নজর বিডি

প্রেমের গুঞ্জন উসকে দিলেন প্রভা

প্রেমের গুঞ্জন উসকে দিলেন প্রভা

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা অভিনয়ে অনেক দিন ধরেই অনিয়মিত। তবে তাকে ঘিরে ভক্ত ও দর্শকমনে আগ্রহের কমতি নেই একটুও। সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় এই অভিনেত্রী প্রায়শই নিজের ব্যক্তিগত জীবনের নানা মুহূর্ত শেয়ার করেন অনুসারীদের সঙ্গে। 

তবে গত কিছুদিন ধরে প্রভার সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টগুলো দেখে জোরালো গুঞ্জন উঠেছে— নতুন করে প্রেমে পড়েছেন তিনি! এবার সেই গুঞ্জনের আগুনে আরও ঘি ঢাললেন অভিনেত্রী নিজেই।

প্রেমিকের সঙ্গে দেশ-বিদেশে ঘুরে বেড়ানোর গুঞ্জনের মাঝেই গত শুক্রবার রাতে ফেসবুকে একটি ইঙ্গিতপূর্ণ ছবি পোস্ট করেন প্রভা। ছবিতে দেখা যায়, সাদা রঙের পোশাক পরে একটি রেস্তোরাঁয় বসে আছেন তিনি। একটি হাত টেবিলে রাখা আর অন্য হাতটি বাড়িয়ে দিয়েছেন ক্যামেরার দিকে। তবে নজর কেড়েছে প্রভার বাড়িয়ে দেওয়া হাতটি ধরে থাকা ঘড়ি পরিহিত অপর একটি হাত, যা স্পষ্টতই কোনো পুরুষের।

সবচেয়ে বেশি শোরগোল ফেলেছে ছবিটির ক্যাপশন। প্রভা সেখানে লিখেছেন— ‘আই লাভ ইউ টু’

পোস্টটি করার পরপরই প্রভার ওয়ালে অনুসারীদের প্রতিক্রিয়া ও মন্তব্যের ঝড় ওঠে। বেগতিক দেখে কিছুক্ষণের মধ্যেই পোস্টটি মুছে (ডিলিট) দেন অভিনেত্রী। নেটিজেনদের ধারণা, প্রেমের গুঞ্জনকে আড়াল করতেই হয়তো পোস্টটি দ্রুত সরিয়ে নিয়েছেন তিনি। তবে ততক্ষণে অনুসারীদের অনেকেই ছবিটির স্ক্রিনশট নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছেন।

এর আগে প্রভার হাতে ‘আই লাভ ইউ’ লেখা একটি লাল বেলুন সংবলিত ছবি পোস্ট নিয়েও বেশ কানাঘুষা চলছিল। এবারের পোস্টটিকে অনেকেই সেই আগের বার্তার পাল্টা জবাব হিসেবে দেখছেন।

মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করে নাটকে তুমুল জনপ্রিয়তা পাওয়া প্রভা বরাবরই কাজের চেয়ে ব্যক্তিগত জীবন নিয়ে বেশি চর্চায় ছিলেন। ২০১০ সালে অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বকে বিয়ে করেছিলেন তিনি, যা টেকেনি। এরপর ২০১৪ সালে মাহমুদ শান্ত নামের এক কর্পোরেট কর্মকর্তার সঙ্গে গাঁটছড়া বাঁধলেও সেই সংসারও ভেঙে যায়।

দীর্ঘদিন সিঙ্গেল থাকার পর প্রভার এই রহস্যময় পোস্টগুলো ইঙ্গিত দিচ্ছে, হয়তো তাঁর একাকীত্বের অবসান ঘটতে চলেছে। তবে প্রেমের এই গুঞ্জন নিয়ে প্রভা নিজে এখনো মুখ খোলেননি। ভক্তরা এখন প্রিয় অভিনেত্রীর কাছ থেকে একটি আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় রয়েছেন।

বিষয় : নজরবিডি সংবাদ সাদিয়া জাহান প্রভা, প্রভার প্রেমের গুঞ্জন, প্রভা ফেসবুক পোস্ট, বিনোদন সংবাদ, প্রভা ডিলিট পোস্ট, প্রভার নতুন প্রেমিক, বাংলাদেশি অভিনেত্রী খবর, প্রভা আই লাভ ইউ টু Sadia Jahan Prova, Prova Relationship Rumors, Prova Facebook Post, Prova Delete Post, Bangladeshi Actress Prova, Entertainment News Bangladesh, Prova New Love, Prova Instagram

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

প্রেমের গুঞ্জন উসকে দিলেন প্রভা

প্রকাশের তারিখ : ১৩ জুন ২০২৬

featured Image

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা অভিনয়ে অনেক দিন ধরেই অনিয়মিত। তবে তাকে ঘিরে ভক্ত ও দর্শকমনে আগ্রহের কমতি নেই একটুও। সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় এই অভিনেত্রী প্রায়শই নিজের ব্যক্তিগত জীবনের নানা মুহূর্ত শেয়ার করেন অনুসারীদের সঙ্গে। 

তবে গত কিছুদিন ধরে প্রভার সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টগুলো দেখে জোরালো গুঞ্জন উঠেছে— নতুন করে প্রেমে পড়েছেন তিনি! এবার সেই গুঞ্জনের আগুনে আরও ঘি ঢাললেন অভিনেত্রী নিজেই।

প্রেমিকের সঙ্গে দেশ-বিদেশে ঘুরে বেড়ানোর গুঞ্জনের মাঝেই গত শুক্রবার রাতে ফেসবুকে একটি ইঙ্গিতপূর্ণ ছবি পোস্ট করেন প্রভা। ছবিতে দেখা যায়, সাদা রঙের পোশাক পরে একটি রেস্তোরাঁয় বসে আছেন তিনি। একটি হাত টেবিলে রাখা আর অন্য হাতটি বাড়িয়ে দিয়েছেন ক্যামেরার দিকে। তবে নজর কেড়েছে প্রভার বাড়িয়ে দেওয়া হাতটি ধরে থাকা ঘড়ি পরিহিত অপর একটি হাত, যা স্পষ্টতই কোনো পুরুষের।

সবচেয়ে বেশি শোরগোল ফেলেছে ছবিটির ক্যাপশন। প্রভা সেখানে লিখেছেন— ‘আই লাভ ইউ টু’

পোস্টটি করার পরপরই প্রভার ওয়ালে অনুসারীদের প্রতিক্রিয়া ও মন্তব্যের ঝড় ওঠে। বেগতিক দেখে কিছুক্ষণের মধ্যেই পোস্টটি মুছে (ডিলিট) দেন অভিনেত্রী। নেটিজেনদের ধারণা, প্রেমের গুঞ্জনকে আড়াল করতেই হয়তো পোস্টটি দ্রুত সরিয়ে নিয়েছেন তিনি। তবে ততক্ষণে অনুসারীদের অনেকেই ছবিটির স্ক্রিনশট নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছেন।

এর আগে প্রভার হাতে ‘আই লাভ ইউ’ লেখা একটি লাল বেলুন সংবলিত ছবি পোস্ট নিয়েও বেশ কানাঘুষা চলছিল। এবারের পোস্টটিকে অনেকেই সেই আগের বার্তার পাল্টা জবাব হিসেবে দেখছেন।

মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করে নাটকে তুমুল জনপ্রিয়তা পাওয়া প্রভা বরাবরই কাজের চেয়ে ব্যক্তিগত জীবন নিয়ে বেশি চর্চায় ছিলেন। ২০১০ সালে অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বকে বিয়ে করেছিলেন তিনি, যা টেকেনি। এরপর ২০১৪ সালে মাহমুদ শান্ত নামের এক কর্পোরেট কর্মকর্তার সঙ্গে গাঁটছড়া বাঁধলেও সেই সংসারও ভেঙে যায়।

দীর্ঘদিন সিঙ্গেল থাকার পর প্রভার এই রহস্যময় পোস্টগুলো ইঙ্গিত দিচ্ছে, হয়তো তাঁর একাকীত্বের অবসান ঘটতে চলেছে। তবে প্রেমের এই গুঞ্জন নিয়ে প্রভা নিজে এখনো মুখ খোলেননি। ভক্তরা এখন প্রিয় অভিনেত্রীর কাছ থেকে একটি আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় রয়েছেন।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত