বাংলাদেশের সীমান্তে ভারত কর্তৃক পুশ-ইন, সীমান্ত হত্যা, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবনতি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। উদ্ভূত পরিস্থিতিতে আজ বুধবার নতুন কর্মসূচি ঘোষণা করতে যাচ্ছে এই জোট।
গত মঙ্গলবার (৯ জুন) বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠকে এই উদ্বেগ প্রকাশ ও কর্মসূচি চূড়ান্তের সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন লিয়াজোঁ কমিটির সমন্বয়ক ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আযাদ।
১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ড. এএইচএম হামিদুর রহমান আযাদ জানান, আজ বুধবার (১০ জুন) দুপুর ১২টায় জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে জোটের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। উক্ত সংবাদ সম্মেলন থেকেই দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় লিয়াজোঁ কমিটির সভায় গৃহীত নতুন আন্দোলনের কর্মসূচি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।
সভায় অবিলম্বে সীমান্তে পুশ-ইন ও সীমান্ত হত্যা বন্ধের জন্য সরকারের কার্যকর পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানানো হয়। একই সঙ্গে সীমান্তে জাতীয় নিরাপত্তা জোরদার করা এবং নতজানু পররাষ্ট্র নীতি পরিহার করে সমমর্যাদার ভিত্তিতে স্বাধীন ও সার্বভৌম দেশের উপযোগী পররাষ্ট্র নীতি নির্ধারণের আহ্বান জানান জোটের নেতারা। দ্বিপাক্ষিক স্বার্থ সংরক্ষণে বিশেষ করে বাংলাদেশের স্বার্থ ও মর্যাদা রক্ষায় সরকারকে কঠোর হওয়ার তাগিদ দেন তারা।

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১০ জুন ২০২৬

আপনার মতামত লিখুন