নজর বিডি

চায়না-সাউথ এশিয়া এক্সপোতে অংশ নেবে বিসিসিসিআই

চীনের ইউনান প্রদেশের কুনমিং শহরে অনুষ্ঠিতব্য ১০ম চায়না-সাউথ এশিয়া এক্সপো (সিএসএই) এবং ৩০তম চায়না কুনমিং আমদানি ও রপ্তানি মেলায় অংশ নিচ্ছে বাংলাদেশ চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিসিসিসিআই) একটি উচ্চপর্যায়ের ব্যবসায়িক প্রতিনিধিদল।

আগামী ১১ থেকে ১৬ জুন অনুষ্ঠিতব্য এই মেলায় সংগঠনটির সভাপতি খোরশেদ আলমের নেতৃত্বে ২৩ সদস্যের একটি দল অংশ নেবে। সোমবার (৮ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিসিসিআই এই তথ্য নিশ্চিত করেছে।

প্রতিনিধিদলে বস্ত্র, তৈরি পোশাক, ওষুধ, চামড়া, কৃষি, স্বাস্থ্যসেবা ও উৎপাদন খাতের শীর্ষস্থানীয় ব্যবসায়ীরা অন্তর্ভুক্ত রয়েছেন। বিসিসিসিআই জানায়, এই সফরের মূল উদ্দেশ্য হলো বাংলাদেশ ও চীনের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক সুদৃঢ় করা এবং বাংলাদেশের পণ্যের প্রচারের মাধ্যমে দুই দেশের বাণিজ্য ঘাটতি হ্রাস করা।

সফরকালে প্রতিনিধিদলটি চীনের 'মেশিনারি ও ইলেকট্রনিক পণ্য আমদানি ও রপ্তানি চেম্বার' (সিসিআইইএম) এবং 'ব্যাংক অব হুঝৌ কোম্পানি লিমিটেড'-এর সঙ্গে প্রাতিষ্ঠানিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর ও আলোচনা করবে।

বিষয় : নজরবিডি সংবাদ চায়না সাউথ এশিয়া এক্সপো, বিসিসিসিআই, বাংলাদেশ চীন বাণিজ্য, কুনমিং মেলা, খোরশেদ আলম, ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ, সমঝোতা স্মারক China South Asia Expo, BCCCI, Bangladesh China Trade, Kunming Fair, Khorshed Alam, Business and Investment, B2B Meeting, Memorandum of Understanding

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

চায়না-সাউথ এশিয়া এক্সপোতে অংশ নেবে বিসিসিসিআই

প্রকাশের তারিখ : ০৯ জুন ২০২৬

featured Image

চীনের ইউনান প্রদেশের কুনমিং শহরে অনুষ্ঠিতব্য ১০ম চায়না-সাউথ এশিয়া এক্সপো (সিএসএই) এবং ৩০তম চায়না কুনমিং আমদানি ও রপ্তানি মেলায় অংশ নিচ্ছে বাংলাদেশ চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিসিসিসিআই) একটি উচ্চপর্যায়ের ব্যবসায়িক প্রতিনিধিদল।

আগামী ১১ থেকে ১৬ জুন অনুষ্ঠিতব্য এই মেলায় সংগঠনটির সভাপতি খোরশেদ আলমের নেতৃত্বে ২৩ সদস্যের একটি দল অংশ নেবে। সোমবার (৮ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিসিসিআই এই তথ্য নিশ্চিত করেছে।

প্রতিনিধিদলে বস্ত্র, তৈরি পোশাক, ওষুধ, চামড়া, কৃষি, স্বাস্থ্যসেবা ও উৎপাদন খাতের শীর্ষস্থানীয় ব্যবসায়ীরা অন্তর্ভুক্ত রয়েছেন। বিসিসিসিআই জানায়, এই সফরের মূল উদ্দেশ্য হলো বাংলাদেশ ও চীনের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক সুদৃঢ় করা এবং বাংলাদেশের পণ্যের প্রচারের মাধ্যমে দুই দেশের বাণিজ্য ঘাটতি হ্রাস করা।

সফরকালে প্রতিনিধিদলটি চীনের 'মেশিনারি ও ইলেকট্রনিক পণ্য আমদানি ও রপ্তানি চেম্বার' (সিসিআইইএম) এবং 'ব্যাংক অব হুঝৌ কোম্পানি লিমিটেড'-এর সঙ্গে প্রাতিষ্ঠানিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর ও আলোচনা করবে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত