নজর বিডি
প্রকাশ : বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

৭ বছরের শিশুকে ধর্ষণ: সাড়ে ৮ বছর পর আসামির যাবজ্জীবন

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় সাত বছরের এক শিশুকে ধর্ষণের দায়ে আ. রহিম ওরফে কাইল্যা মণ্ডল (৫৩) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ ১৮ জুন ২০২৬ (বৃহস্পতিবার) দুপুরে জয়পুরহাট শিশু ধর্ষণ অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) আবদুর রহমান এই রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার সময় আসামি আ. রহিম আদালতে উপস্থিত ছিল। রায় শেষে তাকে কড়া পুলিশি পাহারায় জেলা কারাগারে পাঠানো হয়। আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) মোছা. রিনাত ফেরদৌস রিনি রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্ত রহিম জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার জালিয়াপাড়া (পূর্বপাড়া) গ্রামের মৃত জসিম উদ্দিন ওরফে জমির মণ্ডলের ছেলে।

আদালত ও মামলা সূত্রে জানা গেছে, ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি স্কুলের শিশু শ্রেণির ছাত্রী ছিল। ২০১৭ সালের ২৯ আগস্ট বেলা সাড়ে ১১টার দিকে বাড়ির পাশে খেলা করার সময় প্রতিবেশী আ. রহিম ওরফে কাইল্যা মণ্ডল শসা দেওয়ার প্রলোভন দেখিয়ে শিশুটিকে ফুসলিয়ে নিয়ে যায়। বাড়ি থেকে প্রায় ৪০০ গজ দূরে একটি নির্জন শসা ক্ষেতে নিয়ে সে শিশুটিকে ধর্ষণ করে।

ঘটনার পর শিশুটি বাড়িতে এসে কান্নাকাটি শুরু করলে এবং তার শারীরিক অসুস্থতা দেখে বিষয়টি পরিবারের নজরে আসে। গুরুতর অবস্থায় শিশুটিকে উদ্ধার করে প্রথমে ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়।

এ ঘটনায় ভুক্তভোগী শিশুটির বাবা মো. তাইজুল ইসলাম বাদী হয়ে ক্ষেতলাল থানায় রহিমের বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল করে। 

দীর্ঘ বিচারিক প্রক্রিয়া, সাক্ষ্যগ্রহণ ও তথ্য-প্রমাণাদি পর্যালোচনার পর আজ দুপুরে আদালত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের এই চূড়ান্ত রায় প্রদান করেন।

বিষয় : নজরবিডি সংবাদ জয়পুরহাট, শিশু ধর্ষণ মামলা, যাবজ্জীবন কারাদণ্ড, ক্ষেতলাল থানা, আদালত রায়, জেলা ও দায়রা জজ, আবদুর রহমান, রিনাত ফেরদৌস রিনি, আইন সংবাদ, আঞ্চলিক খবর জয়পুরহাট Joypurhat, Child Rape Case, Life Imprisonment, Khetlal Thana, Court Verdict Bangladesh, District and Sessions Judge, Crime News Joypurhat, Legal News Bangladesh

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

৭ বছরের শিশুকে ধর্ষণ: সাড়ে ৮ বছর পর আসামির যাবজ্জীবন

প্রকাশের তারিখ : ১৮ জুন ২০২৬

featured Image

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় সাত বছরের এক শিশুকে ধর্ষণের দায়ে আ. রহিম ওরফে কাইল্যা মণ্ডল (৫৩) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ ১৮ জুন ২০২৬ (বৃহস্পতিবার) দুপুরে জয়পুরহাট শিশু ধর্ষণ অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) আবদুর রহমান এই রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার সময় আসামি আ. রহিম আদালতে উপস্থিত ছিল। রায় শেষে তাকে কড়া পুলিশি পাহারায় জেলা কারাগারে পাঠানো হয়। আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) মোছা. রিনাত ফেরদৌস রিনি রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্ত রহিম জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার জালিয়াপাড়া (পূর্বপাড়া) গ্রামের মৃত জসিম উদ্দিন ওরফে জমির মণ্ডলের ছেলে।

আদালত ও মামলা সূত্রে জানা গেছে, ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি স্কুলের শিশু শ্রেণির ছাত্রী ছিল। ২০১৭ সালের ২৯ আগস্ট বেলা সাড়ে ১১টার দিকে বাড়ির পাশে খেলা করার সময় প্রতিবেশী আ. রহিম ওরফে কাইল্যা মণ্ডল শসা দেওয়ার প্রলোভন দেখিয়ে শিশুটিকে ফুসলিয়ে নিয়ে যায়। বাড়ি থেকে প্রায় ৪০০ গজ দূরে একটি নির্জন শসা ক্ষেতে নিয়ে সে শিশুটিকে ধর্ষণ করে।

ঘটনার পর শিশুটি বাড়িতে এসে কান্নাকাটি শুরু করলে এবং তার শারীরিক অসুস্থতা দেখে বিষয়টি পরিবারের নজরে আসে। গুরুতর অবস্থায় শিশুটিকে উদ্ধার করে প্রথমে ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়।

এ ঘটনায় ভুক্তভোগী শিশুটির বাবা মো. তাইজুল ইসলাম বাদী হয়ে ক্ষেতলাল থানায় রহিমের বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল করে। 

দীর্ঘ বিচারিক প্রক্রিয়া, সাক্ষ্যগ্রহণ ও তথ্য-প্রমাণাদি পর্যালোচনার পর আজ দুপুরে আদালত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের এই চূড়ান্ত রায় প্রদান করেন।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত