নজর বিডি
প্রকাশ : রোববার, ০৭ জুন ২০২৬

৬ নবজাতকের মৃত্যু

৪ কোটি ৮০ লাখ টাকা ক্ষতিপূরণ দিচ্ছে আদ্-দ্বীন হাসপাতাল

রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে ৮০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এই হিসেবে ৬টি পরিবারকে ক্ষতিপূরণ বাবদ মোট ৪ কোটি ৮০ লাখ টাকা প্রদান করা হবে।

আজ রবিবার (৭ জুন) ভুক্তভোগী পরিবার ও হাসপাতাল কর্তৃপক্ষের মধ্যে অনুষ্ঠিত এক যৌথ আলোচনায় এই ক্ষতিপূরণের পরিমাণ নির্ধারণ ও চূড়ান্ত করা হয়।

হাসপাতাল সূত্র জানায়, সম্প্রতি আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের অনাকাঙ্ক্ষিত মৃত্যুর ঘটনা ঘটে। বিষয়টি নিয়ে আজ রবিবার হাসপাতাল কর্তৃপক্ষ ও ভুক্তভোগী পরিবারগুলো এক যৌথ আলোচনায় বসে। 

দীর্ঘ আলোচনা শেষে মানবিক দিক বিবেচনা এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ক্ষতি কাটিয়ে উঠতে প্রতিটি পরিবারকে ৮০ লাখ টাকা করে মোট ৪ কোটি ৮০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে উভয় পক্ষ একমত পোষণ করে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত প্রক্রিয়া মেনে দ্রুততম সময়ের মধ্যে এই ক্ষতিপূরণের অর্থ ভুক্তভোগী পরিবারগুলোর কাছে হস্তান্তর করা হবে।

বিষয় : নজরবিডি সংবাদ আদ্-দ্বীন হাসপাতাল, মগবাজার, নবজাতকের মৃত্যু, ক্ষতিপূরণ, Ad-din Hospital, Moghbazar, Newborn Death, Compensation

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

৪ কোটি ৮০ লাখ টাকা ক্ষতিপূরণ দিচ্ছে আদ্-দ্বীন হাসপাতাল

প্রকাশের তারিখ : ০৭ জুন ২০২৬

featured Image

রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে ৮০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এই হিসেবে ৬টি পরিবারকে ক্ষতিপূরণ বাবদ মোট ৪ কোটি ৮০ লাখ টাকা প্রদান করা হবে।

আজ রবিবার (৭ জুন) ভুক্তভোগী পরিবার ও হাসপাতাল কর্তৃপক্ষের মধ্যে অনুষ্ঠিত এক যৌথ আলোচনায় এই ক্ষতিপূরণের পরিমাণ নির্ধারণ ও চূড়ান্ত করা হয়।

হাসপাতাল সূত্র জানায়, সম্প্রতি আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের অনাকাঙ্ক্ষিত মৃত্যুর ঘটনা ঘটে। বিষয়টি নিয়ে আজ রবিবার হাসপাতাল কর্তৃপক্ষ ও ভুক্তভোগী পরিবারগুলো এক যৌথ আলোচনায় বসে। 

দীর্ঘ আলোচনা শেষে মানবিক দিক বিবেচনা এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ক্ষতি কাটিয়ে উঠতে প্রতিটি পরিবারকে ৮০ লাখ টাকা করে মোট ৪ কোটি ৮০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে উভয় পক্ষ একমত পোষণ করে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত প্রক্রিয়া মেনে দ্রুততম সময়ের মধ্যে এই ক্ষতিপূরণের অর্থ ভুক্তভোগী পরিবারগুলোর কাছে হস্তান্তর করা হবে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত