নজর বিডি

গোপনে যে ৪ ফুটবলারকে প্রস্তুত রাখছেন স্কালোনি

আসন্ন ফুটবল বিশ্বকাপ শুরু হতে আর মাত্র কয়েকটা দিন বাকি। বিশ্বমঞ্চের শিরোপা ধরে রাখার মিশনে আর্জেন্টিনা দলের সবচেয়ে বড় চিন্তার নাম ইনজুরি। 

ফুটবলারদের চোট নিয়ে কোচিং স্টাফদের মধ্যে এক ধরণের ইতিবাচকতা থাকলেও মাঠের বাস্তবতায় কোনো ধরণের ঝুঁকি নিতে রাজি নন মাস্টারমাইন্ড লিওনেল স্কালোনি।

কোনো কিছুকে ভাগ্যের ওপর ছেড়ে না দিয়ে নিজের স্টাইলে এক মাস্টারপ্ল্যান সাজিয়েছেন আর্জেন্টিনার হেড কোচ। যেকোনো জরুরি পরিস্থিতি বা আকস্মিক চোটের ধাক্কা সামলাতে ইতোমধ্যেই চারজন ফুটবলারকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন তিনি।

বিশ্বকাপ শুরুর ঠিক আগের দিন পর্যন্ত যদি কোনো ফুটবলার গুরুতর ইনজুরি বা অসুস্থতায় পড়েন, তবেই এই চার ফুটবলারের মধ্য থেকে জরুরি ভিত্তিতে মূল দলে অন্তর্ভুক্তি করা হবে।

৫৫ সদস্যের প্রাথমিক দল থেকে বাদ পড়া এই চার ভাগ্যবানের তালিকায় রয়েছেন একজন গোলরক্ষক, দুজন মিডফিল্ডার ও একজন ফরোয়ার্ড, এমিলিয়ানো বুয়েন্দিয়া: অ্যাস্টন ভিলার তারকা ফরোয়ার্ড।সান্তিয়াগো বেলত্রান: রিভার প্লেটের প্রতিশ্রুতিশীল গোলরক্ষক। নিকোলাস কাপালদো: হামবুর্গের নির্ভরযোগ্য মিডফিল্ডার। ম্যাক্সিমো পেরোনে: কোমোর তরুণ মিডফিল্ডার।

তালিকায় থাকা গোলরক্ষক সান্তিয়াগো বেলত্রান এবং মিডফিল্ডার নিকোলাস কাপালদো বর্তমানে আর্জেন্টিনা দলের সাথেই যুক্তরাষ্ট্রের ক্যানসাসে অবস্থান করছেন। হন্ডুরাস ও আইসল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচের প্রস্তুতি হিসেবে অন্য পাঁচ ফুটবলারের সাথে তারা সেখানে জোরকদমে অনুশীলন করছেন।

ফলে কোনো জরুরি পরিস্থিতি তৈরি হলে স্কালোনির কোচিং স্টাফ খুব দ্রুতই তাদের মূল দলে যুক্ত করতে পারবে। এমনকি প্রথম প্রীতি ম্যাচে কাপালদোর শুরুর একাদশে খেলার সম্ভাবনাও রয়েছে, যা মূলত নির্ভর করছে গঞ্জালো মন্টিয়েল এবং নাহুয়েল মলিনার ফিটনেসের ওপর।

অন্যদিকে, বুয়েন্দিয়া এবং পেরোনে বর্তমানে দলের সাথে না থাকলেও তাদের যেকোনো মুহূর্তে ব্যাগ গুছিয়ে ক্যানসাসে চলে আসার জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে।

বিষয় : নজরবিডি সংবাদ আর্জেন্টিনা দল, লিওনেল স্কালোনি, ফুটবল বিশ্বকাপ ২০২৬, স্কালোনির মাস্টারপ্ল্যান, এমিলিয়ানো বুয়েন্দিয়া, Argentina Football Team, Lionel Scaloni, FIFA World Cup 2026, Scaloni Masterplan, Emiliano Buendia

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

গোপনে যে ৪ ফুটবলারকে প্রস্তুত রাখছেন স্কালোনি

প্রকাশের তারিখ : ০৪ জুন ২০২৬

featured Image

আসন্ন ফুটবল বিশ্বকাপ শুরু হতে আর মাত্র কয়েকটা দিন বাকি। বিশ্বমঞ্চের শিরোপা ধরে রাখার মিশনে আর্জেন্টিনা দলের সবচেয়ে বড় চিন্তার নাম ইনজুরি। 

ফুটবলারদের চোট নিয়ে কোচিং স্টাফদের মধ্যে এক ধরণের ইতিবাচকতা থাকলেও মাঠের বাস্তবতায় কোনো ধরণের ঝুঁকি নিতে রাজি নন মাস্টারমাইন্ড লিওনেল স্কালোনি।

কোনো কিছুকে ভাগ্যের ওপর ছেড়ে না দিয়ে নিজের স্টাইলে এক মাস্টারপ্ল্যান সাজিয়েছেন আর্জেন্টিনার হেড কোচ। যেকোনো জরুরি পরিস্থিতি বা আকস্মিক চোটের ধাক্কা সামলাতে ইতোমধ্যেই চারজন ফুটবলারকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন তিনি।

বিশ্বকাপ শুরুর ঠিক আগের দিন পর্যন্ত যদি কোনো ফুটবলার গুরুতর ইনজুরি বা অসুস্থতায় পড়েন, তবেই এই চার ফুটবলারের মধ্য থেকে জরুরি ভিত্তিতে মূল দলে অন্তর্ভুক্তি করা হবে।

৫৫ সদস্যের প্রাথমিক দল থেকে বাদ পড়া এই চার ভাগ্যবানের তালিকায় রয়েছেন একজন গোলরক্ষক, দুজন মিডফিল্ডার ও একজন ফরোয়ার্ড, এমিলিয়ানো বুয়েন্দিয়া: অ্যাস্টন ভিলার তারকা ফরোয়ার্ড।সান্তিয়াগো বেলত্রান: রিভার প্লেটের প্রতিশ্রুতিশীল গোলরক্ষক। নিকোলাস কাপালদো: হামবুর্গের নির্ভরযোগ্য মিডফিল্ডার। ম্যাক্সিমো পেরোনে: কোমোর তরুণ মিডফিল্ডার।

তালিকায় থাকা গোলরক্ষক সান্তিয়াগো বেলত্রান এবং মিডফিল্ডার নিকোলাস কাপালদো বর্তমানে আর্জেন্টিনা দলের সাথেই যুক্তরাষ্ট্রের ক্যানসাসে অবস্থান করছেন। হন্ডুরাস ও আইসল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচের প্রস্তুতি হিসেবে অন্য পাঁচ ফুটবলারের সাথে তারা সেখানে জোরকদমে অনুশীলন করছেন।

ফলে কোনো জরুরি পরিস্থিতি তৈরি হলে স্কালোনির কোচিং স্টাফ খুব দ্রুতই তাদের মূল দলে যুক্ত করতে পারবে। এমনকি প্রথম প্রীতি ম্যাচে কাপালদোর শুরুর একাদশে খেলার সম্ভাবনাও রয়েছে, যা মূলত নির্ভর করছে গঞ্জালো মন্টিয়েল এবং নাহুয়েল মলিনার ফিটনেসের ওপর।

অন্যদিকে, বুয়েন্দিয়া এবং পেরোনে বর্তমানে দলের সাথে না থাকলেও তাদের যেকোনো মুহূর্তে ব্যাগ গুছিয়ে ক্যানসাসে চলে আসার জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত