ফুটবল বিশ্ব হারালো আরও এক সোনালি প্রজন্মের নায়ককে। ব্রাজিলের ১৯৭০ বিশ্বকাপজয়ী কিংবদন্তি ডিফেন্ডার ব্রিতো আর নেই। ৮৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন এই সাবেক সেন্টার ব্যাক।
গতকাল বৃহস্পতিবার (১১ জুন) ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) এক আনুষ্ঠানিক বিবৃতিতে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছে। তবে কিংবদন্তি এই ফুটবলারের মৃত্যুর সুনির্দিষ্ট কারণ সম্পর্কে সিবিএফ বিস্তারিত কিছু জানায়নি।
১৯৬৪ থেকে ১৯৭২ সাল পর্যন্ত সেলেসাওদের হয়ে মাঠ মাতিয়েছেন। ব্রাজিলের ঐতিহ্যবাহী হলুদ জার্সিতে খেলেছেন ৬১টি আন্তর্জাতিক ম্যাচ।
১৯৭০ সালে জুলে রিমে ট্রফি জয়ের পাশাপাশি ১৯৬৬ বিশ্বকাপেও ব্রাজিলের রক্ষণভাগের অতন্দ্র প্রহরী ছিলেন তিনি।
৭০-এর বিশ্বকাপে রক্ষণভাগে উইলসন পিয়াজার সঙ্গে তাঁর গড়া শক্তিশালী রক্ষণ জুটি তৎকালীন ব্রাজিলের শিরোপা জয়ের অন্যতম মূল ভিত্তি ছিল।
কিংবদন্তি পেলের অন্যতম বিশ্বস্ত সতীর্থ ছিলেন ব্রিতো। ১৯৭০ সালের মেক্সিকো বিশ্বকাপে পেলের জাদুকরী ফুটবলের পাশাপাশি রক্ষণ সামলানোর মূল দায়িত্বটা ছিল ব্রিতোর কাঁধেই। বিশ্বকাপ জয়ের গৌরব ছাড়াও ব্রাজিলের হয়ে ১৯৭১ সালে 'কোপা রোকা' এবং ১৯৭২ সালে 'তাসা ইন্ডিপেনদেন্সিয়া' শিরোপাও জিতেছিলেন এই তারকা ডিফেন্ডার।
ব্রিতোর প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন সিবিএফ সভাপতি সামির জাউদ। এক আবেগঘন বিবৃতিতে তিনি বলেন:
"ব্রাজিলিয়ান ফুটবলের ইতিহাসের অন্যতম সেরা ডিফেন্ডার হিসেবে ব্রিতো আমাদের ছেড়ে গেলেন। ১৯৭০ বিশ্বকাপ জয়ে তার অবদান চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। আমাদের দেশের এই মহান তারকাকে আমি শ্রদ্ধা জানাই। তার লড়াকু মানসিকতা ভবিষ্যৎ প্রজন্মের ফুটবলারদের অনুপ্রেরণা জোগাবে।"
ব্রাজিল ফুটবলের সোনালি যুগের অন্যতম এই স্তম্ভের বিদায়ে বিশ্ব ফুটবলের একটি গৌরবোজ্জ্বল অধ্যায়ের অবসান ঘটল। তাঁর মৃত্যুতে বিশ্বজুড়ে ফুটবল ভক্তদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া।

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১২ জুন ২০২৬

আপনার মতামত লিখুন