নজর বিডি
প্রকাশ : মঙ্গলবার, ০৯ জুন ২০২৬

যুবদলের পদবঞ্চিত নেতাদের গুলশানে অবস্থান

জাতীয়তাবাদী যুবদলের সদ্য ঘোষিত পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিতে ত্যাগী ও নির্যাতিত নেতাদের মূল্যায়ন করা হয়নি বলে অভিযোগ তুলেছেন পদবঞ্চিত নেতাকর্মীরা। অবিলম্বে যোগ্য ও ত্যাগী নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন ও কমিটিতে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন তারা।

সোমবার (৮ জুন) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সামনে অবস্থান ও পদযাত্রা কর্মসূচি পালনকালে এই দাবি জানানো হয়।

পদবঞ্চিত নেতাদের অভিযোগ, কমিটিতে রাজপথের অবদানের মূল্যায়ন না করে ‘মাইম্যান’ বা পছন্দের ব্যক্তিদের প্রাধান্য দেওয়া হয়েছে, যা তৃণমূল নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে। ছাত্রদলের সাবেক সহ-সভাপতি হুমায়ুন কবির ও যুবদল নেতা রফিকুল ইসলাম বলেন, আওয়ামী শাসনামলে রাজপথে সক্রিয় থাকা সত্ত্বেও তাদের সাথে অবিচার করা হয়েছে। 

এই বিষয়ে যোগ্যদের সাংগঠনিক পদায়নের দাবিতে আগামী দু-এক দিনের মধ্যে বিএনপি চেয়ারপারসন তারেক রহমান বরাবর স্মারকলিপি দেওয়া হবে বলে জানান আন্দোলনরত নেতারা।

গত বৃহস্পতিবার যুবদলের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি অনুমোদন দেয় বিএনপি। 

এর আগে ২০২৪ সালের ৯ জুলাই আবদুল মোনায়েম মুন্নাকে সভাপতি এবং নুরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক করে সংগঠনটির আংশিক কমিটি ঘোষণা করা হয়েছিল।

বিষয় : নজরবিডি সংবাদ যুবদল, বিএনপি কার্যালয়, গুলশান, পদবঞ্চিত নেতা, আবদুল মোনায়েম মুন্না, নুরুল ইসলাম নয়ন, তারেক রহমান, যুবদলের পূর্ণাঙ্গ কমিটি Jubo Dal, BNP Office, Gulshan, Deprived Leaders, Abdul Monayem Munna, Nurul Islam Noyon, Tarique Rahman, Jubo Dal Full Committee

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

যুবদলের পদবঞ্চিত নেতাদের গুলশানে অবস্থান

প্রকাশের তারিখ : ০৯ জুন ২০২৬

featured Image

জাতীয়তাবাদী যুবদলের সদ্য ঘোষিত পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিতে ত্যাগী ও নির্যাতিত নেতাদের মূল্যায়ন করা হয়নি বলে অভিযোগ তুলেছেন পদবঞ্চিত নেতাকর্মীরা। অবিলম্বে যোগ্য ও ত্যাগী নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন ও কমিটিতে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন তারা।

সোমবার (৮ জুন) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সামনে অবস্থান ও পদযাত্রা কর্মসূচি পালনকালে এই দাবি জানানো হয়।

পদবঞ্চিত নেতাদের অভিযোগ, কমিটিতে রাজপথের অবদানের মূল্যায়ন না করে ‘মাইম্যান’ বা পছন্দের ব্যক্তিদের প্রাধান্য দেওয়া হয়েছে, যা তৃণমূল নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে। ছাত্রদলের সাবেক সহ-সভাপতি হুমায়ুন কবির ও যুবদল নেতা রফিকুল ইসলাম বলেন, আওয়ামী শাসনামলে রাজপথে সক্রিয় থাকা সত্ত্বেও তাদের সাথে অবিচার করা হয়েছে। 

এই বিষয়ে যোগ্যদের সাংগঠনিক পদায়নের দাবিতে আগামী দু-এক দিনের মধ্যে বিএনপি চেয়ারপারসন তারেক রহমান বরাবর স্মারকলিপি দেওয়া হবে বলে জানান আন্দোলনরত নেতারা।

গত বৃহস্পতিবার যুবদলের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি অনুমোদন দেয় বিএনপি। 

এর আগে ২০২৪ সালের ৯ জুলাই আবদুল মোনায়েম মুন্নাকে সভাপতি এবং নুরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক করে সংগঠনটির আংশিক কমিটি ঘোষণা করা হয়েছিল।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত