নজর বিডি
প্রকাশ : মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

লালমনিরহাটে ভুট্টাক্ষেতের মাটি খুঁড়ে শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলায় নিখোঁজের পরদিন একটি ভুট্টাক্ষেতের মাটি খুঁড়ে নন্দিনী (৭) নামে এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৬ জুন) সকালে আদিতমারী উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের ফলিমারী গ্রামে নিজ বাড়ির পাশের একটি ভুট্টাক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত নন্দিনী ওই গ্রামের নলিনী কান্তের একমাত্র মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (১৫ জুন) বিকেল থেকে হঠাৎ করেই নন্দিনীকে খুঁজে পাচ্ছিল না তার পরিবার। আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সব জায়গায় অনেক খোঁজাখুঁজি করেও শিশুটির কোনো সন্ধান মেলেনি।

পরদিন মঙ্গলবার সকালেও পরিবার ও স্থানীয় বাসিন্দারা তাকে খুঁজতে বের হন। একপর্যায়ে বাড়ির পাশের একটি ভুট্টাক্ষেতের একস্থানে নরম ও আলগা মাটি দেখে স্থানীয়দের সন্দেহ হয়। এরপর সেখানে মাটি খুঁড়তেই নন্দিনীর বস্তাবন্দি মরদেহ বেরিয়ে আসে। পরে তাৎক্ষণিকভাবে বিষয়টি আদিতমারী থানা-পুলিশকে জানানো হয়।

খবর পেয়ে আদিতমারী থানা-পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে নিজেদের জিম্মায় নেয়।

ঘটনাস্থলে উপস্থিত আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছি। লাশ ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। ঘাতকদের গ্রেপ্তার ও এই নৃশংস হত্যাকাণ্ডের কারণ অনুসন্ধানে পুলিশের একটি বিশেষ টিম কাজ শুরু করেছে।"

এই ঘটনায় এলাকায় চরম শোকের ছায়া নেমে এসেছে এবং স্থানীয়রা অবুঝ শিশুটির হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

বিষয় : নজরবিডি সংবাদ লালমনিরহাট, আদিতমারী, শিশু খুন, মরদেহ উদ্ধার, বস্তাবন্দি লাশ, ভুট্টাক্ষেত, অপরাধ সংবাদ, Lalmonirhat, Aditmari, Child Murder, Body Recovered, Crime News Bangladesh

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

লালমনিরহাটে ভুট্টাক্ষেতের মাটি খুঁড়ে শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

প্রকাশের তারিখ : ১৬ জুন ২০২৬

featured Image

লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলায় নিখোঁজের পরদিন একটি ভুট্টাক্ষেতের মাটি খুঁড়ে নন্দিনী (৭) নামে এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৬ জুন) সকালে আদিতমারী উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের ফলিমারী গ্রামে নিজ বাড়ির পাশের একটি ভুট্টাক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত নন্দিনী ওই গ্রামের নলিনী কান্তের একমাত্র মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (১৫ জুন) বিকেল থেকে হঠাৎ করেই নন্দিনীকে খুঁজে পাচ্ছিল না তার পরিবার। আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সব জায়গায় অনেক খোঁজাখুঁজি করেও শিশুটির কোনো সন্ধান মেলেনি।

পরদিন মঙ্গলবার সকালেও পরিবার ও স্থানীয় বাসিন্দারা তাকে খুঁজতে বের হন। একপর্যায়ে বাড়ির পাশের একটি ভুট্টাক্ষেতের একস্থানে নরম ও আলগা মাটি দেখে স্থানীয়দের সন্দেহ হয়। এরপর সেখানে মাটি খুঁড়তেই নন্দিনীর বস্তাবন্দি মরদেহ বেরিয়ে আসে। পরে তাৎক্ষণিকভাবে বিষয়টি আদিতমারী থানা-পুলিশকে জানানো হয়।

খবর পেয়ে আদিতমারী থানা-পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে নিজেদের জিম্মায় নেয়।

ঘটনাস্থলে উপস্থিত আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছি। লাশ ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। ঘাতকদের গ্রেপ্তার ও এই নৃশংস হত্যাকাণ্ডের কারণ অনুসন্ধানে পুলিশের একটি বিশেষ টিম কাজ শুরু করেছে।"

এই ঘটনায় এলাকায় চরম শোকের ছায়া নেমে এসেছে এবং স্থানীয়রা অবুঝ শিশুটির হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত