কিশোরগঞ্জের ইটনায় ১৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয় জনতা।
গত রোববার (১৪ জুন) বিকেলে উপজেলার মৃগা ইউনিয়নের আমিরগঞ্জ জনতাগঞ্জ বাজার খেয়াঘাট এলাকায় এই ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন—সিরাজগঞ্জ জেলার কামারখন্দ গ্রামের দুলাল মিয়ার ছেলে সাগর মিয়া (৩৮) এবং হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার বেজোড়া গ্রামের নাসির মিয়ার ছেলে মনির মিয়া (২০)। তারা সম্পর্কে একে অপরের শ্যালক-দুলাভাই।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার বিকেলের দিকে সাগর ও মনির একটি বড় ব্যাগ নিয়ে হবিগঞ্জের আজমিরীগঞ্জ এলাকা থেকে খেয়া পার হয়ে আমিরগঞ্জ জনতাগঞ্জ বাজারে আসেন। বাজার এলাকায় পৌঁছানোর পর তাদের চলাফেরা ও আচরণ সন্দেহজনক মনে হলে স্থানীয় লোকজন তাদের থামিয়ে জিজ্ঞাসাবাদ করেন।
জিজ্ঞাসাবাদে তারা সন্তোষজনক উত্তর দিতে ব্যর্থ হলে স্থানীয়রা তাদের সাথে থাকা ব্যাগ তল্লাশি করেন। এ সময় ব্যাগ থেকে পলিথিনে মোড়ানো তিনটি বড় প্যাকেট উদ্ধার করা হয়। প্যাকেটগুলো খুলে ভেতরে বিপুল পরিমাণ গাঁজা পাওয়া যায়, যা পরবর্তীতে ওজন করে প্রায় ১৫ কেজি বলে নিশ্চিত করেন স্থানীয়রা।
গাঁজা উদ্ধারের খবর দ্রুত ছড়িয়ে পড়লে বাজারে উৎসুক জনতার ভিড় জমে যায়। স্থানীয়রা আটক দুই মাদক কারবারিকে খেয়াঘাট এলাকায় আটকে রেখে ইটনা থানা পুলিশকে খবর দেন। সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকৃত গাঁজা জব্দ করে এবং আটক দুইজনকে থানায় নিয়ে যায়।
ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েব খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "স্থানীয় জনতার সহযোগিতায় ১৫ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করা হয়েছে এবং মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।"

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ জুন ২০২৬

আপনার মতামত লিখুন