নজর বিডি

আশুলিয়ায় ৪০ লিটার চোলাই মদসহ দুই ব্যবসায়ী আটক

ঢাকার আশুলিয়ার কুরগাঁও এলাকা থেকে ৪০ লিটার চোলাই মদসহ দুই জন পেশাদার মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

আজ শনিবার (১৩ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম। এর আগে শুক্রবার রাতে কুরগাঁও এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন— মোঃ ইসরাফিল হাওলাদার (৪৫), পিতা-মৃত জব্বার হাওলাদার ও মোঃ ফরহাদ হোসেন (৩২), পিতা-মৃত মোঃ আলী হোসেন। তারা উভয়েই আশুলিয়ার কুরগাঁও পুরাতন পাড়া এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়া থানা পুলিশের একটি চৌকস দল কুরগাঁও এলাকায় ইসরাফিল হাওলাদারের বসত বাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় ওই বাড়ির ভেতর থেকে ৪০ লিটার অবৈধ দেশীয় চোলাই মদ উদ্ধারসহ দুই মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, "থানা এলাকা মাদকমুক্ত করা, সন্ত্রাস দমনসহ সব ধরনের অপরাধ নির্মূলে আশুলিয়া থানা পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।"

বিষয় : নজরবিডি সংবাদ আশুলিয়া, সাভার, চোলাই মদ উদ্ধার, মাদক ব্যবসায়ী আটক, আশুলিয়া থানা পুলিশ, ওসি তরিকুল ইসলাম, সাভারের খবর, মাদক বিরোধী অভিযান Ashulia, Savar, Cholai Mod, Drug Dealer Arrested, Ashulia Thana Police, OC Tariqul Islam, Savar News, Anti-Drug Drive

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

আশুলিয়ায় ৪০ লিটার চোলাই মদসহ দুই ব্যবসায়ী আটক

প্রকাশের তারিখ : ১৩ জুন ২০২৬

featured Image

ঢাকার আশুলিয়ার কুরগাঁও এলাকা থেকে ৪০ লিটার চোলাই মদসহ দুই জন পেশাদার মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

আজ শনিবার (১৩ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম। এর আগে শুক্রবার রাতে কুরগাঁও এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন— মোঃ ইসরাফিল হাওলাদার (৪৫), পিতা-মৃত জব্বার হাওলাদার ও মোঃ ফরহাদ হোসেন (৩২), পিতা-মৃত মোঃ আলী হোসেন। তারা উভয়েই আশুলিয়ার কুরগাঁও পুরাতন পাড়া এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়া থানা পুলিশের একটি চৌকস দল কুরগাঁও এলাকায় ইসরাফিল হাওলাদারের বসত বাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় ওই বাড়ির ভেতর থেকে ৪০ লিটার অবৈধ দেশীয় চোলাই মদ উদ্ধারসহ দুই মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, "থানা এলাকা মাদকমুক্ত করা, সন্ত্রাস দমনসহ সব ধরনের অপরাধ নির্মূলে আশুলিয়া থানা পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।"

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত