সাভারের আশুলিয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছেন ইয়ারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. আমিনুল ইসলাম দুলাল মীর।
মঙ্গলবার বিকেলে আশুলিয়ার জামগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে “করবো কাজ, গড়বো দেশ—সবার আগে বাংলাদেশ” স্লোগানকে সামনে রেখে এ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচিতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ গোলাম মোস্তফাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী অংশগ্রহণ করেন। এ সময় পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের গুরুত্ব তুলে ধরে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।
বৃক্ষরোপণ কর্মসূচিতে নারকেল, নিম, কৃষ্ণচূড়াসহ বিভিন্ন ধরনের ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।
এ সময় মো. আমিনুল ইসলাম দুলাল মীর বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষা এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের বিকল্প নেই। তাই সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানাই।”
কর্মসূচি শেষে অংশগ্রহণকারীরা পরিবেশ রক্ষায় নিয়মিত বৃক্ষরোপণ ও গাছের পরিচর্যার অঙ্গীকার ব্যক্ত করেন।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ জুন ২০২৬

আপনার মতামত লিখুন