নজর বিডি

ফেনীতে গ্যাসবোঝাই ট্রাকের পেছনে কাভার্ডভ্যানের ধাক্কা, নিহত ২

ফেনীতে দাঁড়িয়ে থাকা একটি গ্যাসবোঝাই ট্রাকের পেছনে দ্রুতগামী কাভার্ডভ্যানের ধাক্কায় ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৮ জন। 

গতকাল বুধবার (১০ জুন) দিবাগত রাত ২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলার খাইয়ারা ভোজনবাড়ি রেস্টুরেন্ট এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে জাহাঙ্গীর (৪০) নামে একজনের নাম জানা গেলেও অপরজনের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশ, হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা একটি গ্যাসবোঝাই ট্রাকের চাকা পাংচার হলে চালক ও হেলপার সেটি মহাসড়কের পাশে থামিয়ে চাকা পরিবর্তনের কাজ করছিলেন। এ সময় স্থানীয় কয়েকজন উৎসুক মানুষ সেখানে এসে জড়ো হন। ঠিক তখনই ঢাকামুখী একটি দ্রুতগামী কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাক ও লোকজনকে সজোরে চাপা দেয়।

খবর পেয়ে মহিপাল হাইওয়ে থানা পুলিশ ও স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুইজনের মৃত্যু হয়।

দুর্ঘটনায় আহতদের মধ্যে আবদুর শুক্কুর (৫২), বেলাল হোসেন (৩৭), আরিফুল ইসলাম (৩২), আরিফ (২০) ও মো. রাসেলকে (৩২) আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

এছাড়া কক্সবাজারের কুতুবদিয়ার মো. মিজান (৩৫) এবং নোয়াখালীর সোনাপুর এলাকার সাগর (২২) ফেনী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহত জুয়েল (১৬) নামে একজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।

ফেনী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক ডা. মোশাররফ হোসেন তালুকদার বলেন:

"গুরুতর আহত অন্তত ১০ জনকে হাসপাতালে আনা হয়েছিল। এদের মধ্যে একজন হাসপাতালে পৌঁছানোর আগেই মারা যান এবং চিকিৎসাধীন অবস্থায় পরে আরও একজনের মৃত্যু হয়। আহতদের অনেকের হাত-পা ও মাথায় মারাত্মক আঘাত রয়েছে।"

ফাজিলপুর হাইওয়ে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ চালায়। নিহত অজ্ঞাত ব্যক্তির পরিচয় শনাক্তে পিবিআই (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন) কাজ করছে। 

দুর্ঘটনাকবলিত ট্রাক ও কাভার্ডভ্যানটি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে এবং এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

বিষয় : নজরবিডি সংবাদ ফেনী সড়ক দুর্ঘটনা, সড়ক দুর্ঘটনা, মহাসড়ক দুর্ঘটনা, কাভার্ডভ্যান দুর্ঘটনা, ফেনী জেনারেল হাসপাতাল, ফাজিলপুর হাইওয়ে থানা, জেলা নিউজ Feni Road Accident, Road Crash, Highway Accident, Coverd Van Crash, Feni General Hospital, Feni News, District News

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

ফেনীতে গ্যাসবোঝাই ট্রাকের পেছনে কাভার্ডভ্যানের ধাক্কা, নিহত ২

প্রকাশের তারিখ : ১১ জুন ২০২৬

featured Image

ফেনীতে দাঁড়িয়ে থাকা একটি গ্যাসবোঝাই ট্রাকের পেছনে দ্রুতগামী কাভার্ডভ্যানের ধাক্কায় ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৮ জন। 

গতকাল বুধবার (১০ জুন) দিবাগত রাত ২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলার খাইয়ারা ভোজনবাড়ি রেস্টুরেন্ট এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে জাহাঙ্গীর (৪০) নামে একজনের নাম জানা গেলেও অপরজনের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশ, হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা একটি গ্যাসবোঝাই ট্রাকের চাকা পাংচার হলে চালক ও হেলপার সেটি মহাসড়কের পাশে থামিয়ে চাকা পরিবর্তনের কাজ করছিলেন। এ সময় স্থানীয় কয়েকজন উৎসুক মানুষ সেখানে এসে জড়ো হন। ঠিক তখনই ঢাকামুখী একটি দ্রুতগামী কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাক ও লোকজনকে সজোরে চাপা দেয়।

খবর পেয়ে মহিপাল হাইওয়ে থানা পুলিশ ও স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুইজনের মৃত্যু হয়।

দুর্ঘটনায় আহতদের মধ্যে আবদুর শুক্কুর (৫২), বেলাল হোসেন (৩৭), আরিফুল ইসলাম (৩২), আরিফ (২০) ও মো. রাসেলকে (৩২) আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

এছাড়া কক্সবাজারের কুতুবদিয়ার মো. মিজান (৩৫) এবং নোয়াখালীর সোনাপুর এলাকার সাগর (২২) ফেনী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহত জুয়েল (১৬) নামে একজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।

ফেনী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক ডা. মোশাররফ হোসেন তালুকদার বলেন:

"গুরুতর আহত অন্তত ১০ জনকে হাসপাতালে আনা হয়েছিল। এদের মধ্যে একজন হাসপাতালে পৌঁছানোর আগেই মারা যান এবং চিকিৎসাধীন অবস্থায় পরে আরও একজনের মৃত্যু হয়। আহতদের অনেকের হাত-পা ও মাথায় মারাত্মক আঘাত রয়েছে।"

ফাজিলপুর হাইওয়ে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ চালায়। নিহত অজ্ঞাত ব্যক্তির পরিচয় শনাক্তে পিবিআই (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন) কাজ করছে। 

দুর্ঘটনাকবলিত ট্রাক ও কাভার্ডভ্যানটি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে এবং এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত