“জীবন হোক আলোকিত, মাদক হোক পরাজিত” এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠানে মাদকবিরোধী কার্যক্রম আরও কার্যকর ও গতিশীল করার লক্ষ্যে দিনব্যাপী প্রশিক্ষক/মেন্টর তৈরির কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ জুন, ২০২৬) সকাল ১০টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়ের উদ্যোগে এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাহীন সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), মোঃ আনিসুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, মোঃ আব্দুল ওদুদ, পাবলিক প্রসিকিউটর (পিপি), মোঃ আব্দুল মতিন, জেলা শিক্ষা কর্মকর্তা
এছাড়াও জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা কর্মশালায় অংশ নেন।
কর্মশালায় বক্তারা গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, মাদক শুধু ব্যক্তি বা পরিবারকে নয়, একটি পুরো সমাজ ও প্রজন্মকে ধ্বংস করে দেয়। বর্তমানে তরুণ সমাজের মধ্যে মাদকের ঝুঁকি দিন দিন বাড়ছে। বিশেষ করে সিগারেটসহ বিভিন্ন প্রাথমিক নেশাদ্রব্যের ব্যবহার তরুণদের ভয়াবহ মাদকাসক্তির দিকে ঠেলে দিচ্ছে। এই সামাজিক ব্যাধি মোকাবিলায় কেবল আইন প্রয়োগ করলেই হবে না, বরং পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী বলেন, "প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে মাদকবিরোধী কমিটি গঠন ও তা কার্যকর করতে হবে। শিক্ষকদের শুধু গতানুগতিক পাঠদানের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না; শিক্ষার্থীদের নৈতিক, সামাজিক ও মানবিক মূল্যবোধ গঠনে অগ্রণী ভূমিকা রাখতে হবে।"
তিনি নিয়মিত অভিভাবক সমাবেশ আয়োজন, শিক্ষার্থীদের মাদকবিরোধী শপথ গ্রহণ করানো, খেলাধুলা ও সাংস্কৃতিক কার্যক্রম বৃদ্ধির পাশাপাশি প্রযুক্তির ইতিবাচক ব্যবহারে শিক্ষার্থীদের উৎসাহিত করার আহ্বান জানান।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাহীন সুলতানা প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে মাদকবিরোধী কমিটি সক্রিয় রাখার পাশাপাশি নিয়মিত সভার মাধ্যমে কার্যক্রমের অগ্রগতি নিশ্চিত করার ওপর তাগিদ দেন।
দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৬০ জন শিক্ষক প্রশিক্ষক বা মেন্টর হিসেবে অংশগ্রহণ করেন।
আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, এই প্রশিক্ষিত মেন্টর শিক্ষকরা নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে গিয়ে শিক্ষার্থীদের মাঝে মাদকবিরোধী সচেতনতা কার্যক্রম আরও বিস্তৃত ও কার্যকরভাবে ছড়িয়ে দেবেন, যা একটি সুস্থ, মেধাবী ও মাদকমুক্ত প্রজন্ম গড়তে ভূমিকা রাখবে।
বিষয় : নজরবিডি সংবাদ চাঁপাইনবাবগঞ্জ, মাদকবিরোধী কর্মশালা, শিক্ষক প্রশিক্ষণ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা প্রশাসক, মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ সংবাদ, মাদকমুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, মেন্টর তৈরি Chapainawabganj, Anti Drug Workshop, Teacher Training, Department of Narcotics Control, District Collector, Mahidul Islam Farhad, Chapainawabganj News, Drug Free Campus, Mentor Training

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ জুন ২০২৬
“জীবন হোক আলোকিত, মাদক হোক পরাজিত” এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠানে মাদকবিরোধী কার্যক্রম আরও কার্যকর ও গতিশীল করার লক্ষ্যে দিনব্যাপী প্রশিক্ষক/মেন্টর তৈরির কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ জুন, ২০২৬) সকাল ১০টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়ের উদ্যোগে এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাহীন সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), মোঃ আনিসুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, মোঃ আব্দুল ওদুদ, পাবলিক প্রসিকিউটর (পিপি), মোঃ আব্দুল মতিন, জেলা শিক্ষা কর্মকর্তা
এছাড়াও জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা কর্মশালায় অংশ নেন।
কর্মশালায় বক্তারা গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, মাদক শুধু ব্যক্তি বা পরিবারকে নয়, একটি পুরো সমাজ ও প্রজন্মকে ধ্বংস করে দেয়। বর্তমানে তরুণ সমাজের মধ্যে মাদকের ঝুঁকি দিন দিন বাড়ছে। বিশেষ করে সিগারেটসহ বিভিন্ন প্রাথমিক নেশাদ্রব্যের ব্যবহার তরুণদের ভয়াবহ মাদকাসক্তির দিকে ঠেলে দিচ্ছে। এই সামাজিক ব্যাধি মোকাবিলায় কেবল আইন প্রয়োগ করলেই হবে না, বরং পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী বলেন, "প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে মাদকবিরোধী কমিটি গঠন ও তা কার্যকর করতে হবে। শিক্ষকদের শুধু গতানুগতিক পাঠদানের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না; শিক্ষার্থীদের নৈতিক, সামাজিক ও মানবিক মূল্যবোধ গঠনে অগ্রণী ভূমিকা রাখতে হবে।"
তিনি নিয়মিত অভিভাবক সমাবেশ আয়োজন, শিক্ষার্থীদের মাদকবিরোধী শপথ গ্রহণ করানো, খেলাধুলা ও সাংস্কৃতিক কার্যক্রম বৃদ্ধির পাশাপাশি প্রযুক্তির ইতিবাচক ব্যবহারে শিক্ষার্থীদের উৎসাহিত করার আহ্বান জানান।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাহীন সুলতানা প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে মাদকবিরোধী কমিটি সক্রিয় রাখার পাশাপাশি নিয়মিত সভার মাধ্যমে কার্যক্রমের অগ্রগতি নিশ্চিত করার ওপর তাগিদ দেন।
দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৬০ জন শিক্ষক প্রশিক্ষক বা মেন্টর হিসেবে অংশগ্রহণ করেন।
আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, এই প্রশিক্ষিত মেন্টর শিক্ষকরা নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে গিয়ে শিক্ষার্থীদের মাঝে মাদকবিরোধী সচেতনতা কার্যক্রম আরও বিস্তৃত ও কার্যকরভাবে ছড়িয়ে দেবেন, যা একটি সুস্থ, মেধাবী ও মাদকমুক্ত প্রজন্ম গড়তে ভূমিকা রাখবে।

আপনার মতামত লিখুন