গোপালগঞ্জে শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করে গড়ে তুলতে এবং মহাকাশ বিজ্ঞানের প্রতি আগ্রহ বাড়াতে এক ব্যতিক্রমধর্মী সংলাপ অনুষ্ঠিত হয়েছে। ‘মহাবিশ্বের অনন্ত যাত্রা’ শীর্ষক এই বিজ্ঞান সংলাপে শিক্ষার্থীদের মুখোমুখি হয়ে নানা কৌতুহলের জবাব দিয়েছেন জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান।
আজ মঙ্গলবার (১৬ জুন) সকালে জেলা প্রশাসনের উদ্যোগে গোপালগঞ্জ পৌরসভা মিলনায়তনে এই ব্যতিক্রমী আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান। সংলাপে গোপালগঞ্জ শহরের যুগশিখা বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম থেকে দশম শ্রেণির তিন শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত চলা এই দীর্ঘ সেশনে জেলা প্রশাসক মহাবিশ্বের উৎপত্তি, বিজ্ঞান, মহাকাশ ও আধুনিক প্রযুক্তির বিভিন্ন চমকপ্রদ দিক নিয়ে আলোচনা করেন। একই সাথে তিনি শিক্ষার্থীদের হাত তোলা বিভিন্ন জটিল ও কৌতুহলী প্রশ্নের সহজ উত্তর দেন এবং বিজ্ঞানমনস্ক জাতি গঠনের গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন: শোভন সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রেজওয়ানা কবির, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) রিহাব ইনাম, সহকারী কমিশনার (শিক্ষানবিশ) হরি শংকর বিশ্বাস, প্রধান শিক্ষক, যুগশিখা বালিকা উচ্চ বিদ্যালয়।
সংলাপে অংশ নেওয়া যুগশিখা বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী প্রত্যাশা মণ্ডল তার অনুভূতি ব্যক্ত করে বলেন:
“জেলা প্রশাসনের এমন আয়োজন সত্যিই প্রশংসার দাবিদার। শিক্ষাজীবনে এই প্রথম বিজ্ঞান ও মহাবিশ্ব নিয়ে এত বিস্তারিত আলোচনা শোনার সুযোগ পেলাম। এতে আমি শুধু নয়, আমাদের স্কুলের সব শিক্ষার্থীই দারুণ উপকৃত হয়েছে এবং নতুন অনেক কিছু জানতে পেরেছে।”
শিক্ষার্থীদের উদ্দেশে জেলা প্রশাসক বলেন, বিজ্ঞানভিত্তিক জ্ঞান অর্জনের মাধ্যমে নিজেদের দক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। মনোযোগ দিয়ে লেখাপড়া করে দেশ ও জাতির উন্নয়নে অবদান রাখার পাশাপাশি ব্যক্তিগত সাফল্য অর্জনেরও আহ্বান জানান তিনি।
পরবর্তীতে সাংবাদিকদের সাথে আলাপকালে জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান বলেন,
“বর্তমান বিশ্ব বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর। আমাদের শিক্ষার্থীরা যাতে আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে পারে, সে লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে। আমি আশা করি, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের বিজ্ঞানচর্চা ও জ্ঞানার্জনের প্রতি আরও বেশি আগ্রহী করে তুলবে।”

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ জুন ২০২৬

আপনার মতামত লিখুন