বিশ্বকাপে সাধারণত খেলোয়াড়দের ইনজুরির খবরই বেশি চোট ছড়ায় দলগুলোতে। তবে এবার ঘটল এক ব্যতিক্রমী ঘটনা। ইনজুরির (চোট) কারণে ২০২৬ বিশ্বকাপের নিজের প্রথম ম্যাচ থেকে ছিটকে গেছেন মাঠের প্রধান পরিচালক তথা রেফারি।
আইভরি কোস্ট ও ইকুয়েডরের মধ্যকার হাইভোল্টেজ ‘ই’ গ্রুপের ম্যাচটি পরিচালনা করার কথা ছিল ইংলিশ রেফারি মাইকেল অলিভারের। কিন্তু চোটের কারণে তিনি এই ম্যাচে দায়িত্ব পালন করতে পারছেন না বলে নিশ্চিত করেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা।
ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া আইভরি কোস্ট ও ইকুয়েডরের এই ম্যাচে অলিভারের বদলি হিসেবে মূল রেফারির দায়িত্ব দেওয়া হয়েছে ফরাসি রেফারি ফ্রাঙ্কোইস লেটেজিয়েরকে।
ফিফা অবশ্য ইংলিশ সমর্থকদের আশ্বস্ত করে জানিয়েছে, অলিভারের এই চোট খুব একটা গুরুতর নয়। প্রথম ম্যাচে দায়িত্ব পালন করতে না পারলেও টুর্নামেন্টের পরবর্তী ম্যাচগুলোতে আবারও মাঠে বাঁশি মুখে দেখা যাবে ৪১ বছর বয়সী এই অভিজ্ঞ রেফারিকে।
৪১ বছর বয়সী মাইকেল অলিভার ২০১০ সাল থেকে ইংলিশ প্রিমিয়ার লিগে (EPL) অত্যন্ত দক্ষতার সাথে ম্যাচ পরিচালনা করে আসছেন।
এটিই তার প্রথম বিশ্বকাপ নয়, গত ২০২২ কাতার বিশ্বকাপেও ক্রোয়েশিয়া বনাম ব্রাজিলের মধ্যকার কোয়ার্টার ফাইনালের মতো হাইভোল্টেজ ম্যাচে অনফিল্ড রেফারির দায়িত্বে ছিলেন তিনি।
চলমান এই বিশ্বযজ্ঞে ইংল্যান্ড থেকে মোট ৬ জন অনফিল্ড অফিসিয়ালস দায়িত্ব পেয়েছেন। অলিভার ছাড়াও মূল রেফারি হিসেবে আছেন অ্যান্থনি টেলর। এছাড়া অ্যাসিস্ট্যান্ট রেফারি হিসেবে ইংল্যান্ড থেকে আছেন গ্যারি বেসউইক, অ্যাডাম নুন, স্টুয়ার্ট বার্ট ও জেমস মেইনওয়ার্নিং।
উল্লেখ্য, এবারের ফুটবল বিশ্বকাপ সুচারুভাবে পরিচালনার জন্য ফিফা মোট ৫২ জন মূল রেফারি, ৮৮ জন অ্যাসিস্ট্যান্ট রেফারি এবং ৩০ জন ভিডিও ম্যাচ অফিসিয়াল (VAR) নিয়োগ করেছে।
বিষয় : নজরবিডি সংবাদ ফুটবল বিশ্বকাপ ২০২৬, মাইকেল অলিভার ইনজুরি, আইভরি কোস্ট বনাম ইকুয়েডর, ফিফা রেফারি, ফ্রাঙ্কোইস লেটেজিয়ের, ইংলিশ রেফারি, খেলার খবর, বিশ্বকাপ ফুটবল FIFA World Cup 2026, Michael Oliver Injury, Ivory Coast vs Ecuador, Francois Letexier, World Cup Referee, Premier League Referee, Sports News, FIFA Referees

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ জুন ২০২৬
বিশ্বকাপে সাধারণত খেলোয়াড়দের ইনজুরির খবরই বেশি চোট ছড়ায় দলগুলোতে। তবে এবার ঘটল এক ব্যতিক্রমী ঘটনা। ইনজুরির (চোট) কারণে ২০২৬ বিশ্বকাপের নিজের প্রথম ম্যাচ থেকে ছিটকে গেছেন মাঠের প্রধান পরিচালক তথা রেফারি।
আইভরি কোস্ট ও ইকুয়েডরের মধ্যকার হাইভোল্টেজ ‘ই’ গ্রুপের ম্যাচটি পরিচালনা করার কথা ছিল ইংলিশ রেফারি মাইকেল অলিভারের। কিন্তু চোটের কারণে তিনি এই ম্যাচে দায়িত্ব পালন করতে পারছেন না বলে নিশ্চিত করেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা।
ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া আইভরি কোস্ট ও ইকুয়েডরের এই ম্যাচে অলিভারের বদলি হিসেবে মূল রেফারির দায়িত্ব দেওয়া হয়েছে ফরাসি রেফারি ফ্রাঙ্কোইস লেটেজিয়েরকে।
ফিফা অবশ্য ইংলিশ সমর্থকদের আশ্বস্ত করে জানিয়েছে, অলিভারের এই চোট খুব একটা গুরুতর নয়। প্রথম ম্যাচে দায়িত্ব পালন করতে না পারলেও টুর্নামেন্টের পরবর্তী ম্যাচগুলোতে আবারও মাঠে বাঁশি মুখে দেখা যাবে ৪১ বছর বয়সী এই অভিজ্ঞ রেফারিকে।
৪১ বছর বয়সী মাইকেল অলিভার ২০১০ সাল থেকে ইংলিশ প্রিমিয়ার লিগে (EPL) অত্যন্ত দক্ষতার সাথে ম্যাচ পরিচালনা করে আসছেন।
এটিই তার প্রথম বিশ্বকাপ নয়, গত ২০২২ কাতার বিশ্বকাপেও ক্রোয়েশিয়া বনাম ব্রাজিলের মধ্যকার কোয়ার্টার ফাইনালের মতো হাইভোল্টেজ ম্যাচে অনফিল্ড রেফারির দায়িত্বে ছিলেন তিনি।
চলমান এই বিশ্বযজ্ঞে ইংল্যান্ড থেকে মোট ৬ জন অনফিল্ড অফিসিয়ালস দায়িত্ব পেয়েছেন। অলিভার ছাড়াও মূল রেফারি হিসেবে আছেন অ্যান্থনি টেলর। এছাড়া অ্যাসিস্ট্যান্ট রেফারি হিসেবে ইংল্যান্ড থেকে আছেন গ্যারি বেসউইক, অ্যাডাম নুন, স্টুয়ার্ট বার্ট ও জেমস মেইনওয়ার্নিং।
উল্লেখ্য, এবারের ফুটবল বিশ্বকাপ সুচারুভাবে পরিচালনার জন্য ফিফা মোট ৫২ জন মূল রেফারি, ৮৮ জন অ্যাসিস্ট্যান্ট রেফারি এবং ৩০ জন ভিডিও ম্যাচ অফিসিয়াল (VAR) নিয়োগ করেছে।

আপনার মতামত লিখুন