রাজধানীর মৌচাকে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের রমনা থানার সাবেক আহ্বায়ক বিল্লাল হোসেন তালুকদারকে (৫৭) ছুরিকাঘাতে হত্যার ঘটনায় কঠোর সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে যুবদল।
হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে রমনা থানা যুবদলের আহ্বায়ক দিদারুল ইসলাম বাবুকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে রমনা থানা যুবদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
সোমবার (৮ জুন) দিবাগত রাতে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি (দপ্তরের দায়িত্বে) নুরুল ইসলাম সোহেল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। যুবদল কেন্দ্রীয় সংসদের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন।
সোমবার রাত ৮টার দিকে মৌচাক আনারকলি মার্কেটের সামনে ভাগ্নে মোবারক হোসেন আকাশকে মারধরের খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বিল্লাল হোসেন।
সেখানে রমনা থানা যুবদলের আহ্বায়ক দিদারুল ইসলাম বাবু ও সেক্রেটারি লুৎফরের সঙ্গে তাঁর তর্কাতর্কি হয়। একপর্যায়ে বাবুর নেতৃত্বে তাঁর অনুসারী মিরাজ বিল্লালের বুকে ছুরিকাঘাত করে।
গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হলে রাত ৯টা ২০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
বিষয় : নজরবিডি সংবাদ বিল্লাল হত্যা, যুবদল নেতা বহিষ্কার, রমনা থানা যুবদল, দিদারুল ইসলাম বাবু, মৌচাক হত্যাকাণ্ড, ঢাকা মেডিকেল কলেজ, জাতীয়তাবাদী যুবদল, ঢাকা মহানগর দক্ষিণ Billal Murder, Youth Wing Leader Expelled, Ramna Thana Jubo Dal, Didarul Islam Babu, Mouchak Murder, Dhaka Medical College, Jatiyatabadi Jubo Dal, DMCH

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ জুন ২০২৬
রাজধানীর মৌচাকে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের রমনা থানার সাবেক আহ্বায়ক বিল্লাল হোসেন তালুকদারকে (৫৭) ছুরিকাঘাতে হত্যার ঘটনায় কঠোর সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে যুবদল।
হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে রমনা থানা যুবদলের আহ্বায়ক দিদারুল ইসলাম বাবুকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে রমনা থানা যুবদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
সোমবার (৮ জুন) দিবাগত রাতে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি (দপ্তরের দায়িত্বে) নুরুল ইসলাম সোহেল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। যুবদল কেন্দ্রীয় সংসদের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন।
সোমবার রাত ৮টার দিকে মৌচাক আনারকলি মার্কেটের সামনে ভাগ্নে মোবারক হোসেন আকাশকে মারধরের খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বিল্লাল হোসেন।
সেখানে রমনা থানা যুবদলের আহ্বায়ক দিদারুল ইসলাম বাবু ও সেক্রেটারি লুৎফরের সঙ্গে তাঁর তর্কাতর্কি হয়। একপর্যায়ে বাবুর নেতৃত্বে তাঁর অনুসারী মিরাজ বিল্লালের বুকে ছুরিকাঘাত করে।
গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হলে রাত ৯টা ২০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

আপনার মতামত লিখুন