নজর বিডি

কালিয়ায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত

নড়াইলের কালিয়া উপজেলায় শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা, সৃজনশীলতা ও বিজ্ঞানমনস্কতা বিকাশে উপজেলা পর্যায়ে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

আজ শুক্রবার (১২ জুন) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ প্রদর্শনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। প্রদর্শনীতে মোট ১৫টি স্টল স্থান পায়। অংশগ্রহণকারীরা নিজেদের উদ্ভাবনী ধারণা, স্টার্টআপ পরিকল্পনা এবং বিজ্ঞানভিত্তিক বিভিন্ন প্রকল্প উপস্থাপন করেন। প্রদর্শিত প্রকল্পগুলোর মধ্যে পরিবেশ সংরক্ষণ, প্রযুক্তির ব্যবহার, কৃষি উন্নয়ন, নবায়নযোগ্য জ্বালানি এবং সামাজিক সমস্যার সমাধানভিত্তিক নানা উদ্ভাবনী উদ্যোগ বিশেষভাবে দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিন্নাতুল ইসলাম বলেন, “শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানভিত্তিক শিক্ষা, গবেষণামনস্কতা এবং উদ্ভাবনী চিন্তার বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ ও সৃজনশীল মানবসম্পদ গড়ে তুলতে তরুণদের নতুন নতুন উদ্ভাবনী কাজে উৎসাহিত করতে হবে। উপজেলা প্রশাসন শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশে সবসময় সহায়ক পরিবেশ নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে।”

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা আইসিটি অফিসার প্রস্ফুট মÐল। অনুষ্ঠানে কালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স. ম. ওয়াহিদুজ্জামান (মিলু), উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুল মোমিন, উপজেলা একাডেমিক সুপারভাইজার এম. এম. শারাফাতসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

প্রদর্শনী শেষে বিচারকদের মূল্যায়নের ভিত্তিতে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। এতে কলাবাড়িয়া উচ্চ বিদ্যালয় প্রথম, চাঁচুড়ি পুরুলিয়া মাধ্যমিক বিদ্যালয় দ্বিতীয় এবং বিষ্ণুপুর হামিদপুর মাধ্যমিক বিদ্যালয় তৃতীয় স্থান অর্জন করে। 

বিজয়ী শিক্ষার্থী ও শিক্ষকদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেওয়া হয়। এ আয়োজনকে ঘিরে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।#

বিষয় : নজরবিডি সংবাদ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

কালিয়ায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১২ জুন ২০২৬

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত