নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে।
গতকাল শনিবার (৬ জুন) সিদ্ধিরগঞ্জ থানার বিভিন্ন এলাকায় এই অভিযান চালানো হয়।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনা ও সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের তত্ত্বাবধানে এই বিশেষ অভিযান পরিচালিত হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— ১. জীবন (৩৪): পিতা- ইউসুফ আলী, মাতা- নুরুন্নাহার, সাং- কদমতলী। তিনি সিদ্ধিরগঞ্জ থানার ৭নং ওয়ার্ড যুবলীগের ক্যাডার হিসেবে পরিচিত। ২. মোঃ আলম: পিতা- আক্কাছ আলী, সাং- সুমিলপাড়া। তিনি ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সক্রিয় কর্মী। ৩. মোঃ সোহেল (৪৪): পিতা- মোঃ রওশন আলী, সাং- সুমিলপাড়া। তিনি ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সক্রিয় কর্মী। ৪. আয়নাল মিয়া (৪৫): পিতা- মৃত আঃ মান্নান, সাং- পূর্ব এনায়েতনগর। তিনি ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। ৫. জাহাঙ্গীর আলম বিদ্যুৎ (৩৫): পিতা- জানে আলম, সাং- পূর্ব এনায়েতনগর। তিনি ৮নং ওয়ার্ড যুবলীগের সদস্য।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতরা নিষিদ্ধ ঘোষিত সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সক্রিয় কর্মী। তাদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে।
আজ রোববার (৭ জুন) গ্রেপ্তারকৃত ৫ আসামিকে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের এই বিশেষ চিরুনি অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।
বিষয় : নজরবিডি সংবাদ সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ, ৫ নেতাকর্মী গ্রেপ্তার, যুবলীগ ক্যাডার, আওয়ামী লীগ কর্মী, সন্ত্রাস বিরোধী আইন, বিশেষ অভিযান, সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ, নারায়ণগঞ্জের খবর Siddhirganj, Narayanganj, 5 Arrested, Jubo League Leader, Awami League Workers, Anti Terrorism Act, Special Drive, Narayanganj Crime News, Siddhirganj Thana

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ জুন ২০২৬
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে।
গতকাল শনিবার (৬ জুন) সিদ্ধিরগঞ্জ থানার বিভিন্ন এলাকায় এই অভিযান চালানো হয়।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনা ও সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের তত্ত্বাবধানে এই বিশেষ অভিযান পরিচালিত হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— ১. জীবন (৩৪): পিতা- ইউসুফ আলী, মাতা- নুরুন্নাহার, সাং- কদমতলী। তিনি সিদ্ধিরগঞ্জ থানার ৭নং ওয়ার্ড যুবলীগের ক্যাডার হিসেবে পরিচিত। ২. মোঃ আলম: পিতা- আক্কাছ আলী, সাং- সুমিলপাড়া। তিনি ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সক্রিয় কর্মী। ৩. মোঃ সোহেল (৪৪): পিতা- মোঃ রওশন আলী, সাং- সুমিলপাড়া। তিনি ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সক্রিয় কর্মী। ৪. আয়নাল মিয়া (৪৫): পিতা- মৃত আঃ মান্নান, সাং- পূর্ব এনায়েতনগর। তিনি ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। ৫. জাহাঙ্গীর আলম বিদ্যুৎ (৩৫): পিতা- জানে আলম, সাং- পূর্ব এনায়েতনগর। তিনি ৮নং ওয়ার্ড যুবলীগের সদস্য।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতরা নিষিদ্ধ ঘোষিত সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সক্রিয় কর্মী। তাদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে।
আজ রোববার (৭ জুন) গ্রেপ্তারকৃত ৫ আসামিকে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের এই বিশেষ চিরুনি অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

আপনার মতামত লিখুন