নজর বিডি

ড্রয়ের মধ্য দিয়ে বিশ্বকাপ মিশন শুরু ব্রাজিল-মরক্কোর

কাগজ-কলমের শক্তি কিংবা বিশ্বমঞ্চের অতীত ঐতিহ্য—কোনো কিছুই মাঠের ফুটবলে ব্যবধান গড়ে দিতে পারল না। উত্তর আমেরিকা বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচে ড্রয়ের মধ্য দিয়ে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করল ব্রাজিল ও মরক্কো। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত রোমাঞ্চকর ম্যাচটি শেষ পর্যন্ত ১-১ গোলের সমতায় শেষ হয়েছে।

নিজেদের উদ্বোধনী ম্যাচে মরক্কোর মুখোমুখি হয়ে শুরুতেই বড় পরীক্ষার মুখে পড়ে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ম্যাচের ২১তম মিনিটে গোল হজম করে পিছিয়ে পড়লেও, তারকা ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়রের দুর্দান্ত এক গোলে ১-১ সমতায় থেকে বিরতিতে যায় সেলেসাওরা। দ্বিতীয়র্ধে কোনো দলই জালের দেখা না পাওয়ায় শেষ পর্যন্ত পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হয় কার্লো আনচেলোত্তির শিষ্যদের।

নেইমারকে ছাড়া খেলতে নামা ব্রাজিল ম্যাচের শুরুতে ছিল বেশ ছন্নছাড়া। অন্যদিকে শুরু থেকেই গোছানো ও আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে মরক্কো। ম্যাচের ষষ্ঠ মিনিটেই লিড নেওয়ার সুবর্ণ সুযোগ পেয়েছিল আফ্রিকার দেশটি। বাম প্রান্ত থেকে ছোট ছোট পাসের মাধ্যমে আক্রমণে উঠে ব্রাজিলের ডি-বক্সে বল পেয়ে যান মরক্কোর তরুণ মিডফিল্ডার বেনজামিন এল আইনুই। বলটি নিয়ন্ত্রণে নিয়ে পোস্ট লক্ষ্য করে শটও নিয়েছিলেন তিনি, কিন্তু শেষ মুহূর্তে দেয়াল হয়ে সামনে দাঁড়িয়ে ব্রাজিলের নিশ্চিত রক্ষা করেন ডিফেন্ডার গ্যাব্রিয়েল মাগালহায়েস।

শুরুর ধাক্কা সামলে ধীরে ধীরে ম্যাচে ফেরার চেষ্টা করে ব্রাজিল। সেলেসাওদের একটি কাউন্টার অ্যাটাক থেকে মরক্কোর ডি-বক্সে দারুণ এক সুযোগ তৈরি হয়েছিল। সতীর্থের দেওয়া লফটেড পাসে দারুণ পজিশনে বল পেয়ে যান ইগর থিয়াগো। সঠিক সময়ে লাফিয়ে উঠলেও বলের সঙ্গে ঠিকঠাক সংযোগ ঘটাতে ব্যর্থ হন এই স্ট্রাইকার।

ব্রাজিল যখন কেবল নিজেদের গুছিয়ে উঠছিল, ঠিক তখনই ম্যাচের ২১তম মিনিটে কাঙ্ক্ষিত লিড পেয়ে যায় মরক্কো। রিয়াল মাদ্রিদ তারকা ব্রাহিম দিয়াজের চমৎকার এক পাস থেকে বল পেয়ে নিখুঁত ফিনিশিংয়ে ব্রাজিলের জাল কাঁপান মরক্কোর ফরোয়ার্ড ইসমায়েল সাইবারি।

তবে গোল খেয়ে পিছিয়ে পড়ার পর সমতায় ফিরতে খুব বেশি সময় নেয়নি ব্রাজিল। ঠিক ১১ মিনিট পর, দুর্দান্ত একক নৈপুণ্যে দলকে সমতায় ফেরান ভিনিসিয়ুস জুনিয়র। ম্যাচের ৩২তম মিনিটে বাম প্রান্ত থেকে মরক্কোর এক ডিফেন্ডারকে দারুণ ড্রিবলিংয়ে কাটিয়ে বক্সে ঢুকে এক বুলেট গতির শটে গোলটি করেন তিনি। মরক্কোর তারকা গোলরক্ষক ইয়াসিন বুনো ঝাঁপিয়েও সেই গতির শট রুখতে পারেননি। ব্রাজিলের বিখ্যাত হলুদ জার্সিতে এটি ভিনিসিউসের ৫০তম আন্তর্জাতিক গোল।

১-১ গোলে প্রথমার্ধ শেষ হওয়ার পর দ্বিতীয়ার্থেও দুই দল রক্ষণ সামলে বেশ কিছু আক্রমণ চালায়। তবে দুই দলের ডিফেন্ডারদের দৃঢ়তায় আর কোনো গোল না হওয়ায় শেষ পর্যন্ত ১-১ ব্যবধানে ড্র মেনেই মাঠ ছাড়ে ব্রাজিল ও মরক্কো।

বিষয় : নজরবিডি সংবাদ ব্রাজিল বনাম মরক্কো, ফুটবল বিশ্বকাপ ২০২৬, ভিনিসিয়ুস জুনিয়র, ইসমায়েল সাইবারি, কার্লো আনচেলোত্তি, ইয়াসিন বুনো, মেটলাইফ স্টেডিয়াম, ম্যাচ ড্র, ফুটবল সংবাদ Brazil vs Morocco, World Cup 2026, Vinicius Junior, Ismael Saibari, Carlo Ancelotti, Yassine Bounou, MetLife Stadium, Match Drawn, Football News

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

ড্রয়ের মধ্য দিয়ে বিশ্বকাপ মিশন শুরু ব্রাজিল-মরক্কোর

প্রকাশের তারিখ : ১৪ জুন ২০২৬

featured Image

কাগজ-কলমের শক্তি কিংবা বিশ্বমঞ্চের অতীত ঐতিহ্য—কোনো কিছুই মাঠের ফুটবলে ব্যবধান গড়ে দিতে পারল না। উত্তর আমেরিকা বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচে ড্রয়ের মধ্য দিয়ে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করল ব্রাজিল ও মরক্কো। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত রোমাঞ্চকর ম্যাচটি শেষ পর্যন্ত ১-১ গোলের সমতায় শেষ হয়েছে।

নিজেদের উদ্বোধনী ম্যাচে মরক্কোর মুখোমুখি হয়ে শুরুতেই বড় পরীক্ষার মুখে পড়ে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ম্যাচের ২১তম মিনিটে গোল হজম করে পিছিয়ে পড়লেও, তারকা ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়রের দুর্দান্ত এক গোলে ১-১ সমতায় থেকে বিরতিতে যায় সেলেসাওরা। দ্বিতীয়র্ধে কোনো দলই জালের দেখা না পাওয়ায় শেষ পর্যন্ত পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হয় কার্লো আনচেলোত্তির শিষ্যদের।

নেইমারকে ছাড়া খেলতে নামা ব্রাজিল ম্যাচের শুরুতে ছিল বেশ ছন্নছাড়া। অন্যদিকে শুরু থেকেই গোছানো ও আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে মরক্কো। ম্যাচের ষষ্ঠ মিনিটেই লিড নেওয়ার সুবর্ণ সুযোগ পেয়েছিল আফ্রিকার দেশটি। বাম প্রান্ত থেকে ছোট ছোট পাসের মাধ্যমে আক্রমণে উঠে ব্রাজিলের ডি-বক্সে বল পেয়ে যান মরক্কোর তরুণ মিডফিল্ডার বেনজামিন এল আইনুই। বলটি নিয়ন্ত্রণে নিয়ে পোস্ট লক্ষ্য করে শটও নিয়েছিলেন তিনি, কিন্তু শেষ মুহূর্তে দেয়াল হয়ে সামনে দাঁড়িয়ে ব্রাজিলের নিশ্চিত রক্ষা করেন ডিফেন্ডার গ্যাব্রিয়েল মাগালহায়েস।

শুরুর ধাক্কা সামলে ধীরে ধীরে ম্যাচে ফেরার চেষ্টা করে ব্রাজিল। সেলেসাওদের একটি কাউন্টার অ্যাটাক থেকে মরক্কোর ডি-বক্সে দারুণ এক সুযোগ তৈরি হয়েছিল। সতীর্থের দেওয়া লফটেড পাসে দারুণ পজিশনে বল পেয়ে যান ইগর থিয়াগো। সঠিক সময়ে লাফিয়ে উঠলেও বলের সঙ্গে ঠিকঠাক সংযোগ ঘটাতে ব্যর্থ হন এই স্ট্রাইকার।

ব্রাজিল যখন কেবল নিজেদের গুছিয়ে উঠছিল, ঠিক তখনই ম্যাচের ২১তম মিনিটে কাঙ্ক্ষিত লিড পেয়ে যায় মরক্কো। রিয়াল মাদ্রিদ তারকা ব্রাহিম দিয়াজের চমৎকার এক পাস থেকে বল পেয়ে নিখুঁত ফিনিশিংয়ে ব্রাজিলের জাল কাঁপান মরক্কোর ফরোয়ার্ড ইসমায়েল সাইবারি।

তবে গোল খেয়ে পিছিয়ে পড়ার পর সমতায় ফিরতে খুব বেশি সময় নেয়নি ব্রাজিল। ঠিক ১১ মিনিট পর, দুর্দান্ত একক নৈপুণ্যে দলকে সমতায় ফেরান ভিনিসিয়ুস জুনিয়র। ম্যাচের ৩২তম মিনিটে বাম প্রান্ত থেকে মরক্কোর এক ডিফেন্ডারকে দারুণ ড্রিবলিংয়ে কাটিয়ে বক্সে ঢুকে এক বুলেট গতির শটে গোলটি করেন তিনি। মরক্কোর তারকা গোলরক্ষক ইয়াসিন বুনো ঝাঁপিয়েও সেই গতির শট রুখতে পারেননি। ব্রাজিলের বিখ্যাত হলুদ জার্সিতে এটি ভিনিসিউসের ৫০তম আন্তর্জাতিক গোল।

১-১ গোলে প্রথমার্ধ শেষ হওয়ার পর দ্বিতীয়ার্থেও দুই দল রক্ষণ সামলে বেশ কিছু আক্রমণ চালায়। তবে দুই দলের ডিফেন্ডারদের দৃঢ়তায় আর কোনো গোল না হওয়ায় শেষ পর্যন্ত ১-১ ব্যবধানে ড্র মেনেই মাঠ ছাড়ে ব্রাজিল ও মরক্কো।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত