃহস্পতিবার (৪ জুন) যাচাই-বাছাই শেষে জানা যাবে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত